-
গ্যাসের দাম নির্ধারণে ব্যর্থ হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের জ্বালানিমন্ত্রীরা
নভেম্বর ২৫, ২০২২ ০৬:০০ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জ্বালানিমন্ত্রীরা গতকাল (বুধবার) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গ্যাসের একক সর্বোচ্চ দাম নির্ধারণের বিষয়ে একমত হতে পারেননি। ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো আজ এ কথা জানিয়েছেন।
-
কাতার বিশ্বকাপে দাপুটে জয় দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু
নভেম্বর ২৫, ২০২২ ০৫:৫০দাপুটে জয় দিয়ে কাতার বিশ্বকাপে মিশন শুরু করেছে ফুটবল পরাশক্তি ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা কিংবা জার্মানির মতো দুঃস্বপ্নের মুখোমুখি হয়নি তারা। বরং রুখে দাঁড়ানো প্রতিদ্বন্দ্বী সার্বিয়াকে কায়দা করে ২-০ গোলে পরাজিত করেছে।
-
স্নায়ুযুদ্ধের পর এখন পূর্ব ইউরোপে অস্ত্র ব্যবসা রমরমা
নভেম্বর ২৫, ২০২২ ০৫:৪৪রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাতের প্রেক্ষাপটে পূর্ব ইউরোপের দেশগুলো কিয়িভ সরকারকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে। এর ফলে পূর্ব ইউরোপে ফুলে ফেঁপে উঠেছে অস্ত্র ব্যবসা। এ অঞ্চলের কোনো কোনো দেশ অস্ত্র বিক্রিতে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে।
-
দক্ষিণ কোরিয়া আমেরিকার বিশ্বস্ত কুকুর হিসেবে কাজ করছে: উ. কোরিয়া
নভেম্বর ২৪, ২০২২ ১৭:৪৮উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া যে নতুন করে নিষেধাজ্ঞা দেয়ার চেষ্টা করছে তার নিন্দা জানিয়ে পিয়ংইয়ং বলেছে, সিউলের এ ধরনের পদক্ষেপের ফলে শুধু শত্রুতাই বাড়বে।
-
কোনো গুপ্তহত্যাই বিনা জবাবে পার পাবে না: আইআরজিসি
নভেম্বর ২৪, ২০২২ ১৬:৫৪ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির চিফ কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যেসব গুপ্ত হত্যা চালানো হয়েছে তার কোনটাই বিনা জবাবে পার পাবে না।
-
জন্মভূমি ক্যামেরুনের বিপক্ষে গোল করে সুইজারল্যান্ডকে জেতালেন এমবোলো
নভেম্বর ২৪, ২০২২ ১৫:৩৫কাতার বিশ্বকাপের 'জি' গ্রুপের ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। একমাত্র গোলটি করেন সুইজারল্যান্ডের সেরা ফরোয়ার্ড ব্রিল এমবোলো। এমবোলোর জন্ম ১৯৯৭ সালে ক্যামেরুনের রাজধানী ইওয়ান্দেতে। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর সেখান থেকে ৫ বছর বয়সী ছেলে এমবোলোকে নিয়ে ফ্রান্সে পাড়ি জমায় তার মা। ২০১৪ সালে সুইজারল্যান্ডের নাগরিকত্ব পান এমবোলো।
-
মহার্ঘ ভাতা ইস্যুতে কোলকাতায় ফের বিক্ষোভ, ধৃতদের মুক্তি দাবি
নভেম্বর ২৪, ২০২২ ১৫:১৭ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের দাবিতে আজ ফের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
-
রিজার্ভ কোথাও যায়নি, দেশবাসীর কল্যাণে ব্যয় করেছি: শেখ হাসিনা
নভেম্বর ২৪, ২০২২ ১৫:০৮বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "দেশের অর্থনৈতিক অবস্থা অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক ভালো। আমাদের ব্যাংকে টাকার কোনো সংকট নেই। গতকালও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন দেশে রিজার্ভের কোনো সংকট নেই। রিজার্ভের টাকা দেশবাসীর কল্যাণে ব্যয় করেছি।"
-
দিল্লির জামে মসজিদে একাকী মেয়েদের প্রবেশ নিষিদ্ধ, দিল্লি মহিলা কমিশনের নোটিশ
নভেম্বর ২৪, ২০২২ ১৪:৫৯ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক জামে মসজিদে একাকী মেয়েদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মসজিদের প্রবেশ গেটে এ ব্যাপারে বোর্ড লাগানো হয়েছে। নোটিশে বলা হয়েছে জামে মসজিদে একাকী মেয়ে বা মেয়েদের প্রবেশ নিষিদ্ধ। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
-
ইরান ও আমিরাতের দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
নভেম্বর ২৪, ২০২২ ১৪:২৪ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় টেলিফোনে কথা বলেছেন। দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি করাসহ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার উপায় নিয়ে কথা বলেছেন তারা।