-
দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে হামাস প্রতিনিধিদলের সাক্ষাৎ
অক্টোবর ২০, ২০২২ ০৪:৩৫ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধিদল সিরিয়া সফরে করছে। সফরে প্রতিনিধিদলের সদস্যরা বুধবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় বিদেশি মদদে যুদ্ধ চাপিয়ে দেয়ার পর এই প্রথম হামাসের কোনো প্রতিনিধিদল প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করল।
-
মানবাধিকার লঙ্ঘন: ব্রিটেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল ইরান
অক্টোবর ২০, ২০২২ ০৪:১২সন্ত্রাসবাদে সমর্থন, সহিংসতা উস্কে দেয়া এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নয়জন ব্রিটিশ নাগরিক ও তিনটি ব্রিটিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বিকেলে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানিয়ে বলেছে, কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার ‘পাল্টা জবাব’ হিসেবে এ পদক্ষেপ নেয়া হলো।
-
ইউক্রেনকে যে চ্যালেঞ্জ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান
অক্টোবর ২০, ২০২২ ০৩:৪১ইরান আবার ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে কমব্যাট ড্রোন সরবরাহের অভিযোগ নাকচ করে দিয়েছে। তেহরান বলেছে, কিয়েভের কাছে এ সংক্রান্ত কোনো প্রমাণ থাকলে তা যেন সে সরবরাহ করে।
-
ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে সবরকম প্রচেষ্টা চালাতে প্রস্তুত ইরান: রায়িসি
অক্টোবর ২০, ২০২২ ০৩:৩৬ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ ইউরোপে চলমান যুদ্ধের বিরোধী এবং ওই যুদ্ধ বন্ধের জন্য কূটনৈতিক তৎপরতাসহ সব রকম প্রচেষ্টা চালাতে প্রস্তুত রয়েছে। তিনি বুধবার পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্ডারজেজ ডুডার সঙ্গে এক টেলিফোনালাপে ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান সম্পর্কে তার দেশের এ অবস্থান ঘোষণা করেন।
-
পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক রাজনীতি করে টিকে থাকতে চায় তৃণমূল ও বিজেপি : অধীর চৌধুরী
অক্টোবর ১৯, ২০২২ ১৬:৩১ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেছেন, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক রাজনীতি করে টিকে থাকতে চায় তৃণমূল ও বিজেপি। তিনি আজ (বুধবার) ওই মন্তব্য করেন।
-
সৌদি আরব-আমেরিকা উত্তেজনা: রিয়াদের পক্ষ নিল পাকিস্তান
অক্টোবর ১৯, ২০২২ ১৫:৩৫সৌদি আরব এবং আমেরিকার মধ্যকার উত্তেজনায় রিয়াদের পক্ষে সমর্থন জানিয়েছে পাকিস্তান। এ নিয়ে পাক পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ওপেকের তেল উৎপাদন কমানোর বিষয়ে সৌদি আরবের বিরুদ্ধে আমেরিকা যেসব বিবৃতি দিচ্ছে তাতে পাকিস্তান সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করছে।
-
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জাতীয় সভাপতি নির্বাচিত হলেন মল্লিকার্জুন খাড়গে
অক্টোবর ১৯, ২০২২ ১৫:০৯ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে দলটির নতুন জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন।
-
ইসরাইলকে রাশিয়ার হুঁশিয়ারি: মারাত্মক অবনতির দিকে দ্বিপক্ষীয় সম্পর্ক
অক্টোবর ১৯, ২০২২ ১৫:০৯রাশিয়ার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভ ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, 'ইসরাইল যদি ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহের 'বেপরোয়া পদক্ষেপ' নেয় তাহলে মস্কোর সঙ্গে তেল আবিবের সম্পর্ক ধ্বংস হয়ে যাবে। মেদভেদভ বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন'।
-
বৈরী পরিবেশে পশ্চিমা দেশগুলোতে কূটনৈতিক উপস্থিতির যুক্তি নেই: ল্যাভরভ
অক্টোবর ১৯, ২০২২ ১৪:৪৯রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া সম্ভবত পশ্চিমা দেশগুলোর সঙ্গে যে কূটনৈতিক তৎপরতায় যুক্ত আছে তা থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোতে নিযুক্ত কূটনীতিকরা দিন দিন বেড়ে চলা প্রকাশ্য শত্রুতার মুখে পড়ছেন। পাশাপাশি বিশ্বের অন্যান্য অংশে সম্পর্ক বিস্তার করার প্রয়োজন রয়েছে। এ দুটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে মস্কো।
-
পারমাণবিক চুল্লি বসানোর কাজের উদ্বোধন: বিদ্যুৎ সাশ্রয়ী হবার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
অক্টোবর ১৯, ২০২২ ১৩:৫৫রাশিয়ার আর্থিক সহায়তায় পাবনার রুপপুরে স্থাপিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লি বসানোর কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সবাইকে বিদ্যুত সাশ্রয়ী হবার পরামর্শ দিয়েছেন।