-
ইরানের ওপর ইইউর নতুন নিষেধাজ্ঞার যে প্রতিক্রিয়া জানাল তেহরান
অক্টোবর ১৯, ২০২২ ০৮:১৬ইরানের সর্বোচ্চ মানবাধিকার পরিষদের মহাসচিব কাজেম গরিবাবাবাদি মানবাধিকার বিষয়ে ইউরোপীয় দেশগুলোর দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করেছেন। ইরানে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ কয়েকজন ইরানি কর্মকর্তা ও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর তিনি এ নিন্দা জানান।
-
ইরানি নয় ইউক্রেনে রুশ-নির্মিত ড্রোন ব্যবহার করা হচ্ছে : মস্কো
অক্টোবর ১৯, ২০২২ ০৮:০৮রাশিয়া ইউক্রেনে ‘ইরানে তৈরি ড্রোন’ দিয়ে হামলা চালাচ্ছে বলে গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে যে ব্যাপক প্রচারণা চলছে তা এবার সরাসরি নাকচ করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করা হচ্ছে না বরং রুশ নির্মিত ড্রোন দিয়ে হামলা চালানো হচ্ছে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।
-
ইরানের প্রতিভা লুট করে নিয়ে যেতে চায় পাশ্চাত্য: প্রেসিডেন্ট রায়িসি
অক্টোবর ১৯, ২০২২ ০৩:৩৫ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিভাবান তরুণ ও যুবসমাজ হচ্ছে তার দেশের উন্নয়নের চাবিকাঠি কিন্তু শত্রুরা ইরানের প্রতিভাগুলোকে লুট করে নিয়ে যেতে চায়। তিনি গতকাল (মঙ্গলবার) রাজধানী তেহরানে ১২তম জাতীয় প্রতিভা দিবস উপলক্ষে এক বক্তৃতায় এ মন্তব্য করেন।
-
৩০ মিনিটে আমেরিকা ও ইউরোপকে ধ্বংস করতে পারে রাশিয়া: ইলন মাস্ক
অক্টোবর ১৮, ২০২২ ১৮:০৩বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ও মার্কিন বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলারের প্রধান ইলন মাস্ক বলেছেন, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পারমাণবিক বোমা হামলা চালিয়ে ৩০ মিনিটেই যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ধ্বংস করার সক্ষমতা আছে রাশিয়ার।
-
সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিক পঞ্জি ও জন্মনিয়ন্ত্রণ আইন চালুর পক্ষে শুভেন্দু অধিকারীর সাফাই
অক্টোবর ১৮, ২০২২ ১৭:১৩ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং জন্মনিয়ন্ত্রণ আইন চালুর পক্ষে সাফাই দিয়েছেন।
-
গুজরাটে এ পর্যন্ত ৫৩ জন প্রার্থী চূড়ান্ত হলেও কোনো মুসলমানের টিকিট নেই, আপের নতুন পরীক্ষা?
অক্টোবর ১৮, ২০২২ ১৭:০৯ভারতের গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে আম আদমি পার্টির (আপ) পক্ষ থেকে এ পর্যন্ত যে ৫৩ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে, তারমধ্যে একটিও মুসলিম মুখ নেই। এ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
-
বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার দ্বারপ্রান্তে আমরা: ইরান
অক্টোবর ১৮, ২০২২ ১৫:৫৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার দিন শেষ হতে চলেছে এবং বহু কেন্দ্রিক বিশ্বব্যবস্থা আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল সম্প্রতি ইউরোপীয় দেশগুলোকে উন্নত এবং বিশ্বের বাকি অঞ্চলকে জঙ্গলের সঙ্গে তুলনা করে যে বক্তব্য দিয়েছেন তার কঠোর নিন্দা জানান নাসের কানয়ানি। আজ (মঙ্গলবার) এক টুই
-
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা: ওবায়দুল কাদেরের প্রতিক্রিয়া
অক্টোবর ১৮, ২০২২ ১৫:৩৮দেশব্যাপী ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেপ্তার, নেতাকর্মীদের কারাগারে পাঠানো, পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির উদ্যোগে আগামী বৃহস্পতিবার ঢাকা মহানগরসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
-
বান্দরবানে জঙ্গিদের বিরুদ্ধে যৌথ অভিযান: দুই উপজেলায় পর্যটন নিষেধাজ্ঞা
অক্টোবর ১৮, ২০২২ ১৫:২৯মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের পর্বত্য জেলা বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণে আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।
-
গ্যাসের মূল্য নির্ধারণ করে দিতে পারবে না ইউরোপীয় ইউনিয়ন: ব্লুমবার্গ
অক্টোবর ১৮, ২০২২ ১৫:০৩প্রাকৃতিক গ্যাসের মূল্য নির্ধারণ করে দেয়া থেকে বিরত থাকবে ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হলেও তাতে দাম নির্ধারণ করা হয়নি।