-
বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেলের শোধনাগারে অগ্নিকাণ্ড
অক্টোবর ১৫, ২০২২ ১৬:২২বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশন (বিপিসি) পরিচালিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেলের শোধনাগার পতেঙ্গাস্থ ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) শনিবার বেলা ১১টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অবশ্য আগুন লাগার পর প্রায় এক থেকে দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
-
৩ ফিলিস্তিনি শহীদ: সর্বাত্মক যুদ্ধের আহ্বান হামাসের
অক্টোবর ১৫, ২০২২ ১৬:১১ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন এবং আল-আকসা মসজিদের পবিত্রতা নষ্ট করার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের আহ্বান জানিয়েছে। অধিৃকত পশ্চিম তীরে দুটি আলাদা ঘটনায় ইসরাইলি সেনারা তিন ফিলিস্তিনিকে শহীদ করার পর হামাস এই যুদ্ধের আহ্বান জানালো।
-
জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় কাশ্মীরি হিন্দু পণ্ডিত নিহত, কঠোর শাস্তি দেওয়ার অঙ্গীকার এলজি’র
অক্টোবর ১৫, ২০২২ ১৫:৫৭জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় পুরাণকৃষাণ ভট্ট নামে এক কাশ্মীরি হিন্দু পণ্ডিত নিহত হয়েছেন।
-
বিশ্ব ক্ষুধা সূচকে ভারত ১০৭ নম্বরে! কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সোচ্চার বিরোধীরা
অক্টোবর ১৫, ২০২২ ১৫:৫৩গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের সর্বশেষ প্রতিবেদন ভারতের জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। ১২১টি দেশের তালিকায় ভারত ১০৭ তম স্থানে রয়েছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের চেয়ে পিছিয়ে রয়েছে ভারত।
-
রাশিয়া ছিল নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী: অ্যাঙ্গেলা মারকেল
অক্টোবর ১৫, ২০২২ ১৫:০৫জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল বলেছেন, তার ১৬ বছরের শাসনামলে রাশিয়ার সঙ্গে যে গ্যাস চুক্তি হয়েছিল তা নিয়ে তিনি মোটেই অনুতপ্ত নন। তিনি জোরালো ভাষায় বলেন, দীর্ঘ সময় ধরে মস্কো ছিল নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী এবং তারা অন্য প্রতিযোগীদের চেয়ে কম দামে গ্যাস সরবরাহ করেছে।
-
ময়মনসিংহে বিএনপির সমাবেশ: স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী মন্তব্য এবং প্রিন্সের প্রতিক্রিয়া
অক্টোবর ১৫, ২০২২ ১৩:৩৩বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইন মেনে সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমি বলব তারা (বিএনপি) যেন তাদের ভাষা, তাদের বাক্য, সবকিছু যেন পরিমিতভাবে ব্যবহার করেন।’
-
তুরস্কের কয়লা খনিতে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৪০
অক্টোবর ১৫, ২০২২ ১৩:১২তুরস্কের উত্তরাঞ্চলে কৃষ্ণসাগর উপকূলীয় প্রদেশ বার্তিনের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছে। এ ঘটনায় বহু মানুষ খনির মধ্যে আটকা পড়েছিল।
-
ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করল পোল্যান্ড
অক্টোবর ১৫, ২০২২ ১২:০২পোল্যান্ড সফলরত ইসরাইলি শিক্ষার্থীদের প্রতিনিধিদলের নিরাপত্তা নিয়ে সমালোচনামূলক বিবৃতি প্রকাশের পর ইহুদিবাদী ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করেছে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
তুরস্কে গ্যাস বিতরণকেন্দ্র প্রতিষ্ঠায় পুতিনের প্রস্তাব; স্বাগত জানালেন এরদোগান
অক্টোবর ১৫, ২০২২ ১০:০২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের ভেতরে যে আন্তর্জাতিক গ্যাস বিতরণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
-
সৌদি আরবই ওপেক প্লাসকে তেলের উৎপাদন কমাতে বাধ্য করেছে: হোয়াইট হাউস
অক্টোবর ১৫, ২০২২ ০৯:০৯হোয়াইট হাউস বলেছে, সৌদি আরবই ওপেক প্লাসভুক্ত দেশগুলোকে তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের একথা বলেন।