-
এবার পাকিস্তানের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার উদ্যোগ
অক্টোবর ০৮, ২০২২ ০৮:৩৪পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশটির জোট সরকার সর্বাত্মক প্রচেষ্টা শুরু করেছে। প্রেসিডেন্টকে সাংবিধানিকভাবে ক্ষমতাচ্যুত করার জন্য তারা এরইমধ্যে প্রক্রিয়া খানিকটা এগিয়ে নিয়েছে।
-
সৌদি আরব থেকে সেনা ফিরিয়ে আনুন, অস্ত্র বিক্রি বন্ধ করুন: স্যান্ডার্স
অক্টোবর ০৮, ২০২২ ০৬:২৯মার্কিন স্বতন্ত্র সিনেটর এবং প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের সাবেক মনোনয়নপ্রার্থী বার্নি স্যান্ডার্স সৌদি আরব থেকে আমেরিকার সেনা প্রত্যাহার করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে রিয়াদের কাছে সমস্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি বন্ধ করারও আহ্বান জানিয়েছেন তিনি।
-
রাশিয়ার পরমাণু স্থাপনায় হামলার আহ্বান জেলেনস্কির; ল্যাভরভের প্রতিক্রিয়া
অক্টোবর ০৮, ২০২২ ০৩:৪৮ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে আগাম হামলা চালানো মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রতি যে আহ্বান জানিয়েছেন তার তীব্র জবাব দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কিয়েভ সরকার পরমাণু অস্ত্র ব্যবহারের মতো বিপজ্জনক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে।
-
এক দশক পর সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছে সিরিয়া ও হামাস
অক্টোবর ০৮, ২০২২ ০৩:৩৯সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধিদল চলতি মাসেই দামেস্ক সফরে যাচ্ছে। এক দশকেরও বেশি সময় ধরে দ্বিপক্ষীয় সম্পর্কে অচলাবস্থা বিরাজ করার পর এ উদ্যোগ নেয়া হচ্ছে।
-
ইরানের সঙ্গে বিদ্বেষী আচরণের উপযুক্ত জবাব দেয়া হবে: মুখপাত্র
অক্টোবর ০৮, ২০২২ ০৩:৩৪ইউরোপীয় পার্লামেন্টের ইরান বিষয়ক একটি প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ওই প্রস্তাবকে ‘হস্তক্ষেপমূলক’ ও ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ইউরোপের পক্ষ থেকে ইরানি জনগণের ওপর বিধিনিষেধ আরোপের যেকোনো প্রচেষ্টার ‘উপযুক্ত’ জবাব দেবে তেহরান।
-
কোপেনহেগেনের ইরান দূতাবাসে হামলা; ড্যানিশ রাষ্ট্রদূতকে তলব
অক্টোবর ০৮, ২০২২ ০৩:২১কোপেনহেগেনের ইরান দূতাবাসে এক সশস্ত্র ব্যক্তির হামলার সময় নিরাপত্তা ব্যবস্থা শিথিল থাকার কারণে তেহরানে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক শুক্রবার ড্যানিশ রাষ্ট্রদূতকে তার দপ্তরে ডেকে পাঠান।
-
শরীয়তপুরে বিশ্বনন্দিত কবি মাওলানা জালাল উদ্দীন রুমির স্মরণসভা অনুষ্ঠিত
অক্টোবর ০৭, ২০২২ ২৩:২৩বাংলাদেশের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাধীন পন্ডিতসারে অবস্থিত আধ্যাত্মিক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান চিশতীনগর শরীফিয়া লাইব্রেরী পাঠকচক্রের উদ্যোগে বিশ্বনন্দিত কবি ও সুফি সাধক হযরত জালাল উদ্দীন রুমি (রহ.)-এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
-
নৈরাজ্যকামীদের উৎসাহ দিতে ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞার মার্কিন অস্ত্র-প্রয়োগ!
অক্টোবর ০৭, ২০২২ ১৬:৫৬ইরানে নৈরাজ্য সৃষ্টিকারী কথিত প্রতিবাদীদের ওপর দমন অভিযানে ও ইরানিদের জন্য ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন রাখায় ভূমিকা রাখার অজুহাতে মার্কিন অর্থ-বিভাগ ইসলামী ইরানের স্বরাষ্ট্র ও যোগাযোগ বিষয়ক মন্ত্রীসহ সাতজন উচ্চপদস্থ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
-
অপরিকল্পিত লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ, মন্ত্রী বললেন 'পরিস্থিতি ভালো না'
অক্টোবর ০৭, ২০২২ ১৬:৪২বাংলাদেশে ঘন ঘন লোডশেডিংয়ে নাকাল জনজীবন। দিনে-রাতে সমান তালে বিদ্যুৎ বন্ধ থাকা আর অপরিকল্পিত লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ।
-
দিল্লির মন্ত্রী রাজেন্দ্রকে বরখাস্ত করাসহ মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি জানাল বিজেপি
অক্টোবর ০৭, ২০২২ ১৫:৪২হিন্দুদের অনুভূতিতে আঘাতের অভিযোগে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতমকে বরখাস্ত করার দাবি জানিয়েছে হিন্দুত্ববাদী দল বিজেপি। একইসঙ্গে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দেশবাসীর সামনে কান ধরে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।