সর্বশেষ খবর
  • নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবে ভেটো দিল রাশিয়া

    নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবে ভেটো দিল রাশিয়া

    অক্টোবর ০১, ২০২২ ১১:২৭

    ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে একীভূত করে নেয়ার ঘটনাকে বেআইনি ঘোষণা করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। আমেরিকা ও আলবেনিয়ার পক্ষ থেকে তৈরি করা প্রস্তাবটি শুক্রবার রাতে ভোটাভুটির জন্য নিরাপত্তা পরিষদে তোলা হয়।

  • দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেনকে ন্যাটোভুক্ত করে নিন: জেলেনস্কি

    দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেনকে ন্যাটোভুক্ত করে নিন: জেলেনস্কি

    অক্টোবর ০১, ২০২২ ০৪:১৫

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশকে দ্রুততম সময়ের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোভুক্ত করার আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দখলকৃত চার অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রুশ ফেডারেশন যুক্ত করার চুক্তিতে স্বাক্ষরের পরপরই এ আবেদন জানানোর কথা ঘোষণা করেন জেলেনস্কি।

  • বিশ্বের যেকোনা স্থান থেকে হামলা হোক না কেন জবাব দেবে ইরান

    বিশ্বের যেকোনা স্থান থেকে হামলা হোক না কেন জবাব দেবে ইরান

    অক্টোবর ০১, ২০২২ ০৪:০৩

    ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের সন্ত্রাসী ঘাঁটিগুলোতে ইরান সম্প্রতি যে হামলা চালিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, ইরানের জাতীয় নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করার অপচেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অধিকার তেহরান সংরক্ষণ করে; তা সেই অপচেষ্টাকারীরা বিশ্বের যেখানেই অবস্থান করুক না কেন।

  • জাহেদান শহরে সন্ত্রাসী হামলায় আইআরজিসির কমান্ডার নিহত

    জাহেদান শহরে সন্ত্রাসী হামলায় আইআরজিসির কমান্ডার নিহত

    অক্টোবর ০১, ২০২২ ০৩:২৪

    ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র গোয়েন্দা কমান্ডার আলী মুসাভি বিপ্লব-বিরোধী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

  • সাম্প্রতিক দাঙ্গায় আমেরিকা ও ব্রিটেন সরাসরি জড়িত ছিল

    সাম্প্রতিক দাঙ্গায় আমেরিকা ও ব্রিটেন সরাসরি জড়িত ছিল

    অক্টোবর ০১, ২০২২ ০২:৫৪

    ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটির সাম্প্রতিক দাঙ্গা ও গোলযোগে আমেরিকা ও ব্রিটেন সরাসরি জড়িত ছিল। ওই মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়ে বলেছে, গত কয়েকদিনের দাঙ্গার সময় ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট ও ইরানের ইসলামি বিপ্লব-বিরোধী গোষ্ঠীগুলোর বহু সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

  • তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী

    তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী

    সেপ্টেম্বর ৩০, ২০২২ ১৭:৪৮

    ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মন্তেশ্বরে তৃণমূলের ব্লক সভাপতি পদে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন। তার মতামতকে উপেক্ষা করে মন্তেশ্বরে ব্লক সভাপতি করাকে কেন্দ্র করে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

  • আফগানিস্তানে শিয়া মুসলমানদের ওপর অব্যাহত সন্ত্রাসী হামলার রহস্য

    আফগানিস্তানে শিয়া মুসলমানদের ওপর অব্যাহত সন্ত্রাসী হামলার রহস্য

    সেপ্টেম্বর ৩০, ২০২২ ১৬:৩৬

    আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া মুসলমান অধ্যুষিত অঞ্চলের এক কোচিং সেন্টারে এক আত্মঘাতী সন্ত্রাসীর বোমা হামলায় অন্তত ৩২ জন শহীদ ও ৪০ জন আহত হয়েছেন।

  • পশ্চিমবঙ্গে সরকারি আপত্তি খারিজ করে চাকরিপ্রার্থীদের অবস্থান কর্মসূচির অনুমতি

    পশ্চিমবঙ্গে সরকারি আপত্তি খারিজ করে চাকরিপ্রার্থীদের অবস্থান কর্মসূচির অনুমতি

    সেপ্টেম্বর ৩০, ২০২২ ১৬:০৬

    ভারতের পশ্চিমবঙ্গে পুলিশের আপত্তি খারিজ করে রাজধানী কোলকাতায় প্রাথমিক বিদ্যালয়ের চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থান কর্মসূচিকে অনুমতি দিয়েছে কোলকাতা হাইকোর্ট।

  • আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত হলো ইউক্রেন থেকে আলাদা হওয়া ৪ অঞ্চল

    আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত হলো ইউক্রেন থেকে আলাদা হওয়া ৪ অঞ্চল

    সেপ্টেম্বর ৩০, ২০২২ ১৫:৫৪

    গণভোটের মাধ্যমে ইউক্রেন থেকে আলাদা হওয়া দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া আনুষ্ঠানিকভাবে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়েছে। আজ (শুক্রবার) মস্কোর ঐতিহাসিক রেড স্কয়্যারে এক উৎসবমুখর পরিবেশে ওই চার অঞ্চলের নেতৃবৃন্দ রাশিয়ায় যোগদান সম্পর্কিত নথিপত্রে স্বাক্ষর করেন।