সর্বশেষ খবর
  • ইরানে মার্কিন ব্যর্থ অভিযানের বার্ষিকী পালিত হচ্ছে

    ইরানে মার্কিন ব্যর্থ অভিযানের বার্ষিকী পালিত হচ্ছে

    এপ্রিল ২৫, ২০২২ ১০:৩৯

    ইরানের তাবাস মরুভূমিতে মার্কিন বাহিনীর ব্যর্থ অভিযানের বার্ষিকী আজ। পারস্য উপসাগর থেকে চালানো এ অভিযানের মাধ্যমে মার্কিন বাহিনী তেহরান থেকে ৫৩ জন গুপ্তচরকে উদ্ধারের পরিকল্পনা করেছিল।

  • বিভেদ সৃষ্টির ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে: সাইয়্যেদ নাসরুল্লাহ

    বিভেদ সৃষ্টির ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে: সাইয়্যেদ নাসরুল্লাহ

    এপ্রিল ২৫, ২০২২ ০৯:৫০

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। তিনি রোববার ২৩তম রমজানের রাতে সম্ভাব্য লাইলাতুল কদর উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ আহ্বান জানান।

  • দক্ষিণ লেবাননে ভারী কামানের গোলাবর্ষণ করল ইসরাইল

    দক্ষিণ লেবাননে ভারী কামানের গোলাবর্ষণ করল ইসরাইল

    এপ্রিল ২৫, ২০২২ ০৯:৩১

    ইহুদিবাদী ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননের একটি এলাকায় ভারী কামানের গোলাবর্ষণ করেছে বলে খবর পাওয়া গেছে। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন জানিয়েছে, আজ (সোমবার) ভোরে দক্ষিণ লেবাননের মাজদাল এলাকা এবং জিবকিন শহরের মধ্যবর্তী অঞ্চলে গোলাবর্ষণ করে ইসরাইল।

  • আমি এবং রেডিও তেহরান

    আমি এবং রেডিও তেহরান

    এপ্রিল ২৫, ২০২২ ০৮:১৫

    ১৯৯৫ সাল। আমি তখন অষ্টম শ্রেণীর ছাত্র। বাড়িতে থাকা রেডিওটি আমার দখলে তখন। কেসিবো রেডিওটির বিশেষ বৈশিষ্ট্য ছিল- টিভি অনুষ্ঠান শোনা যেত। বিশেষ করে শীতের সময় শুক্রবারের রাতে বাড়ির বাইরে গিয়ে অন্যের বাড়িতে টিভি দেখা চরম অন্যায় হিসেবে ধরা হতো। তবে আলিফ লায়লা অনুষ্ঠানটির জন্য মনটা আনচান করতো। দুধের স্বাদ ঘোলে মেটাতে রেডিওতে শুনেই শান্ত থাকতে হতো।

  • পারস্য উপসাগর থেকে ২,০০,০০০ লিটার চোরাই তেলসহ জাহাজ আটক

    পারস্য উপসাগর থেকে ২,০০,০০০ লিটার চোরাই তেলসহ জাহাজ আটক

    এপ্রিল ২৫, ২০২২ ০৪:৪৫

    পারস্য উপসাগর থেকে চুরি করা তেল বহন করে নিয়ে যাওয়ার সময় ২ লাখ লিটার তেলসহ একটি ট্যাংকার আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই নিয়ে চলতি মাসে এ ধরনের তৃতীয় জাহাজ আটক করল ইরান। আইআরজিসি ঘোষণা দিয়েছে, পারস্য উপসাগর এখন আর চোরাকারবারীদের জন্য নিরাপদ কোনো স্থান নয়।

  • ইউক্রেনে ইরানি অস্ত্র ব্যবহার করার দাবি প্রত্যাখ্যান করল রাশিয়া

    ইউক্রেনে ইরানি অস্ত্র ব্যবহার করার দাবি প্রত্যাখ্যান করল রাশিয়া

    এপ্রিল ২৫, ২০২২ ০১:২০

    ইউক্রেনে চলমান ‘বিশেষ সামরিক অভিযানে’ ইরানি অস্ত্র ব্যবহারের দাবি নাকচ করে দিয়েছে রাশিয়া। তেহরানস্থ রুশ দূতাবাস গতকাল (রোববার) এক টুইটার বার্তায় কিছু পশ্চিমা গণমাধ্যমে প্রচারিত এ সংক্রান্ত ‘ভুয়া’ খবর প্রত্যাখ্যান করেছে।

  • আল-আকসা মসজিদ রক্ষায় মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান

    আল-আকসা মসজিদ রক্ষায় মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান

    এপ্রিল ২৫, ২০২২ ০০:৫৫

    পবিত্র রমজান মাসে মুসলমানদের প্রথম ক্বিবলা মসজিদুল আকসা রক্ষা করতে এগিয়ে আসার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন এই মসজিদের পরিচালক শেখ ওমর আল-কিসওয়ানি।তিনি ইরানের আরবি নিউজ চ্যানেল আল-আলমকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান।

  • টানা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ম্যাকরন

    টানা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ম্যাকরন

    এপ্রিল ২৫, ২০২২ ০০:৪৭

    ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে উগ্র ডানপন্থি প্রতিদ্বন্দ্বী মেরিন লা পেনকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাকরন। এর মাধ্যমে গত দুই দশকের মধ্যে একমাত্র ফরাসি প্রেসিডেন্ট হিসেবে টানা দুই মেয়াদে ক্ষমতায় বসতে যাচ্ছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী মেরিন লা পেন পরাজয় মেনে নিয়েছেন।

  • রেডিও তেহরান আমার ইথার তরঙ্গের বন্ধু

    রেডিও তেহরান আমার ইথার তরঙ্গের বন্ধু

    এপ্রিল ২৪, ২০২২ ১৪:৫৬

    ছোট বেলায় পারিবারিক সূত্রে রেডিও শোনা আমার হাতে খড়ি। সৌখিন বাবার কাঠের বাক্সের মতো বড় আকারের একটি রেডিও ছিল। যত দূর মনে পড়ে, রেডিওটি মার্কনী যুগের ছিল। 'মেড ইন ইংল্যান্ড'। তখন আমরা রেডিওকে ট্রানডেস্টার বলতাম। আমাদের এলাকায়  তৎসময়ে ট্রানডেস্টার বা রেডিও কারো ছিল না বললেই চলে। প্রতিদিন বিশেষ করে সন্ধ্যায় আমাদের বাড়িতে পাড়া পড়শীদের বেশ সমাগম হতো। উদ্দেশ্য ছিল ট্রানডেস্টারে গান, খবর ও নাটক শোনা। কোনো কোনো দিন যাত্রা পালাও শোনা হতো।