-
আরব মন্ত্রীদের ‘জরুরি’ বৈঠক: আল-আকসায় আগ্রাসন বন্ধের আহ্বান
এপ্রিল ২২, ২০২২ ০৬:১২অধিকৃত বায়তুল মুকাদ্দাস শহরের আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের ধারাবাহিক হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে এ হামলা বন্ধ করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। আরব মন্ত্রীরা বৃহস্পতিবার রাতে জর্দানের রাজধানী আম্মানে এক জরুরি বৈঠকে মিলিত হয়ে এ আহ্বান জানান।
-
রাশিয়ার সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেনি আমেরিকা: ইমরান
এপ্রিল ২২, ২০২২ ০৫:০৯পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান নয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, বিদেশিদের সঙ্গে যোগসাজশ করে এই সরকার ক্ষমতায় এসেছে। তিনি বৃহস্পতিবার রাতে লাহোর শহরে তেহরিকে ইনসাফ পার্টি আয়োজিত এক বিশাল জনসমাবেশে এ মন্তব্য করেন।
-
আমেরিকা ও কানাডার নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল মস্কো
এপ্রিল ২২, ২০২২ ০৪:৫১আমেরিকার বেশ কয়েকজন কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে রাশিয়া। নিষেধাজ্ঞার শিকার ব্যক্তিরা আর কখনও রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।
-
বন্দরনগরী মারিউপোল দখলের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন পুতিন
এপ্রিল ২২, ২০২২ ০৪:১৩প্রায় দুই মাস অবরুদ্ধ রাখার পর অবশেষে ইউক্রেনের কৌশলগত মারিউপোল শহর দখল করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধে সবচেয়ে বড় সংঘর্ষে রুশ সেনারা বিজয়ী হয়েছে এবং কৌশলগত বন্দরনগরী মারিউপোল ‘মুক্ত’ করেছে।
-
‘ভিয়েনায় একটি ভালো ও টেকসই চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে’
এপ্রিল ২২, ২০২২ ০০:৫২ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান টেলিফোনে তার সিরীয় সমকক্ষ ফয়সাল মিকদাদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কথা বলেছেন। গতকাল (বৃহস্পতিবার) এক টেলিফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলাপ-আলোচনা করেন।
-
ইলহান ওমর: যার পাকিস্তান অধিকৃত কাশ্মীর সফরের প্রতিবাদ জানিয়েছে ভারত
এপ্রিল ২১, ২০২২ ১৭:২৩মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমর পাকিস্তান অধিকৃত কাশ্মীর সফর করেছেন। তার বহুলালোচিত ওই সফরের সফরের নিন্দা করেছে ভারত। আজ (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি একে ভারতীয় ভূখণ্ডের অখণ্ডতার লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
-
কেবল ইসরাইলি দখলদারিত্ব অবসানের মাধ্যমেই ফিলিস্তিনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব: ইরান
এপ্রিল ২১, ২০২২ ১৭:০৯ফিলিস্তিনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরাইলি দখলদারিত্বের পরিপূর্ণ অবসানই যে জরুরি ইসলামী প্রজাতন্ত্র ইরান আবারও তা উল্লেখ করেছে।
-
জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত, সেনা জওয়ানসহ আহত ৪
এপ্রিল ২১, ২০২২ ১৫:২১জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর-ই-তাইয়্যেবা (এলইটি) কমান্ডার ইউসুফ কান্তরুসহ দুই গেরিলা নিহত হয়েছে। উভয়পক্ষের মধ্যে প্রাথমিক গুলি বিনিময়ে ৩ সেনা জওয়ান ও একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
-
আফগানিস্তানে মসজিদে হামলায় নিহত ৩১; ইরানের নিন্দা
এপ্রিল ২১, ২০২২ ১৪:৪৪আফগানিস্তানের বলখ প্রদেশের রাজধানী মাজার শরিফের একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন নিহত ও ৮৭ জন আহত হয়েছেন।
-
দিল্লির জাহাঙ্গীরপুরীতে উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ বহাল থাকবে, ২ সপ্তাহ পরে ফের শুনানি
এপ্রিল ২১, ২০২২ ১৪:২৭ভারতের রাজধানী দিল্লির জাহাঙ্গীরপুরীতে উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ বহাল থাকবে। আজ (বৃহস্পতিবার)এ সংক্রান্ত শুনানিতে সুপ্রিম কোর্ট ওই সিদ্ধান্ত দিয়েছে। ২ সপ্তাহ পরে ফের এ ব্যাপারে শুনানি হবে।