-
উত্তেজনার মধ্যে নয়া আইসিবিএমের সফল পরীক্ষা চালাল রাশিয়া
এপ্রিল ২১, ২০২২ ১০:১১পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার উত্তেজনা যখন তুঙ্গে তখন এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো।
-
চীনের প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করবেন না: হুঁশিয়ারি দিল বেইজিং
এপ্রিল ২১, ২০২২ ০৯:৩২চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে তাইওয়ানকে তার দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করে বলেছেন, নিজের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে চীনের প্রতিরক্ষা সক্ষমতা কতটা শক্তিশালী তা যেন ওয়াশিংটন পরীক্ষা করতে না আসে। তিনি বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে এক টেলিফোনালাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
ইউক্রেন নমনীয় না হলে আলোচনায় সুফল আসবে না: ল্যাভরভ
এপ্রিল ২১, ২০২২ ০৬:২১রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন রাশিয়ার দাবি কতটা মেনে নেয় তার ওপর কিয়েভের সঙ্গে মস্কোর আলোচনার ফলাফল নির্ভর করছে। তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। তুরস্ক এ পর্যন্ত একাধিকবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করেছে যদিও সেসব আলোচনা থেকে উল্লেখযোগ্য কোনো ফল পাওয়া যায়নি।
-
‘ভিয়েনা সংলাপের কারিগরি দিক চূড়ান্ত রাজনৈতিক বিষয়গুলো বাকি’
এপ্রিল ২১, ২০২২ ০৬:০১ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের চলমান সংলাপের কারিগরি দিকগুলোর সমাধান হয়ে গেছে। এখন শুধু রাজনৈতিক বিষয়গুলো বাকি রয়েছে যা পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিষ্পত্তি করতে হবে।
-
দোনবাসে নিরাপত্তা না ফেরা পর্যন্ত সামরিক অভিযান চলবে: পুতিন
এপ্রিল ২১, ২০২২ ০১:১৯ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলে শান্তি ও নিরাপত্তা ফিরে না আসা পর্যন্ত দেশটিতে বিশেষ সামরিক অভিযান চলবে বলে ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বুধবার মস্কোয় এক বক্তব্যে বলেন, দোনবাস অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের অত্যাচার ও দমন অভিযানের কারণে রাশিয়া চলমান বিশেষ অভিযান শুরু করতে বাধ্য হয়েছে। তিনি আরো বলেন, দোনবাসের লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলের নাগরিকদের কিয়েভের অত্যাচার থেকে বাঁচানোর জন্য এ অভিযান চালাতে হয়েছে।
-
‘বিশ্ব মুসলিম আল-আকসা মসজিদের অবমাননা বেশিদিন মানবে না’
এপ্রিল ২১, ২০২২ ০০:৫৬ফিলিস্তিনি জনগণ ও মুসলমানদের পবিত্র স্থাপনাগুলোর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের চলমান অপরাধযজ্ঞের ব্যাপারে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা ও পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান জাতিসংঘ মহাসচিব, ইসলামি সহযোগিতা সংস্থার মহাসচিব এবং মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে পাঠানো আলাদা আলাদা চিঠিতে এ সমালোচনা করেন।
-
ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে পরিস্থিতি আরো খারাপ করা হচ্ছে: চীন
এপ্রিল ২০, ২০২২ ১৬:০০ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা থেকে বিরত থাকতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চীন। দেশটি বলেছে, এই ধরনের অস্ত্র দেয়ার ফলে চলমান সংঘাত এবং মানবিক সঙ্কটের শুধু অবনতিই হচ্ছে, সমাধানের পথ বের হবে না।
-
ভারতে মুসলিম বিরোধী সহিংসতার নিন্দা করল ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল
এপ্রিল ২০, ২০২২ ১৫:৪৬ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল রমজানের সময় ভারতের বেশ কয়েকটি রাজ্যে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা করেছে। ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল ভারতের সংবিধান রক্ষার জন্য নিবেদিত একটি অ্যাডভোকেসি গ্রুপ।
-
আল-আকসা মসজিদে ইসরাইলি সহিংসতার বিরুদ্ধে ইরানের কঠোর প্রতিক্রিয়া
এপ্রিল ২০, ২০২২ ১৪:২২অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরের পবিত্র আল আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
-
মারিওপলে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের নতুন সময়সীমা দিল রাশিয়া
এপ্রিল ২০, ২০২২ ১৩:৫৭ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারিওপল শহরে দেশটির অবরুদ্ধ হয়ে পড়া সেনাদের আত্মসমর্পণের জন্য রাশিয়া নতুন সময়সীমা বেঁধে দিয়েছে। শহরটিতে রাশিয়া জোরদার সামরিক অভিযান চলছে।