-
ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করার পশ্চিমা প্রচেষ্টা: রাশিয়ার সমালোচনা
এপ্রিল ২০, ২০২২ ১৩:৩৮রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো ইউক্রেনে রুশ সামরিক অভিযান দীর্ঘায়িত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
-
'সর্বত্র একটি ত্রাসের সৃষ্টি করে অবৈধ সরকার ক্ষমতায় টিকে রয়েছে'
এপ্রিল ২০, ২০২২ ১১:৫২বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীন সরকারকে “ফ্যাসিস্ট সরকার” আখ্যায়িত করে আভিযোগ করেছেন, ক্ষমতায় থাকার বড় কৌশল হচ্ছে গোটা সমাজে, গোটা রাষ্ট্রে একটি ভীতির ত্রাসের সঞ্চার করা, সব দিক দিয়ে দেশ পরিচালনায় ব্যর্থ অবৈধ আওয়ামী লীগ সরকার সেভাবেই এখন পর্যন্ত ক্ষমতায় টিকে রয়েছে।
-
পুতিনের দুই মেয়ের ওপর এবার কানাডার নিষেধাজ্ঞা
এপ্রিল ২০, ২০২২ ০৯:১০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তসোভা ও কাতেরিনা তিখোনোভার ওপর এবার কানাডা নিষেধাজ্ঞা দিয়েছে। দুই মেয়ে ছাড়াও পুতিনের ১৪ ঘনিষ্ঠজনের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে এই খবর প্রকাশ করা হয়েছে।
-
বিজেপি গরীবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে: ওয়াইসি
এপ্রিল ২০, ২০২২ ০৮:২২ভারতের মজলিশ-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, বিজেপি গরীবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দিল্লির জাহাঙ্গীরপুরীতে অবৈধ দখলদারি অবকাঠামোয় বুলডোজার চালানোর সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি আজ (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ওই মন্তব্য করেছেন।
-
পাল্টা ব্যবস্থা: আরো ৩১ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া
এপ্রিল ২০, ২০২২ ০৮:২২ইউরোপের আরো ৩১ জন কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইউক্রেনে রুশ সামরিক অভিযান নিয়ে পশ্চিমা দেশগুলো রাশিয়ার কূটনীতিক বহিষ্কার করায় পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়া ইউরোপীয় কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপ নিল মস্কো।
-
লকডাউনে পার্টি: শেষমেষ ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
এপ্রিল ২০, ২০২২ ০৭:৫৬করোনা ভাইরাসের মহামারির মধ্যে লকডাউন চলার সময় আইন ভঙ্গ করে পার্টি করায় শেষ পর্যন্ত পার্লামেন্টে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রথমে লকডাউন পার্টির অভিযোগ অস্বীকার করলেও পরে পুলিশের তদন্তে জনসনের অপরাধ প্রমাণ হয়। এরপরই তিনি প্রথমে ব্রিটিশ নাগরিকদের কাছে এবং পরে গতকাল (মঙ্গলবার) পার্লামেন্টে ক্ষমা। এছাড়া পুলিশ তাকে ৫০ পাউন্ড জরিমানাও করেছে।
-
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রিমান্নার নিয়ন্ত্রণ নিল রুশ সেনারা
এপ্রিল ২০, ২০২২ ০২:৩৪রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রিমিন্না শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। ইউক্রেনের সেনারা শহরটি ছেড়ে চলে গেলে রুশ সৈন্যরা গতকাল (মঙ্গলবার) ক্রিমিন্না দখল করে। দু’দিন আগে ইউক্রেনের পূর্বাঞ্চলে নতুন করে সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়ার সেনাবাহিনী।
-
আফগানিস্তানে টিটিপি’র উপস্থিতির খবর ভিত্তিহীন: তালেবান মুখপাত্র
এপ্রিল ২০, ২০২২ ০১:৫০আফগানিস্তানে পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’র উপস্থিতি রয়েছে বলে ইসলামাবাদ যে অভিযোগ করেছে তালেবান সরকার তা প্রত্যাখ্যান করেছে।
-
ইরানের প্রেসিডেন্টকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানালেন শরিফ
এপ্রিল ২০, ২০২২ ০১:৩৩পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একইসঙ্গে তিনি তেহরানের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক ও সহযোগিতা আরও শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেছেন।
-
নিন্দা জানিয়ে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে বললো ইরান
এপ্রিল ২০, ২০২২ ০১:০২আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। একইসঙ্গে ওই হামলায় জড়িতদের গ্রেফতার ও যথাযথ শাস্তি প্রদান করারও আহ্বান জানিয়েছে তেহরান।