-
‘রেডিও তেহরান বাংলা ৪০ বছরের সমৃদ্ধ একটি শ্রোতাবান্ধব প্রতিষ্ঠান’
এপ্রিল ১৯, ২০২২ ২১:০৬অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই রেডিও তেহরানের দুই বাংলা, আসাম ও ত্রিপুরা এবং বিশ্বের নানা প্রান্তের অগণিত শ্রোতাবন্ধুকে। অভিনন্দন আর প্রাণঢালা শুভেচ্ছা তেহরানে অবস্থানরত সাংবাদিক ও সকল কলাকুশলীদেরকে। সত্যিই ভাবতে ভালো লাগে যে, প্রিয় বেতারকেন্দ্র রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান ৪০ বছর পূর্ণ করল।
-
পৌর নির্বাচনে জেতার জন্য দিল্লি দাঙ্গা করানো হয়েছে- বিজেপির বিরুদ্ধে সঞ্জয় রাউতের অভিযোগ
এপ্রিল ১৯, ২০২২ ১৫:৪৮ভারতের রাজধানী দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতা প্রসঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রাউত এমপি বলেছেন, পৌর নির্বাচনে জয়ী হওয়ার জন্য বিজেপি দাঙ্গা করার কৌশল অবলম্বন করেছে।
-
'এক অজানা রহস্যের দ্বার উন্মোচন করে চলেছে রেডিও তেহরান'
এপ্রিল ১৯, ২০২২ ১৪:২৭রেডিও তেহরান বাংলা বিভাগের সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমরাও ভালো আছি এবং আধুনিকতার স্পর্শে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনছি ও ওয়েব পেজ, রেডিও, ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে নিয়মিত দেখছি ও শুনছি।
-
দিল্লির জাহাঙ্গীরপুরীর সহিংসতায় পুলিশের ভূমিকা নিয়ে বামপন্থিদের প্রশ্ন
এপ্রিল ১৯, ২০২২ ১৪:১৩ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি হনুমান জয়ন্তীর মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বামপন্থিরা।
-
'দানবীয় সরকারকে পরাজিত করতে জাতীয় ঐক্য করতে হবে'
এপ্রিল ১৯, ২০২২ ১৩:৪৮সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে জাতীয় ঐক্যের মাধ্যমে দানবীয় সরকারকে পরাজিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মঙ্গলবার (১৯ এপ্রিল) গাজীপুরের টেকনগপাড়া এলাকায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এমন মন্তব্য করেন।
-
শপথ নিল পাকিস্তানের নতুন মন্ত্রিসভা; নেই বিলাওয়াল ভুট্টো
এপ্রিল ১৯, ২০২২ ১৩:৩৫অবশেষে পাকিস্তানের নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে। নতুন মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৩৪। এর মধ্যে ৩ জন প্রতিমন্ত্রী রয়েছেন। শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার এক সপ্তাহ পর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলো।
-
ফজলুর রহমানের আগাম নির্বাচনের দাবি সরকারি শিবিরে বিভাজনের লক্ষণ
এপ্রিল ১৯, ২০২২ ১২:৪২পাকিস্তানের সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী পিটিআই নেতা ইমরান খানের কট্টর বিরোধী মাওলানা ফজলুর রহমান দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন। পাকিস্তানি পার্লামেন্টের বিরোধী এই নেতা জাতির আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে দ্রুত নির্বাচনের দাবী জানান।
-
নিউমার্কেটে আবারও সংঘর্ষ, ঢাকা কলেজের সব হল বন্ধ ঘোষণা
এপ্রিল ১৯, ২০২২ ১২:১১ঢাকা কলেজের শিক্ষার্থী ও রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে চলমান সংষর্ষের ঘটনায় ঢাকা কলেজের সব আবাসিক হল বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। আজ (মঙ্গলবার) থেকে আগামী ৫ মে পর্যন্ত হল বন্ধ থাকবে। এছাড়া আজ বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
-
কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে জঙ্গিবিমান মোকাবেলা করল ফিলিস্তিনিরা
এপ্রিল ১৯, ২০২২ ১১:৪৯ফিলিস্তিনিরা আজ ইসরাইলি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, গতরাত ১টা ৩৫ মিনিটে ইসরাইলি জঙ্গিবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আকাশ প্রতিরক্ষা ইউনিট।
-
আফগানিস্তানে শিয়া অধ্যুষিত ছেলেদের স্কুলে আত্মঘাতী বোমা হামলা: ২৭ শিক্ষার্থী নিহত
এপ্রিল ১৯, ২০২২ ১১:৪১আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে শিয়া অধ্যুষিত এলাকায় ছেলেদের একটি স্কুলে অন্তত দু'টি শক্তিশালী বোমার বিস্ফোরণে ২৭ জনের বেশি শিক্ষার্থী নিহত হয়েছে। আজ মঙ্গলবার চালানো এই পৈশাচিক হামলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আফগান নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।