-
গাজায় বিমান হামলা চালালো দখলদার ইসরাইল
এপ্রিল ১৯, ২০২২ ১০:৫৭দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। গত মধ্যরাতে খান ইউনিস এলাকার কয়েকটি স্থানে একাধিক জঙ্গিবিমানের সাহায্যে বোমা বর্ষণ করা হয়েছে বলে ফিলিস্তিনের বিভিন্ন সূত্র জানিয়েছে।
-
ইউক্রেন সফরে যাচ্ছেন না বাইডেন: হোয়াইট হাউজ
এপ্রিল ১৯, ২০২২ ০৮:০০মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সফরে যাচ্ছেন না বলে ঘোষণা করেছে হোয়াইট হাউজ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত কয়েকদিন ধরে বাইডেনকে কিয়েভ সফরে যাওয়ার জন্য ব্যাপক অনুরোধ জানিয়ে আসছিলেন।এর জের ধরে বাইডেন ইউক্রেন যেতে পারেন বলেও কোনো কোনো গণমাধ্যম খবর দিয়েছিল।
-
নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী রাতভর সংঘর্ষ, ঢাকা কলেজে ক্লাস-পরীক্ষা স্থগিত
এপ্রিল ১৯, ২০২২ ০৭:২১বাংলাদেশের রাজধানীর নিউমার্কেট ও আশপাশের এলাকার ব্যবসায়ীদের রাতভর সংঘর্ষের পর অনিবার্য কারণ দেখিয়ে আজ (মঙ্গলবার) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ।
-
আমরা ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে রাজি: আমেরিকার দাবি
এপ্রিল ১৯, ২০২২ ০৭:১৫ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে আমেরিকা। তবে ভিয়েনা আলোচনায় অচলাবস্থা কাটানোর জন্য যখন সবাই আমেরিকার রাজনৈতিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে তখন ওয়াশিংটন দাবি করেছে, ইরানের কারণে ভিয়েনায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
-
ইরানি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষার গ্যারান্টি দিল তালেবান
এপ্রিল ১৯, ২০২২ ০৩:৪৮আফগানিস্তানে ইরানের সকল কূটনৈতিক মিশন, কূটনীতিক ও মিশনকর্মীর নিরাপত্তা রক্ষা করার নিশ্চয়তা দিয়েছেন অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে এই নিশ্চয়তা দেন।
-
রুশ-বিরোধী নিষেধাজ্ঞা দিয়ে আত্মঘাতী গোল করেছে পাশ্চাত্য: পুতিন
এপ্রিল ১৯, ২০২২ ০৩:১৭রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো আত্মঘাতী গোল দিয়েছে। তিনি গতকাল (সোমবার) রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরাপ করার কারণে পশ্চিমা দেশগুলোর অর্থনীতির ক্ষতি হয়েছে।
-
দোনবাস দখলের যুদ্ধ শুরু হয়েছে: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি
এপ্রিল ১৯, ২০২২ ০১:২০ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চল দখলের লক্ষ্যে রাশিয়ার অভিযান শুরু হয়েছে। এর আগে ইউক্রেনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা দোনবাসে রাশিয়ার হামলা বৃদ্ধি পাওয়ার খবর দিলেও এই প্রথম জেলেনস্কি নিজে বিষয়টির সত্যতা নিশ্চিত করলেন।
-
সুইডেন মুসলমানদের জন্য কারাগারে পরিণত হয়েছে: ইরান
এপ্রিল ১৯, ২০২২ ০১:১৪সুইডেনকে মুসলমানদের জন্য কারাগার হিসেবে অভিহিত করেছেন ইরানের মানবাধিকার সংস্থার সচিব ও বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক উপ প্রধান কাজেম গরিবাবাদি। সুইডেনে ড্যানিশ উগ্রপন্থি একটি গোষ্ঠীর হাতে মহান আল্লাহর কালামে পাকের অবমাননার পর তিনি এ মন্তব্য করেন।
-
ইউক্রেনের মধ্যদিয়ে রাশিয়ার গ্যাস যাচ্ছে ইউরোপে
এপ্রিল ১৮, ২০২২ ১৬:৪৬কোনো রকমের বাধাবিঘ্ন ছাড়াই ইউক্রেনের মধ্যদিয়ে রাশিয়া ইউরোপের দেশগুলোতে প্রাকৃতিক গ্যাস রপ্তানি অব্যাহত রেখেছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সামরিক সংঘাত চললেও গ্যাস রপ্তানির ক্ষেত্রে কোনো রকম বিঘ্ন ঘটে নি। রাশিয়ার প্রধান গ্যাস কোম্পানি গজপ্রমের মুখপাত্র সের্গেই কুপ্রিয়ানভ আজ (সোমবার) একথা জানান।
-
ইরানে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী
এপ্রিল ১৮, ২০২২ ১৬:২৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে ২৯তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী চলছে। ইমাম খোমেনী (রহ.) গ্র্যান্ড প্রেয়ার গ্রাউন্ড বা মোসাল্লায় আয়োজিত এই প্রদর্শনী শুরু হয়েছে ১৬ এপ্রিল থেকে, চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।