-
জেদ্দায় আরামকোর বৃহত্তম তেল ডিপোতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
মার্চ ২৬, ২০২২ ০৩:২৭সৌদি আরবের রাষ্ট্র-নিয়ন্ত্রিত তেল কোম্পানি আরামকো’র সর্ববৃহৎ তেল ডিপোতে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের সেনা মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি বলেছেন, জেদ্দায় আরামকোর বৃহত্তম তেল ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
-
মধ্যপ্রাচ্যের ঘটনাপ্রবাহ গোটা অঞ্চলের স্বার্থে পরিবর্তিত হচ্ছে: ইরান
মার্চ ২৬, ২০২২ ০২:৪০মধ্যপ্রাচ্যের ঘটনাপ্রবাহ লেবাননসহ গোটা অঞ্চলের স্বার্থে পরিবর্তিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি গতকাল (শুক্রবার) বৈরুতে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন।সাক্ষাতে ইরান-লেবানন দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
-
ইউক্রেনের পক্ষে ভোট দেয়ার কারণ সম্পর্কে যা বললেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ২৫, ২০২২ ১৫:২৬জাতিসংঘে ইউক্রেনের পক্ষে বাংলাদেশ যে ভোট দিয়েছে তা কোনো চাপের মুখে দেয়নি বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন দাবি করেছেন। তিনি বলেছেন, মানবিক কারণে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। আমরা সবসময় শান্তির পক্ষে এবং যুদ্ধের বিপক্ষে।
-
নতুন বছরে আমেরিকাকে আরও পরাজয়ের স্বাদ আস্বাদন করাবে ইরান: আয়াতুল্লাহ খাতামি
মার্চ ২৫, ২০২২ ১৫:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের ইমাম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, ফার্সি নতুন বছরেও আমেরিকা নতুন নতুন পরাজয়ের সম্মুখীন হবে।
-
ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়নি
মার্চ ২৫, ২০২২ ১৪:৩৭পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির সংসদে আনা অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা বা ভোটাভুটি হয়নি আজ। জাতীয় সংসদের সদ্যপ্রয়াত সদস্য খায়াল জামানের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধিবেশন শুরুর পরপরই তা মুলতবি করা হয়।
-
যুক্তরাষ্ট্রকে দীর্ঘ মেয়াদে মোকাবেলার জন্য আমরা প্রস্তুত: উ. কোরিয়ার নেতা
মার্চ ২৫, ২০২২ ১৪:১১উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, আমেরিকাকে দীর্ঘ মেয়াদে মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত আছেন। আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করার পর তিনি গতকাল (বৃহস্পতিবার) এ কথা বলেছেন।
-
সিরিয়ার ওপর ইসরাইলের বিমান হামলার অর্থ মস্কোকে উসকানি দেয়া
মার্চ ২৫, ২০২২ ১৪:০৮সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এফিমভ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে যেসব হামলা চালায় তার আসল লক্ষ্য হচ্ছে মস্কোকে উসকানি দেয়া যাতে ইসরাইলি বাহিনীর হামলার জবাব দেয় রুশ সেনারা।
-
বিজেপিকে পরাজিত করতে ধর্মনিরপেক্ষ শক্তির ফ্রন্ট তৈরি করতে হবে : সীতারাম ইয়েচুরি
মার্চ ২৫, ২০২২ ১৪:০৭ভারতে সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, দেশ ও সংবিধান রক্ষা এবং জনগণের অধিকার রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার। এর জন্য বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া দরকার। আজ (শুক্রবার) হিন্দি গণমাধ্যম ‘অমর উজালা’ ওই তথ্য জানিয়েছে।
-
রুশ-বিরোধী নিষেধাজ্ঞা, বাইডেনের আবদার ও প্রচার-যুদ্ধ জোরদারের রহস্য
মার্চ ২৫, ২০২২ ১৩:৫৫ইউক্রেন যুদ্ধ নিয়ে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাটো জোট, ইউরোপীয় জোট ও জি-সেভেন গ্রুপের বৈঠকে যোগ দিতে গত বুধবার ব্রাসেলসে পৌঁছেছেন।
-
ভবিষ্যতে নরওয়েতে ন্যাটোর কোনো ঘাঁটি হবে না: প্রধানমন্ত্রী
মার্চ ২৫, ২০২২ ১৩:৪৪নরওয়েতে ন্যাটোর আর কোনো ঘাঁটি নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জোনাস গার স্টোয়েরে।