-
৫ শহরের জন্য মস্কো খুলে দিয়েছে মানবিক করিডোর
মার্চ ০৮, ২০২২ ১১:৫৩রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে ইউক্রেনের যুদ্ধকবলিত এলাকাগুলোতে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এ ঘোষণার আওতায় ইউক্রেনের পাঁচ শহর কিয়েভ, খারকিভ, মারিয়াপল, চেরহিনভ ও সুমি থেকে বেসামরিক লোকজন নিরাপদে তাদের পছন্দমতো জায়গায় চলে যেতে পারবে। ইউক্রেনের পক্ষ থেকে নিরাপদ মানবিক করিডোর খুলে দেয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
-
আমেরিকাকে মারাত্মক পরিণতির হুঁশিয়ারি দিল চীন
মার্চ ০৮, ২০২২ ১০:৪৯প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটো জোটের মতো নতুন সামরিক জোট গঠনের প্রচেষ্টার ব্যাপারে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে চীন। একইসঙ্গে তাইওয়ান ইস্যু নিয়ে চীনের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে বেইজিং।
-
'আমদানি বন্ধ করলে তেলের ব্যারেল ৩০০ ডলার ছাড়াবে'
মার্চ ০৮, ২০২২ ১০:০৭পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়া বলেছে, যদি তারা রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে তাহলে প্রতি ব্যারেল তেলের দাম ৩০০ ডলার ছাড়িয়ে যাবে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক গতকাল সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে একথা বলেন।
-
জেনারেল ভিতালি গেরাসিমভকে হত্যা করার দাবি করল ইউক্রেন
মার্চ ০৮, ২০২২ ০৫:৫৯রাশিয়ার একজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাকে হত্যা করার দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, খারকিভ শহরের কাছাকাছি এক সংঘর্ষে ওই পদস্থ সেনা কর্মকর্তা নিহত হন।
-
ইউক্রেনকে মানবাধিকার আইন মানতে বাধ্য করুন: ইউরোপকে পুতিন
মার্চ ০৮, ২০২২ ০৪:২৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে মানবাধিকার বিষয়ক আইন মেনে চলতে বাধ্য করার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল (সোমবার) ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি চার্লস মিশেলের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান। তিনি বলেন, ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীরা দেশটির বেসামরিক নাগরিকদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। এটি বন্ধ করতে হবে।
-
ন্যাটোতে যোগ না দিতে ইউক্রেনের সংবিধান সংশোধন করতে হবে: রাশিয়া
মার্চ ০৮, ২০২২ ০৪:০৭রাশিয়া বলেছে, ইউক্রেন মস্কোর কিছু শর্ত মেনে নিলে ‘মুহূর্তে মধ্যে’ দেশটিতে সামরিক অভিযান বন্ধ করা হবে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (সোমবার) মস্কোয় বলেন, ইউক্রেনকে নিজের সংবিধানে এমন সংশোধনী আনতে হবে যাতে তার পক্ষে ন্যাটো জোটের মতো কোনো ব্লকে যোগ দেয়া সম্ভব না হয়।
-
ভিয়েনায় ইরানের স্বার্থ নিয়ে কাউকে খেলতে দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ০৮, ২০২২ ০৩:৪৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় নিজের রেড লাইনগুলো রক্ষা করবে তার দেশ এবং ওই আলোচনায় ইরানের স্বার্থ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। তিনি গতকাল (সোমবার) তেহরানে ইরানের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
ভিয়েনা সংলাপের ভবিষ্যৎ এখন স্পষ্ট নয়: শামখানি
মার্চ ০৭, ২০২২ ১৭:০৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আমেরিকা রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছাতে দেরি করার কারণে এখনো পর্যন্ত ভিয়েনা আলোচনার ভবিষ্যৎ ও সম্ভাব্য চুক্তির বিষয়টি পরিষ্কার নয়।
-
বন্দর আব্বাসে ইরানি নৌবাহিনীর সামরিক মহড়া
মার্চ ০৭, ২০২২ ১৬:৩২ইরানের বন্দর আব্বাসে অনুষ্ঠিত হল নৌবাহিনীর সামরিক মহড়া।
-
‘এফ-২২ বিমানে চীনা পতাকা লাগিয়ে রাশিয়ার ওপর হামলা চালান’
মার্চ ০৭, ২০২২ ১৬:২৬মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার উচিত এফ-২২ বিমানে চীনের পতাকা লাগিয়ে রাশিয়ার ওপর বোমা বর্ষণ করা। গতকাল (রোববার) নিউ অর্লিন্স অঙ্গরাজ্যে রিপাব্লিকান ন্যাশনাল কমিটির তহবিল সংগ্রহ অনুসারে ডোনাল্ড ট্রাম্প এই কৌতুকপূর্ণ বক্তব্য রাখেন। মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজ এ খবর দিয়েছে।