‘সত্যিকারের মানুষের কাতারে নিজেকে খুঁজে পেতে শুনি রংধনু আসর’
https://parstoday.ir/bn/news/letter-i105644-সত্যিকারের_মানুষের_কাতারে_নিজেকে_খুঁজে_পেতে_শুনি_রংধনু_আসর’
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। মানুষের পরিচয় তার আচরণে। তার বিবেকের জাগরণের উন্নত ও অনুপম চরিত্র মাধুর্যে। কোমলীয়তায়, মেধায় মানুষ সুন্দর ও বিচক্ষণ হয়। আর আমি বিশ্বাস করি মানুষের উত্তম আচরণগুলো জগতে মহীয়ান হয়ে থাকে মানুষের অন্তরের সুনিপুণ গাঁথুনিতে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ২৫, ২০২২ ০৮:০৬ Asia/Dhaka
  • ‘সত্যিকারের মানুষের কাতারে নিজেকে খুঁজে পেতে শুনি রংধনু আসর’

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। মানুষের পরিচয় তার আচরণে। তার বিবেকের জাগরণের উন্নত ও অনুপম চরিত্র মাধুর্যে। কোমলীয়তায়, মেধায় মানুষ সুন্দর ও বিচক্ষণ হয়। আর আমি বিশ্বাস করি মানুষের উত্তম আচরণগুলো জগতে মহীয়ান হয়ে থাকে মানুষের অন্তরের সুনিপুণ গাঁথুনিতে।

এই অকাল দহন, এই কংক্রিট প্রতিযোগিতার অস্থির সময়েও আমি তাই রেডিও শুনি। শুনি রেডিও তেহরানের অমীয় বাণী! সন্ধ্যার জোনাকীদের আলো ঝলমলে জলসায় ইথার তরঙ্গে; পারস্য উপসাগরের বুক থেকে ভেসে আসা রেডিও তেহরানে কান পাতি আমের মুকুলের সৌরভ মাখা দখিনা সমীরণে! ইন্টারনেট ব্রাউজারে ফেসবুক লাইভে কান পেতে রই রেডিও তেহরান শোনার জন্য। ভালো লাগে। মনে প্রবোধ পাই।

প্রশান্তিতে হৃদয় ছুঁয়ে যায় চিঠিপত্রের আসরের প্রযোজক ও উপস্থাপক আশরাফুর রহমান, উপস্থাপক নাসির মাহমুদ এবং উপস্থাপিকা আকতার জাহানের মধুর কণ্ঠে উচ্চারিত কথামালায়।

অবারিত জ্ঞানের আলোকে আলোকিত শিশু-কিশোরদের আসর রংধনু শুনি প্রতি বৃহস্পতিবারে। আহরিত জ্ঞানে নিজেকে শাণিত করে সত্যিকারের মানুষের কাতারে খুঁজে পেতেই আমি শুনি রংধনু আসর। মসনবীর গল্প গ্রন্থ থেকে 'অন্ধকারে হাতি দেখা’ তেমনই একটি শিক্ষামূলক চমৎকার গল্প যা প্রচারিত হয়েছে গত ১৭ মার্চ ২০২২। ঐদিনের রংধনু আসরের ছোট্ট বন্ধুদের সম্মিলিত কণ্ঠের শিশুতোষ গান এবং আরমানিটোলা, ঢাকার বন্ধু সাওদা নাওয়ার আলিশা’র সাক্ষাৎকারটি চমৎকার লেগেছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতার জলে রেডিও তেহরানের সকল শ্রোতাবন্ধু ও কলাকুশলীকে স্মরণ করে আজ এখানেই লিখনীর লেজ গুটালাম।

 

শুভেচ্ছান্তে

হারুন অর রশীদ

সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব

গ্রাম: পূর্ব নলছিয়া, পো: বিনোদটঙ্গী

থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।