'নওরোজে প্রচারিত রংধনু অনুষ্ঠানটি মনকে নাড়া দিতে সক্ষম হয়েছে'
https://parstoday.ir/bn/news/letter-i106336-'নওরোজে_প্রচারিত_রংধনু_অনুষ্ঠানটি_মনকে_নাড়া_দিতে_সক্ষম_হয়েছে'
মহোদয়, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে বাংলাদেশের জনজীবন একেবারে অতিষ্ঠ। তারপরও শিক্ষাপ্রতিষ্ঠান চলমান। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বর্তমানে কাজের পরিধি অনেক প্রসারিত হয়েছে। ফলে নিয়মিত চিঠি লিখার ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে অনুষ্ঠান প্রায় নিয়মিত শোনার চেষ্টা করি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ০৮, ২০২২ ১৩:০৭ Asia/Dhaka
  • 'নওরোজে প্রচারিত রংধনু অনুষ্ঠানটি মনকে নাড়া দিতে সক্ষম হয়েছে'

মহোদয়, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে বাংলাদেশের জনজীবন একেবারে অতিষ্ঠ। তারপরও শিক্ষাপ্রতিষ্ঠান চলমান। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বর্তমানে কাজের পরিধি অনেক প্রসারিত হয়েছে। ফলে নিয়মিত চিঠি লিখার ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে অনুষ্ঠান প্রায় নিয়মিত শোনার চেষ্টা করি।

গত ২৪-০৩-২২ তারিখের রংধনু অনুষ্ঠানটি আমার খুব ভালো লেগেছে। মনের গহীনে ওটা প্রবেশ করে মনকে নাড়া দিতে সক্ষম হয়েছে। তাই তো আজকের লেখার আয়োজন। এজন্য অনুষ্ঠানের রূপকার আশরাফ ভাইকে অসংখ্য ধন্যবাদ। সেইসাথে উপস্থাপক গাজী আবদুর রশীদ ভাই ও আকতার জাহান আপাকে ধন্যবাদ।

অনুষ্ঠানে নওরোজের শুভেচ্ছা বার্তাও চমৎকার ছিল। জানতে পারলাম বসন্ত ও নওরোজ উৎসব একই সাথে পালিত হয়। বিশেষ করে ফার্সি গানটি আমার হৃদয় ও মনকে দারুণভাবে নাড়া দিয়েছে। প্রথমে বাজনা আর গানের ভাব ভঙ্গি দেখে মনে হলো এটা বাংলা গান কিন্তু পরে মনে হল বাংলার মতই ফার্সি গান। গানটির বাংলায় অনুবাদ শুনে সত্যি সত্যিই  আবেগাপ্লুত হয়েছি। এজন্য আমির হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ গানটি অনুবাদ করার জন্য।

ব্যবসায়ী ও গাধার গল্পসহ লোভী ইদুরের গল্পটি চমৎকার ও প্রাণবন্ত ছিল। সবশেষে শিশুশিল্পীদের কণ্ঠে দেশাত্মবোধক গানটি অনুষ্ঠানকে আরো পরিপূর্ণতায় ভরিয়ে দিয়েছে।

রেডিও তেহরান বাংলা বিভাগের ৪০ তম বার্ষিকী উপলক্ষে আগামী ১৩ মে ২০২২ যে মিলনমেলার আয়োজন করা হয়েছে এজন্য আইআরআইবি ফ্যান ক্লাবসহ তেহরান বাংলা বিভাগের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। রেজিষ্ট্রেশন করেছি। চেষ্টাও আছে যাবার।

আজকেই রেডিও তেহরানের ফেসবুক গ্রুপে মার্চ মাসের top contributors এর রেজাল্ট ঘোষিত হলো। পরপর তিন তিনবার নিজেকে ৮ম স্থানে দেখে খুব ভালো লাগলো। আগামীতে আপনাদের সাথেই থাকব ইনশাআল্লাহ।

জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান 'সুন্দর জীবন' নিয়ে লেখার আগ্রহ থাকলেও আজ লেখা হয়ে উঠল না। ভবিষ্যতে নতুন কিছু লেখার প্রত্যাশা করে আজকের মত যবনিকাপাত করছি। ধন্যবাদ।

 

নজরুল ইসলাম

সভাপতি, বন্ধন অ্যান্ড লাকী শ্রোতা সংঘ

মহেশপুর-৭৩৪০, ঝিনাইদহ

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৮