শ্রোতাদের মতামত
‘রেডিও তেহরান মিডিয়ার জগতে আল্লাহর নেয়ামত’
সালাম নেবেন। ঐতিহাসিক কারবালার শোকাবোহে ফিজিক্যালি হয়তো ভালো আছেন। আমিও মজলুম পবিত্র আহলে বায়েতের মর্মবেদনায় বাহ্যিকভাবে এক প্রকার ভালো আছি।
পর সমাচার, রেডিও তেহরান মিডিয়ার জগতে আল্লাহর নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া আদায় করার একমাত্র মাধ্যম হলো- নিয়মিত রেডিও তেহরানের বিভিন্ন ধরনের বাংলা অনুষ্ঠান শোনা এবং নিয়মিত চিঠি লিখে, ইমেইল করে বা অন্য মাধ্যমে সুচিন্তিত মতামত, পরামর্শ ও গঠনমূলক সমালোচনা লিখে পাঠানো। রেডিও তেহরানের মাধ্যমে আমরা যেসব অজানা তথ্য খুঁজে পাই, তা নিতান্তই আমাদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করে। বিশেষ দিবসের বিশেষ বিশেষ অনুষ্ঠান আমাকে মুগ্ধ করে দেয়। আর তাই বিমোহিত মনে তা আপনাদের না লিখে পারি না। আশুরা উপলক্ষে
যে তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান শুনলাম তা সত্যিই প্রশংসার দাবিদার। রেডিও তেহরান বাংলা'র আকাশ শ্রোতাদের জন্য উন্মুক্ত। এখানে যে কেউ যে কোনো সময়ে উড়তে বাঁধা নেই।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ইসলাম প্রিয় ব্যক্তিত্ব বা যাঁরা ইসলামকে মানবতার ধর্ম মনে করে রেডিও তেহরান তাঁদের জন্য ফলদায়ক বা কল্যাণকর। এই কল্যাণ সাধনের জন্যই রেডিও তেহরান রাত দিন বিরতিহীন (হরদম) কাজ করে
যাচ্ছে। ইসলামের পক্ষে, মুসলমানের জন্য সর্বোপরি মজলুমের এবং মানবতার পক্ষে বলদর্পী অপশক্তির বিরুদ্ধে রেডিও তেহরানের যে কোনো বিভাগের সময়োচিত পদক্ষেপ বা সংগ্রাম আমরা প্রতিনিয়ত ইথার তরঙ্গে জানতে পারি। তাও আবার চমৎকার ফ্রিকোয়েন্সিতে এবং বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ ভাষ্যে।
সব মিলিয়ে "রেডিও তেহরান মিডিয়ার জগতে আল্লাহর নেয়ামত"। রেডিও তেহরান আমার আপনার সকলের। ভালো থাকবেন সবসময় সবখানে। ধন্যবাদ।
এম, এম, গোলাম সারওয়ার।
সভাপতি, ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাব
গ্রাম: জগন্নাথদী, পোস্ট: ব্যাসদী-৭৮৫০, থানা: মধুখালী
জেলা: ফরিদপুর, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।