শিয়া-সুন্নি ঐক্য শত্রুর বিরুদ্ধে প্রতিরোধের প্রধান ভিত্তি / সাম্প্রদায়িকতা মুসলিম উম্মাহর সবচেয়ে বড় শত্রু
-
হুজ্জাতুল ইসলাম রেজা নুরি
পার্সটুডে- ইরানের উত্তর খোরাসান প্রদেশে সর্বোচ্চ নেতার প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম রেজা নুরি বলেছেন, মুসলমানেরা নিজেরাই নিজেদের মধ্যে সমস্যাগুলোর সমাধান করতে পারে এবং অভিন্ন শত্রুদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে সক্ষম।
পার্সটুডে'র প্রতিবেদনে বলা হয়েছে, হুজ্জতুল ইসলাম রেজা নুরি শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে ঐক্য রক্ষা করতে হবে এবং শিয়া ও সুন্নিদের মধ্যে সংহতিই শত্রুর বিরুদ্ধে প্রতিরোধের প্রধান ভিত্তি।
অজ্ঞতা ও মতপার্থক্য মুসলিম উম্মাহর সবচেয়ে বড় শত্রু
দক্ষিণ আফ্রিকার আহলুল বাইত ইসলামি পরিষদের প্রধান শাইখ শুয়াইব বুলি বলেছেন, মুসলিম উম্মাহর মধ্যে বিভেদের মূল কারণ হলো প্রিয় নবী (সা.)–এর সুন্নত থেকে দূরে সরে যাওয়া। কেবল কুরআন ও আল্লাহর অবিচ্ছেদ্য রশি আঁকড়ে ধরলেই বিভাজন, ঘৃণা ও বিদ্বেষকে পরাস্ত করা সম্ভব।
ইরানের স্বরাষ্ট্র উপমন্ত্রীর বক্তব্য: শিয়া–সুন্নির মধ্যে আমরা পার্থক্য করি না
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক উপমন্ত্রী আলী জায়নিভান্দ কেরমানশাহ প্রদেশের সুন্নি ও আহলে হক প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে বলেছেন, জাতীয় ঐক্য এবং বিভিন্ন সম্প্রদায় ও মত-মাজহাবের মধ্যে সংহতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, “ইরান আমাদের সবার ঘর; এখানে আমরা শিয়া, সুন্নি বা আহল-এ-হকের মধ্যে কোনো পার্থক্য দেখি না।”#
পার্সটুডে/এসএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।