বিশ্ব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনতে পাবে: মেজর জেনারেল আব্দুল্লাহি
-
মেজর জেনারেল আলী আবদুল্লাহি
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদরদপ্তরের কমান্ডার যুদ্ধক্ষেত্রে ইসলামী ইরানি জাতির অবিচল উপস্থিতিকে সশস্ত্র বাহিনীর প্রতি তাদের দৃঢ় সমর্থন হিসেবে উল্লেখ করে বলেছেন: বিশ্ব শীঘ্রই ইরান ও ইরানিদের বিজয়ের এবং বিশ্বের আগ্রাসী শত্রুর বিরুদ্ধে প্রতিরোধের বিজয়ের প্রতিধ্বনি শুনতে পাবে।
ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদরদপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি এক বার্তায় জানিয়েছেন, নিষ্ঠুর ও লুণ্ঠনকারী শত্রুরা ভেবেছিল, ইরানি সেনাবাহিনীর দক্ষ অফিসারদের হত্যা করে তারা ইরানের প্রতিরক্ষা সংকল্পে ফাটল ধরাতে বা দুর্বল করতে পারবে, কিন্তু শত্রুরা এটা জানে না যে, দেশের জল, স্থল ও আকাশ সীমান্ত জুড়ে থাকা যোদ্ধা এবং মাতৃভূমির একনিষ্ঠ রক্ষাকারীরাই ‘আমরা এটা করতে পারি’-এই চেতনায় উদ্বুদ্ধ এবং তারা উন্নত ও দেশীয় সরঞ্জাম ব্যবহার করে জাতীয় শক্তির মূর্ত প্রতীকে পরিণত হয়েছে।
মেজর জেনারেল আলী আব্দুল্লাহি আরও বলেন: "নিঃসন্দেহে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের অনুগত ও কৃতজ্ঞ জাতি, ইরানের শহীদদের ঐতিহ্যের উপর আস্থা রেখে এবং শহীদ ইমামের ন্যায়পরায়ণ উত্তরাধিকারী, ইসলামী বিপ্লবের মহান নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনেয়ির নীতি ও নির্দেশনার অধীনে, সবসময় রণাঙ্গনে অবিচল ও দৃঢ় থাকবে এবং শত্রুদের হুমকির বিরুদ্ধে সশস্ত্র বাহিনীকে বলিষ্ঠ সমর্থন যুগিয়ে যাবে। আল্লাহর রহমতে, বিশ্ব শীঘ্রই আগ্রাসনকারী ও সন্ত্রাসী শত্রুর বিরুদ্ধে ইরান ও ইরানিদের বিজয় এবং প্রতিরোধের বিজয়ের প্রতিধ্বনি শুনতে পাবে।"#
পার্সটুডে/এমআরএইচ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।