-
অসমে বিজেপি-অগপ জোট: নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ
মার্চ ০৩, ২০১৬ ০৭:৪৭৩ মার্চ (রেডিও তেহরান): ভারতের অসমে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে বিজেপি-অগপ জোট হওয়ায় রাজ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুধবার বিকেলে দিল্লিতে বিজেপি’র সর্বভারতীয় প্রেসিডেন্ট অমিত শাহ’র বাড়িতে বিজেপি এবং অসম গণ পরিষদ বা অগপ নেতাদের মধ্যে বৈঠকে জোট সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।