-
সন্ত্রাসীদের আস্তানায় ইরানের সফল অভিযান; অপহৃত দুই সীমান্তরক্ষী উদ্ধার
ফেব্রুয়ারি ০৩, ২০২১ ১৫:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা বাহিনী অত্যন্ত সফলতার সাথে সিস্তান-বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের একটি গোপন ঘাঁটিতে অভিযান চালিয়ে অপহৃত দুই সীমান্তরক্ষীকে উদ্ধার করেছে। দুই বছর আগে সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল জোল্ম ইরানের ওই দুই সীমান্তরক্ষীকে অপহরণ করেছিল।
-
দক্ষিণ কোরিয়ার নাবিকদের ইরান ত্যাগের অনুমতি দেয়া হয়েছে: মুখপাত্র
ফেব্রুয়ারি ০৩, ২০২১ ০৩:০৯প্রায় এক মাস আগে পারস্য উপসাগর থেকে আটক দক্ষিণ কোরিয়ার একটি তেল ট্যাংকারের নাবিকদের ইরান ত্যাগ করার অনুমতি দেয়া হয়েছে।
-
সামরিক শক্তি না থাকলে আলোচনার টেবিলে নতজানু হয়ে থাকতে হয়: জেনারেল
জানুয়ারি ১৮, ২০২১ ০৩:৫২ইরানের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা জালালি বলেছেন, আমেরিকার কঠিন নিষেধাজ্ঞার কারণেই ইরান বর্তমানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তিতে এত বড় সাফল্য অর্জন করেছে। সম্প্রতি ইরান এক সামরিক মহড়ায় নিজের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সক্ষমতা প্রদর্শন করার পর এ মন্তব্য করলেন তিনি।
-
বিমানবাহী রণতরী ধ্বংসের সক্ষমতার পূর্ণতা দিতেই এবারের মহড়া: আইআরজিসি প্রধান
জানুয়ারি ১৬, ২০২১ ১৫:৪২ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, দূর পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে শত্রুর বিমানবাহী রণতরীসহ বিভিন্ন যুদ্ধ জাহাজ ধ্বংসের সক্ষমতা বাড়ানো হয়েছে। এটি ইরানের প্রতিরক্ষা কৌশলের অংশ।
-
ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র নয়া শক্তি যোগ করেছে: আইআরজিসি
জানুয়ারি ১৬, ২০২১ ০৩:০৭ইরানের নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করার ফলে এগুলো ইরানের সামরিক সক্ষমতায় নয়া শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরআলী হাজিজাদে একথা জানিয়েছেন।
-
পারস্য উপসাগরে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে: আইআরজিসি কমান্ডার
জানুয়ারি ১১, ২০২১ ০৯:২০ইরানের ইসলামি বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি, নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগরের ওপর ইরানের পরিপূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং বিদেশি যেসব বাহিনী সেখানে উপস্থিত রয়েছে তাদের প্রতিটি তৎপরতা পর্যবেক্ষণ করা হচ্ছে।
-
ইরানে মার্কিন সেনা আটকের পঞ্চম বার্ষিকীতে আইআরজিসির নৌমহড়া
জানুয়ারি ১০, ২০২১ ০৪:২১ইরানের পানিসীমা অতিক্রমের অপরাধে মার্কিন সেনাদের আটক করার পঞ্চম বার্ষিকী পালন করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এ উপলক্ষে এই বাহিনী পারস্য উপসাগরে অবস্থিত ‘ফারসি’ দ্বীপের কাছে এক সংক্ষিপ্ত নৌমহড়া চালিয়েছে।
-
আমেরিকার হঠকারী আচরণের কারণে ইউক্রেনের বিমান বিধ্বস্ত হয়েছিল: আইআরজিসি
জানুয়ারি ০৭, ২০২১ ০৬:১৪আমেরিকার সন্ত্রাসবাদী হঠকারিতার কারণে ইউক্রেনের যাত্রীবাহী বিমানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এক বছর আগের ওই দুঃখজনক ঘটনার বার্ষিকীর আগেভাগে আইআরজিসি এক বিবৃতিতে একথা জানিয়েছে।
-
সিরিয়ায় ইরানের সেনা অবস্থানে ইসরাইলি হামলার দাবি অসত্য: আইআরজিসি
জানুয়ারি ০৫, ২০২১ ০৫:০০ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় ইরানি সেনা অবস্থানে হামলা চালানোর যে দাবি করেছে তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র উপ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ হেজাজি বলেছেন, “ইহুদিবাদীরা ভালো করে জানে, তারা যদি ইরানের কোনো নাগরিক বা সেনাকে শহীদ করে তাহলে নিশ্চিতভাবে তেহরান তার জবাব দেবে।”
-
যুদ্ধ শুরু হলে আরব দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে: আইআরজিসি
জানুয়ারি ০৪, ২০২১ ০২:৫৪ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র এওকজন সিনিয়র কমান্ডার আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সহযোগী আরব দেশগুলোকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে যেকোনো যুদ্ধ শুরু হলে এসব আরব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।