-
বাংলাদেশে নির্বাচনকালীন সরকার: কি বলছে বিরোধীদলগুলো?
নভেম্বর ০২, ২০২১ ১৪:০৯নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা এখন এই সরকারের হাতে পড়ে বিনষ্ট হয়ে গেছে। নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন কমিশন কোনো কিছু করতে পারে না। সে কারণেই আমরা বিগত নির্বাচনগুলো বর্জন করেছি, নির্বাচন কমিশনকে সার্চ কমিটিতে আমাদের মতামত দিয়েছি। কিন্তু এই সরকার কোনো কিছু গ্রহণ করে নাই। সে কারণেই আমাদের পুরাতন দাবি নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার থাকতে হবে।
-
'এই সরকারের অধীনে আলোচনাও করবে না বিএনপি'
নভেম্বর ০২, ২০২১ ১৩:৫৪বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না। শুধু তা-ই নয়, কোনো আলোচনায়ও বিএনপি যাবে না। একমাত্র নিরপেক্ষ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে, তখন আলোচনা হতে পারে। তার আগে আলোচনার কোনো সুযোগ নেই। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘অন্তরে মম শহীদ জিয়া’ নামের একটি সংগঠনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
-
'বিএনপির অবস্থাই এখন শ্বাসরুদ্ধকর'
নভেম্বর ০১, ২০২১ ১২:৪৮আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নেতারা বলেছেন, চতুর্দিকে নাকি শ্বাসরুদ্ধকর অবস্থা, মানুষ পরিবর্তন চায়। আসলে নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির অবস্থাই এখন শ্বাসরুদ্ধকর। একদিকে নির্বাচন ও আন্দোলনের ব্যর্থতা, অপরদিকে কর্মী সমর্থকদের হতাশা, সবমিলিয়ে বিএনপির রাজনীতিতে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে।’
-
ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের জের: চট্টগ্রাম মেডিক্যাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
অক্টোবর ৩০, ২০২১ ১৪:৩২চট্টগ্রাম মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।
-
'বিএনপি শেকড় থেকে বিচ্ছিন্ন, নির্বাচন বিমুখ'
অক্টোবর ৩০, ২০২১ ১৩:০৫সরকার নয়, বিএনপির পায়ের নিচেই মাটি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তাদের পায়ের নিচে মাটি থাকলে তো তারা রাজপথে নামতো, নির্বাচনেও আসতো।
-
দেশকে বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ-ফখরুল,জনগণকে সাথে নিয়ে রাজপথ দখল করার আহ্বান কামালের
অক্টোবর ২৯, ২০২১ ১৪:০৯বাংলাদশের প্রধান বিরোধী দল বিএনপি আবারো জানিয়েছে, তারা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এবং দলীয় প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের পরিচালনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে, অন্যথায় নয়।
-
বাংলাদেশে চোরা-গুপ্তা হামলা-সংঘর্ষে ১০ ঘণ্টায় নিহত ৩, আহত ৬০
অক্টোবর ২৮, ২০২১ ১০:০৩বাংলাদেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন ঘটনায় দশ ঘণ্টায় তিনজন জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছে।
-
আ. লীগের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি: বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে- কাদের
অক্টোবর ২৭, ২০২১ ১৬:৪৫বাংলাদেশের আগামী নির্বাচনে সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। তিনি বলেছেন, গণতন্ত্রের মসৃণ পথচলা নিশ্চিত করতে ভোট স্বচ্ছ এবং নিরপেক্ষ হতে হবে।
-
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে সরকার-বিএনপি, তারা হিন্দু সম্প্রদায়ের জন্য মায়াকান্না করছে-কাদের
অক্টোবর ২৬, ২০২১ ১৪:৫২দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানাতে আয়োজিত বিএনপি’র মিছিলকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিএনপির পুর্বঘোষিত বিক্ষোভ মিছিলটি পণ্ড হয়ে যায়। আজ বেলা ১১টার পর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
-
স্থানীয় নির্বাচনে পরীক্ষিত ও ত্যাগীদের নাম পাঠানোর নির্দেশ ওবায়দুল কাদেরের
অক্টোবর ২৫, ২০২১ ১৫:৫৩বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল থেকে নাম পাঠানোর ক্ষেত্রে বিতর্কিতদের বাদ দিয়ে দলের পরীক্ষিত ও ত্যাগীদের নাম কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ (সোমবার) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে এ নির্দেশনা দেন তিনি।