-
বাংলাদেশে ২৪ পৌরসভার নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান বিএনপির
ডিসেম্বর ২৯, ২০২০ ১৬:০৯আজ মঙ্গলবার ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচন কমিশন (ইসি) ভুয়া, চোর, এটি আমার কথা নয়, বিশিষ্টজনদের কথা। তাদের নিয়ে কথা বলাটাই অপমানজনক।
-
পৌর-নির্বাচনে আবারও প্রমাণ হয়েছে সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে: কাদের
ডিসেম্বর ২৯, ২০২০ ১৫:৪০আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গতকালের পৌর-নির্বাচনে আবারও প্রমাণ হয়েছে সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে, বিপরীতে বিএনপির প্রতি অনাস্থার পারদ ধীরে ধীরে কমছে। ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণেও জণগণের আস্থা বেড়েছে এবং মানুষ স্বস্তি প্রকাশ করেছে।
-
একতরফা নির্বাচনই হচ্ছে আওয়ামী লীগের চেতনা: রিজভী
ডিসেম্বর ২৮, ২০২০ ১৩:১৪বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশের ২৪ টি পৌরসভায় আজ সোমবার ভোটগ্রহণ উপলক্ষ্যে অধিকাংশ স্থানেই তাণ্ডবলীলা চালিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
-
বিএনপি কচ্ছপের ন্যায় একবার মাথা বের করে পরক্ষণেই লুকিয়ে নেয়
ডিসেম্বর ২৭, ২০২০ ১৪:২৫আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বলেই তারা নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণের আগেই হেরে যায়। তিনি বলেন, জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে সরকার গঠন করার সুযোগ দিয়েছিল বলেই সমগ্র বাংলাদেশে আজ উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধি অর্জনের পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। আর বিএনপি কচ্ছপের ন্যায় একবার মাথা বের করে, পরক্ষণেই আবার মাথা লুকিয়ে নেয়। আজ রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
-
বিনাভোটে ক্ষমতায় থেকে আওয়ামী সরকার এখন বেপরোয়া: রিজভী
ডিসেম্বর ২৭, ২০২০ ১৩:৪২বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিরোধী দলের যে কেউ নির্বাচনে প্রার্থী হলেই বা তার পক্ষে কেউ প্রচারণা চালাতে গেলে তাকে জীবন হারাতে হয় কিংবা চিরদিনের জন্য পঙ্গুত্ববরণ করতে হয়। বিনাভোটে ক্ষমতায় থেকে আওয়ামী সরকার এখন বেপরোয়া।
-
নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে কোনো আগ্রহ নেই: ফখরুল
ডিসেম্বর ২৬, ২০২০ ১৪:২০বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে আজকাল দেশের মানুষের মধ্যে কোনো ধরনের আগ্রহ নেই। দেশের মানুষ আজ তাদের পদত্যাগ দাবি করছে, এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই।
-
নির্বাচন কমিশন নিয়ে ওবায়দুল কাদের ও মির্জা ফখরুলের পাল্টপাল্টি বক্তব্য
ডিসেম্বর ২১, ২০২০ ১৬:০৫বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে।
-
জয়ী হতে নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ভোটে অংশ নেয় বিএনপি’
ডিসেম্বর ১৯, ২০২০ ১৩:২৪জয়ী হওয়ার জন্য নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ভোটে অংশ নেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে বিএনপি প্রকারান্তরে নিজেদের পায়েই কুড়াল মারছে বলেও মন্তব্য করেন তিনি।
-
বাংলাদেশে গৌরবময় বিজয় দিবস পালিত: সরকার ও বিরোধী দলের প্রতিক্রিয়া
ডিসেম্বর ১৬, ২০২০ ১৭:২৫আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির যে বিষবৃক্ষ ডালপালা বিস্তার করেছে, সেই বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করা এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা-এবারের বিজয় দিবসের অঙ্গীকার ।
-
সারাদেশে সরকারি দলের কর্মীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ
ডিসেম্বর ১৬, ২০২০ ১৫:৪২মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে ফুল দেয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের সমর্থকদের সঙ্গে আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফারুকী পার্কের স্মৃতিসৌধ এলাকায় স্থানীয় ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে।