-
আওয়ামী লীগের ২ নেতার বাসা থেকে ৫ কোটি টাকা ও ৭৩০ ভরি সোনা উদ্ধার
সেপ্টেম্বর ২৪, ২০১৯ ১৩:০০বাংলাদেশের রাজধানীতে অবৈধ ক্যাসিনো ব্যবসার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে আজ (মঙ্গলবার) গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ওরফে এনু ও যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়ার পাঁচটি ভল্ট থেকে ৫ কোটি ৫ লাখ টাকা ও ৭৩০ ভরি সোনা উদ্ধার করেছ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। তবে তাদের দু'ভাইকে বাসায় পাওয়া যায়নি।
-
এমপি শাওন-সম্রাটের ব্যাংক হিসাব তলব, শামীম-খালেদের লেনদেন স্থগিত
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ২০:০১বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী ওরফে শাওন ও ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। একইসঙ্গে রিমান্ডে থাকা যুবলীগ নেতা জি কে শামীম, আটক যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া, কৃষক লীগ নেতা শফিকুল আলম ফিরোজের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।
-
গ্রেপ্তারকৃতরা আ. লীগের, আগে কোন দল করত তা দেখার বিষয় নয়: কাদের
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ১১:৩৯বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো ছাড় নয়, অভিযান চলছে ও চলবে। দলীয় পরিচয়ে কেউ পার পাবেন না। গ্রেপ্তারকৃতরা এখন আওয়ামী লীগের কর্মী, এটাই কথা; আগে কোন দল করত, তা দেখার বিষয় নয়।’
-
ক্যাসিনো আইনসঙ্গত ব্যবসা নয়, কাউকে করতে দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ২২, ২০১৯ ১২:০৪বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এ দেশে ক্যাসিনো আইনসঙ্গত ব্যবসা নয়, আইনের বাইরে কোনও ব্যবসা আমরা কাউকে করতে দেবো না। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ।
-
কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি ১০ দিনের রিমান্ডে, শামীমকে পুলিশে হস্তান্তর
সেপ্টেম্বর ২১, ২০১৯ ১৪:৫২বাংলাদেশের রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবে সভাপতি ও কৃষক লীগের কেন্দ্রীয় নেতা শফিকুল আলম ফিরোজের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দায়ের দুটি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
-
ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান: রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্য
সেপ্টেম্বর ২১, ২০১৯ ১৩:৪৩বাংলাদেশের রাজধানী ঢাকায় গত দু’দিনে ক্ষমতাসীন দলের নেতাদের নিয়ন্ত্রণাধীন কয়েকটি ক্লাবে অবৈধ ক্যাসিনো জুয়া ও মাদক ব্যবসার বিরুদ্ধে র্যাবের অভিযান পরিচালনা এবং কয়েকজন প্রভাবশালী নেতাকে গ্রেফতারের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আজ বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযান চলবে। কেউ পার পাবে না।
-
কলাবাগান ক্লাব সভাপতি ফিরোজের বিরুদ্ধে অস্ত্র ও মাদকের মামলা
সেপ্টেম্বর ২১, ২০১৯ ০৮:৪৩বাংলাদেশের রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবের সভাপতি ও কৃষকলীগের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দু’টি মামলা করেছে র্যাব।
-
ধানমন্ডি ক্লাব ২৪ ঘণ্টার জন্য সিলগালা, কলাবাগান ক্রীড়াচক্র সভাপতি গ্রেফতার
সেপ্টেম্বর ২০, ২০১৯ ১৭:৫৮বাংলাদেশের রাজধানীর ধানমন্ডি ক্লাব লিমিটেডে অভিযানের পর ক্লাবটি আগামী ২৪ ঘণ্টার জন্য সিলগালা করে দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর আগে, কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালিয়ে ক্লাবের সভাপতি ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সফিকুল আলম ফিরোজসহ পাঁচজনকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
-
আওয়ামী লীগের সাথে জি কে শামীমের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই: বিপ্লব বড়ুয়া
সেপ্টেম্বর ২০, ২০১৯ ১৭:১৫যুবলীগের সমবায় বিষয়ক সম্পাদক পরিচয় দিয়ে ঠিকাদারি চালিয়ে আসা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের অস্তিত্ব আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই বলে জানিয়েছেন দলের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
-
যুবলীগ নেতা জিকে শামীম আটক; খালেদ দল থেকে বহিষ্কার
সেপ্টেম্বর ২০, ২০১৯ ১৩:৪৪সুনির্দিষ্ট চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগে যুবলীগের সমবায় বিষয়ক সম্পাদক এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে আটক করা হয়েছে। তিনি একইসঙ্গে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।