এমপি শাওন-সম্রাটের ব্যাংক হিসাব তলব, শামীম-খালেদের লেনদেন স্থগিত
https://parstoday.ir/bn/news/bangladesh-i73923-এমপি_শাওন_সম্রাটের_ব্যাংক_হিসাব_তলব_শামীম_খালেদের_লেনদেন_স্থগিত
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী ওরফে শাওন ও ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। একইসঙ্গে রিমান্ডে থাকা যুবলীগ নেতা জি কে শামীম, আটক যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া, কৃষক লীগ নেতা শফিকুল আলম ফিরোজের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ২০:০১ Asia/Dhaka
  • নুরুন্নবী চৌধুরী শাওন ও ইসমাইল হোসেন সম্রাট
    নুরুন্নবী চৌধুরী শাওন ও ইসমাইল হোসেন সম্রাট

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী ওরফে শাওন ও ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। একইসঙ্গে রিমান্ডে থাকা যুবলীগ নেতা জি কে শামীম, আটক যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া, কৃষক লীগ নেতা শফিকুল আলম ফিরোজের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। শাওন ও সম্রাট ছাড়া বাকি যে ১০ জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তারা হলেন- ফারজানা চৌধুরী, প্রশান্ত কুমার হালদার, আফসার উদ্দীন মাস্টার, আয়েশা আক্তার, শামীমা সুলতানা, শেখ মাহামুদ জোনাইদ, মো. জহুর আলম, এস এম আজমল হোসেন, ব্রজ গোপাল সরকার ও শরফুল আওয়াল।

বিপুল নগদ টাকাসহ জি কে শামীম গ্রেফতার

এর আগে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চিঠির ভিত্তিতে যুবলীগ নেতা জি কে শামীমসহ তার স্ত্রী, মা বা স্বার্থসংশ্লিষ্ট অন্য যেকোনো নামে হিসাব থাকলে তা-ও স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। তাদের সব ধরনের ব্যাংক হিসাবে লেনদেন বন্ধ রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোতে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় এসব হিসাব ৩০ দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।

১৬ সেপ্টেম্বর গুলশানের বাসায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার করে র‌্যাব। ওই দিন ফকিরাপুলে তার ইয়ংমেনস ক্লাবের ক্যাসিনোতেও অভিযান চালায় র‌্যাব। তিন দিন পর ২০ সেপ্টেম্বর নিকেতনে নিজ অফিস থেকে জি কে শামীমকে গ্রেফতার করা হয়। খালেদ ও শামীমকে গ্রেফতারের সময় তাদের বাসা থেকে বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন