-
রায়ে প্রমাণিত হয়েছে, দেশে আইনের শাসন আছে: আইনমন্ত্রী
ডিসেম্বর ০৮, ২০২১ ১৭:২৪বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় দেশে আইনের শাসন রয়েছে বলেই প্রমাণ করে-এমনটাই মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
-
মুরাদের আপত্তিকর অডিও-ভিডিও সরাতে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ
ডিসেম্বর ০৭, ২০২১ ০৯:১৩তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের অশ্লীল বক্তব্যসম্বলিত অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) মৌখিক নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে সব ভার্চুয়াল প্লাটফর্ম থেকে অডিও-ভিডিও সরাতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামীকালের মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে।
-
সাভারের আমিনবাজারে ৬ ছাত্র হত্যা: ১৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১৯
ডিসেম্বর ০২, ২০২১ ০৮:৪৯১০ বছর আগে শবে বরাতের রাতে ঢাকার সাভারের আমিনবাজারে ছয় ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যার মামলায় প্রধান আসামি মালেকসহ ১৩ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া, ১৯ জনের যাবজ্জীবন ও ২৫ জনকে খালাস দেওয়া হয়েছে।
-
বিক্ষোভে উত্তাল আমেরিকা
নভেম্বর ২১, ২০২১ ০৯:১৫হোয়াইট সুপ্রিমেসিস্ট কাইল রিটেনহাউসকে দুটি হত্যার দায় থেকে আদালতের রায়ের মাধ্যমে মুক্তি দেয়ায় বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে পুরো আমেরিকা। গতকাল (শনিবার) পূর্বাঞ্চলের নিউইয়র্ক শহর থেকে পশ্চিমাঞ্চলের ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে বিক্ষোভকারীদের মিছিল-স্লোগানে।
-
ধর্ষণের অভিযোগ নিয়ে পর্যবেক্ষণ: সেই বিচারককে আদালতে না বসার নির্দেশ
নভেম্বর ১৪, ২০২১ ১৫:২৪ধর্ষণের ঘটনা ঘটে যাবার ৭২ ঘণ্টা পর এ সংক্রান্ত মামলা না নেওয়ার নির্দেশনা দিয়ে বিতর্কিত হবার পর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারকে প্রধান বিচারপতির দপ্তর থেকে এজলাসে না বসার নির্দেশনা দেওয়া হয়েছে।
-
বিচারক কামরুন্নাহারকে এজলাসে না বসার নির্দেশ প্রধান বিচারপতির
নভেম্বর ১৪, ২০২১ ০৭:১৯রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায় দেওয়া ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা: কামরুন্নাহারকে আজ রবিবার সাড়ে ৯টা থেকে এজলাসে না বসার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। বিচারক কামরুন্নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
-
ট্রেনের ভাড়া আপাতত বাড়ছে না: বাস ভাড়ার নৈরাজ্য ঠেকাতে ভ্রাম্যমান আদালত
নভেম্বর ১৩, ২০২১ ১৫:৩২বাংলাদেশে সম্প্রতি ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় বাস ভাড়া ও অন্যান্য পরিবহনের খরচ বাড়লেও আপাতত রেলের যাত্রী বা পণ্য পরিবহনে মূল্য বৃদ্ধি করা হচ্ছেনা বলে আশ্বস্ত করেছেন সরকারের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
-
রেইনট্রিতে ধর্ষণ মামলায় আসামী খালাস এবং আদালতের পর্যবেক্ষণ: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
নভেম্বর ১২, ২০২১ ১৪:২৫চার বছর আগে রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলায় পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোছা. কামরুন্নাহার এ আদেশ দেন।আদালত বলেছে, রাষ্ট্রপক্ষ এই মামলায় অভিযোগ প্রমাণ করতে পারেনি। আদালতের সময় নষ্ট হয়েছে।
-
'হাজতবাস মোট সাজা থেকে বাদ দিয়ে সাজার মেয়াদ হিসাব করা হবে'
নভেম্বর ০১, ২০২১ ১৪:৩৪বাংলাদেশের সর্বোচ্চ আদালত আজ এক ঐতিহাসিক রায় ঘোষণা করে জানিয়েছেন, সাজাপ্রাপ্ত আসামি যেদিন গ্রেপ্তার হয়েছে সেদিন থেকে সাজার রায় ঘোষণার আগ পর্যন্ত যতদিন বিচারাধীন অবস্থায় হাজতবাস করেছে, তা মোট সাজা থেকে বাদ দিয়ে সাজার মেয়াদ হিসাব করা হবে।
-
সাম্প্রদায়িক হামলার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ
অক্টোবর ২৮, ২০২১ ১৫:৩৬কুমিল্লাসহ দেশের ছয়টি জেলায় সাম্প্রদায়িক হামলার ঘটনা তদন্ত করার জন্য সংশ্লিষ্ট জেলা জজদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে এ বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।