-
কিমের বিরুদ্ধে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা
জুলাই ০৭, ২০১৬ ০৩:৫৮উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বিরুদ্ধে প্রথম বারের মতো নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। মানবাধিকার লঙ্ঘনের কথিত অভিযোগে কিমসহ উত্তর কোরিয়ার ১১ জনের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
-
দ. চীন সাগরে নাক গলানোর চড়া মাশুল দিতে হবে আমেরিকাকে: চীনা দৈনিক
জুলাই ০৬, ২০১৬ ১২:২৪চীনের শীর্ষস্থানীয় দৈনিক পিপলস ডেইলি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দক্ষিণ চীন সাগর নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বেইজিং’র বিরোধে নাক গলানোর চড়া মাশুল দিতে হবে আমেরিকাকে।
-
সিরিয়ায় ‘দুর্ঘটনায়’ বিধ্বস্ত হলো মার্কিন সামরিক ড্রোন
জুলাই ০৬, ২০১৬ ০৬:১৫সিরিয়ায় একটি মার্কিন ড্রোন বিধ্বস্ত হয়েছে। উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ বিরোধী কথিত জোটের অংশ হিসেবে কাজ করছিল সামরিক ড্রোন এমকিউ-৯ রিপার। যুদ্ধ তৎপরতা চালানোর সময় সিরিয়ার উত্তরে বিধ্বস্ত হয় এটি।
-
"আফগানিস্তান থেকে মার্কিন সেনা কমানো হলে 'দুঃস্বপ্ন' দেখা দেবে"
জুলাই ০৫, ২০১৬ ১৩:৪৮মার্কিন রিপাবলিকান দলের সিনেটর জন ম্যাককেইন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা কমানো হলে আরেকটা দুঃস্বপ্ন দেখা দেবে।
-
মস্কো-ওয়াশিংটন সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে পুতিনের আশাবাদ
জুলাই ০৫, ২০১৬ ১৩:৪৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াশিংটনের সঙ্গে তার দেশের সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। আমেরিকার আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় পুতিন এই আশা প্রকাশ করেন বলে গতকাল (সোমবার) ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে।
-
‘দ. চীন সাগর নিয়ে সম্ভাব্য সংঘাতের জন্য বেইজিংকে প্রস্তুত থাকতে হবে’
জুলাই ০৫, ২০১৬ ১২:২৩চীনের রাষ্ট্র পরিচালিত পত্রিকা দৈনিক গ্লোবাল টাইমস বলেছে, দক্ষিণ চীন সাগর নিয়ে সম্ভাব্য সামরিক সংঘাতের জন্য বেইজিংকে প্রস্তুত থাকতে হবে। আগামী সপ্তাহে হেগের আন্তর্জাতিক আদালত থেকে দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিং ও ম্যানিলার মধ্যকার বিরোধ সংক্রান্ত একটি মামলার রায় দেয়ার কথা রয়েছে। তার আগে এক সম্পাদকীয়তে এ মন্তব্য করল গ্লোবাল টাইমস।
-
জেদ্দায় মার্কিন কনস্যুলেট ভবনের বাইরে বোমা হামলা: ২ পুলিশ কর্মকর্তা আহত
জুলাই ০৪, ২০১৬ ০৭:৩৪সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় মার্কিন কনস্যুলেট ভবনের বাইরে বোমা হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। প্রাপ্ত খবরে বলা হয়েছে, আজ(সোমবার) খুব ভোরে এ হামলা চালানো হয়। স্থানীয় পুলিশ হামলাকারীকে থামানোর চেষ্টা করলে সে নিজকেই উড়িয়ে দেয়।
-
আমেরিকায় ৪ অঙ্গরাজ্যে গোলাগুলি; ২ শিশুসহ নিহত ৭
জুলাই ০৩, ২০১৬ ১৩:১১আমেরিকার চারটি অঙ্গরাজ্যে গোলাগুলিতে দুই শিশুসহ সাতজন নিহত হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।
-
ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাস-ট্রেইলার সংঘর্ষ: নিহত ৫, আহত ২৫
জুলাই ০৩, ২০১৬ ০৮:১৭আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে পুলিশ বলেছে, বাসের সঙ্গে একটি ট্রাক্টর ট্রেইলারের সংঘর্ষে অন্তত ৫ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। বাসটি ট্রাফিক সিগন্যাল অমান্য করার পরিণামে ফ্লোরিডার একটি হাইওয়েতে এ সংঘর্ষ ঘটেছে।
-
ওয়াটারবোর্ডিং পুনরায় প্রয়োগের আহ্বান জানালেন ডোনাল্ড ট্র্যাম্প
জুলাই ০২, ২০১৬ ১৩:৫১মার্কিন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্র্যাম্প সন্দেহভাজন সন্ত্রাসীদের বিরুদ্ধে ওয়াটারবোর্ডিং বা পানিতে চুবানোর নির্যাতন পদ্ধতি পুনরায় প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন।