‘দ. চীন সাগর নিয়ে সম্ভাব্য সংঘাতের জন্য বেইজিংকে প্রস্তুত থাকতে হবে’
চীনের রাষ্ট্র পরিচালিত পত্রিকা দৈনিক গ্লোবাল টাইমস বলেছে, দক্ষিণ চীন সাগর নিয়ে সম্ভাব্য সামরিক সংঘাতের জন্য বেইজিংকে প্রস্তুত থাকতে হবে। আগামী সপ্তাহে হেগের আন্তর্জাতিক আদালত থেকে দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিং ও ম্যানিলার মধ্যকার বিরোধ সংক্রান্ত একটি মামলার রায় দেয়ার কথা রয়েছে। তার আগে এক সম্পাদকীয়তে এ মন্তব্য করল গ্লোবাল টাইমস।
পত্রিকাটির চীনা এবং ইংরেজি ভাষার উভয় সংস্করণে এ সম্পাদকীয় প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, আমেরিকার নাক গলানোর কারণে দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ পরিস্থিতির অবনতি ঘটেছে। ওয়াশিংটন এ এলাকায় দু’টি বিমানবাহী রণতরী মোতায়েন করার মাধ্যমে পেশী শক্তি প্রদর্শন করছে বলে উল্লেখ করেছে দৈনিকটি। বৃহত্তম শক্তি হিসেবে আমেরিকা চীনের আনুগত্য দাবি করছে বলেও এতে মন্তব্য করা হয়।
দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ এলাকার ওপর নিজের মালিকানা দাবি করছে বেইজিং। পাশাপাশি ব্রুনাই, ভিয়েতনাম, মালেয়েশিয়া এবং তাইওয়ানও এর অংশবিশেষের ওপর মালিকানা দাবি করছে।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/৫