• ভিয়েনা সংলাপকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে ৩ ইউরোপীয় দেশ

    ভিয়েনা সংলাপকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে ৩ ইউরোপীয় দেশ

    আগস্ট ০৬, ২০২২ ০২:৫৮

    ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে জড়িত তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি আলোচনার পরিবেশকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে তারা তাদের ভাষায় ‘অবাস্তব দাবি-দাওয়া’ না তুলতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রায় পাঁচ মাস বিরতির পর যখন বৃহ্স্পতিবার পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হয়েছে তখন এ আহ্বান জানাল তিন ইউরোপীয় দেশ।

  • চীনা সামরিক মহড়ার মধ্যে পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্থগিত করল আমেরিকা

    চীনা সামরিক মহড়ার মধ্যে পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্থগিত করল আমেরিকা

    আগস্ট ০৫, ২০২২ ১৫:০০

    তাইওয়ানের চারপাশ ঘিরে চীনের সামরিক মহড়ার কারণে পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্থগিত করেছে আমেরিকা। গতকাল বৃহস্পতিবার এই পরীক্ষা চালানোর কথা ছিল।

  • হোয়াইট হাউসের সামনে বজ্রপাতে চারজন আহত; অবস্থা আশঙ্কাজনক

    হোয়াইট হাউসের সামনে বজ্রপাতে চারজন আহত; অবস্থা আশঙ্কাজনক

    আগস্ট ০৫, ২০২২ ১৩:৫১

    মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসের পাশেই বজ্রপাতে চারজন আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

  • আমেরিকার সঙ্গে কিছু ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করেছে চীন

    আমেরিকার সঙ্গে কিছু ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করেছে চীন

    আগস্ট ০৫, ২০২২ ১৩:৩০

    আমেরিকার সঙ্গে বেশ কিছু সামরিক এবং বেসামরিক ক্ষেত্রে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে চীন। আজ (শুক্রবার) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।

  • একইদিনে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর

    একইদিনে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর

    আগস্ট ০৫, ২০২২ ১১:২২

    তাইওয়ান  নিয়ে  চীন -মার্কিন উত্তেজনার মাঝে  আগামীকাল (শনিবার) একইদিনে ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই  এবং মার্কিন আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন । মিশেল জে সিসন বাংলাদেশ ছাড়াও ভারত ও কুয়েত সফর করবেন বলে কথা রয়েছে।

  • মাঙ্কিপক্স নিয়ে পুরো আমেরিকায় জরুরি অবস্থা ঘোষণা

    মাঙ্কিপক্স নিয়ে পুরো আমেরিকায় জরুরি অবস্থা ঘোষণা

    আগস্ট ০৫, ২০২২ ০৪:২২

    মার্কিন সরকার মাঙ্কিপক্সের কারণে আমেরিকাজুড়ে স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটিতে এ পর্যন্ত ৬,৬০০ ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে বলে সনাক্ত করা হয়েছে।

  • বৈরুত বিস্ফোরণের দ্বিতীয় বার্ষিকী: রাজনৈতিক অচলাবস্থা অব্যাহত

    বৈরুত বিস্ফোরণের দ্বিতীয় বার্ষিকী: রাজনৈতিক অচলাবস্থা অব্যাহত

    আগস্ট ০৪, ২০২২ ১৪:০০

    ৪ আগস্ট বৈরুত বিস্ফোরণের দ্বিতীয় বার্ষিকী। ২০২০ সালের ওই বিস্ফোরণে দুই শতাধিক মানুষ নিহত এবং সাড়ে ৬ হাজার আহত হয়েছিল। বিস্ফোরণের ঘটনায় হাসসান দিয়াবের সরকার ইস্তফা দিতে বাধ্য হয়েছিল।

  • রাশিয়া ভিয়েনায় গঠনমূলক পরিবেশ তৈরির চেষ্টা করবে: উলিয়ানোভ

    রাশিয়া ভিয়েনায় গঠনমূলক পরিবেশ তৈরির চেষ্টা করবে: উলিয়ানোভ

    আগস্ট ০৪, ২০২২ ০১:৫১

    ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ বলেছেন, তার দেশ ভিয়েনা সংলাপ থেকে একটি চুক্তি বের করে আনার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেছেন, ইরানের ওপর আরোপিত অবৈধ ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে যেকোনো চুক্তির মূল বিষয়বস্তু।

  • আমেরিকা যেন ইরানের জন্য শর্ত নির্ধারণ করতে না আসে: বাকেরি

    আমেরিকা যেন ইরানের জন্য শর্ত নির্ধারণ করতে না আসে: বাকেরি

    আগস্ট ০৪, ২০২২ ০১:৪৮

    ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি বলেছেন, ভিয়েনা সংলাপের বল এখন আমেরিকার কোর্টে। মার্কিনীদেরকেই এখন পরিপক্ক আচরণ করতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর জোর প্রচেষ্টায় যখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হতে যাচ্ছে তখন আলী বাকেরি এ মন্তব্য করলেন।

  • ইরানের সদিচ্ছা আছে কিনা তা ভিয়েনায় প্রমাণিত হবে: ম্যালি

    ইরানের সদিচ্ছা আছে কিনা তা ভিয়েনায় প্রমাণিত হবে: ম্যালি

    আগস্ট ০৪, ২০২২ ০১:৪৩

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হতে যাচ্ছে তখন আমেরিকা ইরানের ওপর চাপ সৃষ্টি করে তেহরানের কাছ থেকে ছাড় আদায়ের ক্ষেত্র প্রস্তুতের চেষ্টা করছে। আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি বলেছেন, আসন্ন আলোচনায় একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইরানের সদিচ্ছা আছে কিনা তা প্রমাণ হবে।