-
রাশিয়ার পরমাণু সতর্কতায় আমেরিকা কী পিছু হটল?
মার্চ ০৩, ২০২২ ১১:৩২আন্তঃমহাদেশীয় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্থগিত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। রাশিয়ার পরমাণু বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় থাকার জন্য দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্দেশ দেয়ার পর পেন্টাগন ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করে।
-
বেলারুশের ওপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা
মার্চ ০৩, ২০২২ ১০:২১চলমান ইউক্রেন সংকটে রাশিয়ার প্রতি সমর্থন জানানোর জন্য বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞার কারণে মার্কিন কোম্পানিগুলো এখন থেকে বেলারুশের কাছে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সরঞ্জাম বিক্রি করতে পারবে না।
-
‘তৃতীয় বিশ্বযুদ্ধ পরমাণু অস্ত্র দিয়ে হতে পারে’
মার্চ ০৩, ২০২২ ০৯:৫৪রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে তাতে পরমাণু অস্ত্র ব্যবহৃত হতে পারে। ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রাশিয়ার তাস বার্তা সংস্থার কাছে তিনি এই মন্তব্য করেন। ল্যাভরভ বলেন, “ইউক্রেন যদি পরমাণু অস্ত্র হাতে পায় তখন রাশিয়া সত্যিকারের ঝুঁকির মুখে পড়বে।”
-
প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধে অনেক টাকা ইনকাম করতাম: ট্রাম্প
মার্চ ০৩, ২০২২ ০৫:২৯সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে তিনি ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিকে ব্যবহার করে দেশের জন্য বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারতেন। মার্কিন নিউজ চ্যানেল ফক্স বিজনসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।
-
রাশিয়ার বিমানের জন্য নিষিদ্ধ হলো আমেরিকার আকাশ
মার্চ ০২, ২০২২ ১২:১৮মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের আকাশসীমায় রাশিয়ার বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এর মাধ্যমে রাশিয়ার ওপর আগেই যেসব দেশ বিমান নিষেধাজ্ঞা দিয়েছিল তাদের কাতারে যোগ দিলো মার্কিন সরকার।
-
ইউক্রেন যুদ্ধে আমেরিকার ওপর নির্ভরশীল দেশগুলোর জন্য রয়েছে শিক্ষা
মার্চ ০২, ২০২২ ০৭:২৭লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইউক্রেনের চলমান পরিস্থিতির জন্য আমেরিকা দায়ী। তিনি লেবাননের রাজধানী বৈরুতে সাবেক হিজবুল্লাহ নেতা সাইয়েদ আব্বাস আল-মুসাভির শাহাদাতের ত্রিশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সম্মেলনের উদ্বোধনী ভাষণে একথা বলেন।
-
‘ইউরোপে আমেরিকার পরমাণু অস্ত্রের উপস্থিতি গ্রহণযোগ্য নয়”
মার্চ ০২, ২০২২ ০৫:৫১রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকা যে পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে তা মস্কোর কাছে গ্রহণযোগ্য নয়। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইউক্রেনকে এই ধরনের মারণাস্ত্র হাতে পাওয়া থেকে বিরত রাখার জন্য রাশিয়া সব ধরনের চেষ্টা প্রচেষ্টা চালাবে।
-
আমেরিকা থেকে ১২ রুশ কূটনীতিক বহিষ্কারের জবাব দেবে মস্কো
মার্চ ০২, ২০২২ ০৫:৩৬মার্কিন সরকার জাতিসংঘে নিযুক্ত ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করার যে সিদ্ধান্ত নিয়েছে মস্কো তার জবাব দেবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
-
আমেরিকার অপেক্ষায় চিরকাল বসে থাকবে না ইরান: খাতিবজাদে
মার্চ ০১, ২০২২ ১০:৫৫ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশ পাশ্চাত্যের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত থাকলেও সেজন্য চিরকাল অপেক্ষা করবে না। ইরান ভিয়েনা সংলাপে নিজের অবস্থান কঠোর করে রেখেছে এবং এ অবস্থা অব্যাহত থাকলে আমেরিকা ওই আলোচনা থেকে নিজেকে প্রত্যাহার করে নেবে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুমকি দেয়ার পর খাতিবজাদে এ মন্তব্য করেন।
-
জাতিসংঘে নিযুক্ত ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করল আমেরিকা
মার্চ ০১, ২০২২ ০৯:৫২‘গুপ্তচরবৃত্তিক তৎপরতার’ অভিযোগে জাতিসংঘে নিযুক্ত ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে মার্কিন সরকার। এর মাধ্যমে ইউক্রেনে রুশ সামরিক অভিযানকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে সম্পর্কে আরেক দফা উত্তেজনা বাড়াল ওয়াশিংটন।