• রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দিলেন বাইডেন

    রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দিলেন বাইডেন

    ফেব্রুয়ারি ২৫, ২০২২ ০৫:৪৯

    বৈশ্বিক অর্থনীতিতে ডলার, ইউরো, পাউন্ড ও ইয়েনে ব্যবসা সীমিত করতে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পূর্ব ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

  • ইউক্রেনের ৪০ ও রাশিয়ার ৫০ সেনা নিহত: কিয়েভের দাবি

    ইউক্রেনের ৪০ ও রাশিয়ার ৫০ সেনা নিহত: কিয়েভের দাবি

    ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১৫:৩৭

    রাশিয়ার হামলায় ইউক্রেনের ৪০ সেনা ও অন্তত ১০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে কিয়েভ জানিয়েছে। আজ (বৃহস্পতিবার) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসনিক সহকারী ওলেকসি আরেস্টোভিচ।

  • ল্যাভরভের সঙ্গে বৈঠক বাতিল করলেন ব্লিংকেন

    ল্যাভরভের সঙ্গে বৈঠক বাতিল করলেন ব্লিংকেন

    ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১৪:৪২

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আগামীকাল (বৃহস্পতিবার) সুইজারল্যান্ডের জেনেভা শহরে এই বৈঠক অনুষ্ঠানের কথা ছিল।

  • আহমাদ আরবারি হত্যায় তিন শ্বেতাঙ্গ দোষী সাব্যস্ত

    আহমাদ আরবারি হত্যায় তিন শ্বেতাঙ্গ দোষী সাব্যস্ত

    ফেব্রুয়ারি ২৩, ২০২২ ০৬:২৫

    আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ যুবক আহমাদ আরবারিকে গুলি করে হত্যায় জড়িত তিন শ্বেতাঙ্গকে হেইট ক্রাইমে দোষী সাব্যস্ত করেছে আদালত। আসামিরা হচ্ছে-গ্রেগরি ম্যাকমাইকেল, ট্রাভিস ম্যাকমাইকেল ও উইলিয়াম রোডি ব্রায়ান।

  • তবে কি তালেবানের বিষয়ে মার্কিন অবস্থানে পরিবর্তন হচ্ছে?

    তবে কি তালেবানের বিষয়ে মার্কিন অবস্থানে পরিবর্তন হচ্ছে?

    ফেব্রুয়ারি ২২, ২০২২ ১৬:০২

    তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয়ার ছয় মাস পর আফগানিস্তান বিষয়ক মার্কিন প্রতিনিধি তালেবানের সঙ্গে অব্যাহত যোগাযোগ এবং আফগানদের মধ্যে সংলাপকে সর্বোত্তম পন্থা হিসেবে অভিহিত করেছেন। কেননা এতে আফগানিস্তানের সব পক্ষ এবং আন্তর্জাতিক সমাজের স্বার্থ রক্ষিত হবে।

  • মার্কিন কোম্পানি লকহিড মার্টিন ও রেইথনের ওপর নিষেধাজ্ঞা দিল চীন

    মার্কিন কোম্পানি লকহিড মার্টিন ও রেইথনের ওপর নিষেধাজ্ঞা দিল চীন

    ফেব্রুয়ারি ২২, ২০২২ ১৪:১৬

    মার্কিন অস্ত্র কোম্পানি লকহিড মার্টিন এবং রেইথনের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে চীন। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি চুক্তি করার পর মার্কিন এ দুটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মতো শাস্তিমূলক ব্যবস্থা নিল বেইজিং সরকার।

  • দোনবাসের স্বীকৃতির পর তেলের দাম বেড়েছে

    দোনবাসের স্বীকৃতির পর তেলের দাম বেড়েছে

    ফেব্রুয়ারি ২২, ২০২২ ১৩:৩০

    ইউক্রেনের দোনবাস অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকৃতি দেয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। আজ (মঙ্গলবার) ব্রেন্ট ক্রুড-এর দাম প্রতি ব্যারেল ৯৯.৩৮ ডলারে পৌঁছেছে। তেলের এই দাম গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

  • একসাথে মিলে আমেরিকাকে ব্যর্থ করে দেব

    একসাথে মিলে আমেরিকাকে ব্যর্থ করে দেব

    ফেব্রুয়ারি ২২, ২০২২ ১৩:০৬

    উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, পিয়ংইয়ং এবং বেইজিং একসাথে মিলে আমেরিকার হুমকি ও শত্রুতাপূর্ণ নীতিকে ব্যর্থ করে দেবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রোডং সিনমুন আজ (মঙ্গলবার) এ খবর দিয়েছে।

  • 'দোনবাসে রক্তগঙ্গা দেখতে পারে না রাশিয়া'

    'দোনবাসে রক্তগঙ্গা দেখতে পারে না রাশিয়া'

    ফেব্রুয়ারি ২২, ২০২২ ১০:৩৬

    ইউক্রেনের দোনবাস অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পর গতরাতের শেষ দিকে নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বেশিরভাগ দেশ যুদ্ধ এড়ানোর জন্য শান্তি ও কূটনৈতিক পন্থা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

  • প্রেসিডেন্ট পুতিনের সিদ্ধান্তের বিরুদ্ধে আমেরিকাসহ পাশ্চাত্যের প্রতিক্রিয়া

    প্রেসিডেন্ট পুতিনের সিদ্ধান্তের বিরুদ্ধে আমেরিকাসহ পাশ্চাত্যের প্রতিক্রিয়া

    ফেব্রুয়ারি ২২, ২০২২ ০৪:৪৯

    পূর্ব ইউক্রেনের দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার যে সিদ্ধান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়েছেন তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও ন্যাটো জোট।