-
মার্কিন নাগরিকদের ফ্রান্স ও জর্দান সফর নিষিদ্ধ
ডিসেম্বর ০৭, ২০২১ ১০:১৩আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আ্যন্ড প্রিভেনশন বা সিডিসি মার্কিন নাগরিকদের জর্দান, পর্তুগাল এবং তানজানিয়া সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর সিডিসি জরুরিভিত্তিতে মার্কিন নাগরিকদের প্রতি এই আহ্বান জানিয়েছে।
-
আটলান্টিক মহাসাগরে হচ্ছে চীনা সামরিক ঘাঁটি, উদ্বিগ্ন আমেরিকা
ডিসেম্বর ০৬, ২০২১ ১৭:২৩আটলান্টিক মহাসাগরে প্রথমবারের মতো চীন সামরিক ঘাঁটি গড়তে যাচ্ছে। আফ্রিকার ছোট্ট দেশ ইকোয়েটোরিয়াল গিনিতে এই সামরিক ঘাঁটির প্রতিষ্ঠা করা হবে। মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।
-
ইরান যে নমনীয়তা নিয়ে আলোচনায় যোগ দিয়েছে অন্যরা তা করে নি
ডিসেম্বর ০৬, ২০২১ ১৬:০১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ইরানি প্রতিনিধিদল যতটা নমনীয়তা নিয়ে ভিয়েনা সংলাপে যোগ দিয়েছিল অন্য পক্ষগুলো তা করে নি।
-
'মার্কিন অনীহাই এখন প্রধান চ্যালেঞ্জ'
ডিসেম্বর ০৬, ২০২১ ০৯:৩৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, তার দেশের ওপর আমেরিকা অবৈধভাবে যেসব নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে সেগুলো প্রত্যাহার করার ব্যাপারে ওয়াশিংটনের অনিচ্ছা ও অনীহায় ভিয়েনা সংলাপ সফল হওয়ার পথে প্রধান বাধা। ইরান সবসময় বলে এসেছে, ভিয়েনা সংলাপের প্রধান লক্ষ্য হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার।
-
ভিয়েনায় তোলা দাবি থেকে ইরান সরে আসবে না
ডিসেম্বর ০৬, ২০২১ ০৮:৩৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং ভিয়েনা সংলাপের প্রধান আলোচক আলী বাকেরি কানি বলেছেন, ভিয়েনায় অনুষ্ঠিত সপ্তম দফা আলোচনার সময় তার দেশ পরমাণু সমাঝতোর পুনর্বহালের বিষয়ে যেসব দাবি জানিয়েছেন তা থেকে সরে দাঁড়াবে না। একটি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে আলী বাকেরি একথা বলেছেন। গতকাল (রোববার) তার সাক্ষাৎকার প্রচারিত হয়।
-
ইউক্রেনে সম্ভাব্য রুশ হামলার খবর হেসে উড়িয়ে দিলেন জাখারোভা
ডিসেম্বর ০৬, ২০২১ ০৫:১৯রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো যে দাবি করেছে তা হেসে উড়িয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
-
চীনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল আমেরিকা
ডিসেম্বর ০৫, ২০২১ ০৯:২৫মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীনকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাইওয়ানে যদি বেইজিং কোন রকমের সামরিক আগ্রাসন চালায় তাহলে তাকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে।
-
ভিডিও কনফারেন্সে কথা বলবেন প্রেসিডেন্ট বাইডেন ও পুতিন
ডিসেম্বর ০৫, ২০২১ ০৮:৪৪মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মঙ্গলবার ইউক্রেন ইস্যুতে ভিডিও কনফারেন্সে কথা বলবেন। ইউক্রেন নিয়ে যখন রাশিয়া এবং আমেরিকার মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে তখন এই ভিডিও কনফারেন্সে দুই প্রেসিডেন্ট অংশ নিতে যাচ্ছেন।
-
পরমাণু ইস্যুতে ইরানের ব্যাপারে ব্লিঙ্কেনের স্বীকারোক্তি তাদের পরাজয়ের প্রমাণ
ডিসেম্বর ০৪, ২০২১ ১৩:১০মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন স্বীকার করেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে আমেরিকা বিশ্বে একঘরে হয়ে পড়েছে। তিনি গতকাল ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সপ্তম দফা আলোচনা শেষ হওয়ার পর বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি আরো বলেন, কূটনৈতিক পন্থায় ইরানের পরমাণু সমস্যা সমাধান সবার জন্যই কল্যাণকর।
-
আরো বহু পথ বাকি: ভিয়েনা বৈঠক নিয়ে চীনের মূল্যায়ন
ডিসেম্বর ০৪, ২০২১ ০৮:৫৬অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা সম্পর্কে চীন বলেছে, আলোচনায় ফল পেতে চাইলে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। শুক্রবার ভিয়েনায় ইরান বিষয়ক সপ্তম দফা আলোচনা শেষ হওয়ার পর ওই আলোচনায় চীনা প্রতিনিধি ওয়াং কুন এ মন্তব্য করেন।