-
ভোট কারচুপির ষড়যন্ত্রের জন্য ওবামা অভিযুক্ত করলেন রিপাবলিকান দলকে
অক্টোবর ২৫, ২০২১ ১৩:০৪আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বিরোধী রিপাবলিকান দলকে ভোট কারচুপির ষড়যন্ত্র করার জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, দলটি নির্বাচনে ভোট কারচুপি করতে চায় এবং জনগণ যাতে ভোট দিতে না আসে তার ব্যবস্থা করতে চায়।
-
পরমাণু সমঝোতা নিয়ে যে গ্যারান্টি চাইছে ইরান তা সাধারণ যুক্তির কথা
অক্টোবর ২৫, ২০২১ ০৮:১৬অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিথাইল উলিয়ানভ বলেছেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ইসলামি প্রজাতন্ত্র ইরান যে গ্যারান্টি চাইছে তা শুধু যুক্তির কথা নয় বরং সাধারণ জ্ঞানের কথা।
-
আফগানিস্তান সীমান্তে আগ্রাসনের বিরুদ্ধে তালেবানের হুঁশিয়ারি
অক্টোবর ২৫, ২০২১ ০৪:১৭আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব মুজাহিদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের সীমান্ত এলাকাগুলোতে আগ্রাসন চালানোর অধিকার কারো নেই। তিনি রোববার প্রকাশিত এক অডিও বার্তায় আরো বলেছেন, “আফগানিস্তান এমন একটি অত্যাধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলবে যেখানে সেনাবাহিনীর পাশাপাশি একটি শক্তিশালী বিমানবাহিনী থাকবে।”
-
উসকানিমূলক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করে আলোচনায় আসুন
অক্টোবর ২৪, ২০২১ ১৭:২১আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের কূটনীতিক উত্তর কোরিয়াকে উসকানিমূলক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
-
মার্কিন সেনাদের গতিপথ আটকে দিল সিরিয় সেনারা
অক্টোবর ২৩, ২০২১ ১৩:৩৫সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি বহরকে বাধা দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। সিরীয় সেনাদের বাধার মূখে মার্কিন সামরিক বহরটি পিছু হটতে বাধ্য হয়।
-
জারেড কুশনারের তহবিলে ২০০ কোটি ডলার দিচ্ছেন সৌদি যুবরাজ
অক্টোবর ২৩, ২০২১ ০৯:৪৮হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারের ব্যক্তিগত একটি প্রতিষ্ঠানে ২০০ কোটি ডলারের তহবিল যোগান দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
-
'ন্যাটো জোট শান্তি প্রতিষ্ঠার জন্যে বানানো হয় নি'
অক্টোবর ২৩, ২০২১ ০৮:৫৭রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট তার দেশের বিরুদ্ধে সম্প্রতি নতুন যে কৌশল নিয়েছে তাতে একথা প্রমাণ হয় যে, ন্যাটো জোটের সম্পর্ক ছেদ করার বিষয়ে রাশিয়ার সিদ্ধান্ত ছিল সঠিক।
-
‘ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে’: আবার দাবি করল ফ্রান্স
অক্টোবর ২৩, ২০২১ ০৩:৪৪ফ্রান্স আবার অভিযোগ করেছে, ইরান ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যানে ক্লেয়ার লিগেন্দ শুক্রবার প্যারিসে এক সংবাদ সম্মেলনে বলেন, ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করে তার পারমাণবিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।তিনি ইরানকে পরমাণু সমঝোতায় দেয়া সব প্রতিশ্রুতি পূর্ণভাবে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন।
-
২০ বছরের পাশবিকতার জন্য ওয়াশিংটনকে ক্ষতিপূরণ দিতে হবে: মুজাহিদ
অক্টোবর ২৩, ২০২১ ০৩:২২আফগানিস্তানে গত ২০ বছর ধরে মার্কিন সেনাদের নৃশংসতার তীব্র নিন্দা জানিয়ে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ওয়াশিংটনকে এসব পাশবিকতার জন্য আফগান জনগণকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে।
-
একান্ত স্বার্থে হাত দিতে আসবেন না: আমেরিকাকে চীনের হুঁশিয়ারি
অক্টোবর ২৩, ২০২১ ০৩:১৩বেইজিং-এর ‘এক চীন’ নীতি মেনে চলার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাইওয়ানের ব্যাপারে আমেরিকা যেন ‘এক চীন’ নীতি মেনে চলে; কারণ, নিজের একান্ত স্বার্থের স্থানে কোনো ধরনের আপোস করবে না বেইজিং।