-
আশা করছি শান্তি প্রক্রিয়ায় যোগ দেবে সৌদি আরব: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ১৫, ২০২০ ০৩:৪৪মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি আরবের কাছে শত শত কোটি ডলারের অস্ত্র বিক্রিকে বৈধতা দিতে গিয়ে ইরানের বিরুদ্ধে বাগাড়ম্বর ও অতীত অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেছেন, ইরান পশ্চিম এশিয়া (মধ্যপ্রাচ্য) ও সৌদি আরবের নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করছে এবং ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থন দিচ্ছে।
-
সাগরে গ্যাস অনুসন্ধানে আমেরিকার কাছে বিনিয়োগ চেয়েছে বাংলাদেশ
অক্টোবর ১৪, ২০২০ ২০:৪১বঙ্গোপসাগরের গ্যাস অনুসন্ধানসহ জ্বালানি খাতে আমেরিকার বড় ধরনের বিনিয়োগ চেয়েছে বাংলাদেশ। ঢাকা সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগানের সঙ্গে বৈঠকে ওই বিনিয়োগ চাওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়ে ওই খাতে বড় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।
-
সিরিয়ায় আরো একটি নতুন সামরিক ঘাঁটি করছে আমেরিকা
অক্টোবর ১৪, ২০২০ ১৪:২৭সিরিয়ার তেল সমৃদ্ধ উত্তর-পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে আরো একটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করছে আমেরিকা। সিরিয়ার তেল সম্পদ কব্জা করার পরিকল্পনা থেকে আমরিকা এই পদক্ষেপ নিয়েছে।
-
তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি; চীনের সঙ্গে আমেরিকার উত্তেজনা বাড়ার আশঙ্কা
অক্টোবর ১৪, ২০২০ ০২:১৯মার্কিন সরকার তাইওয়ানের কাছে তিন ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র বিক্রির পরিকল্পনা নিয় অগ্রসর হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে তা চীনকে ক্ষুব্ধ করবে এবং বিশ্বের দুই বড় শক্তির মধ্যে উত্তেজনা বেড়ে যাবে।
-
সেনা প্রত্যাহার না করলে মার্কিন সেনাদের উপর হামলা চালানো হবে: কাতাইব হিজবুল্লাহ
অক্টোবর ১২, ২০২০ ০৬:১৯ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী প্রতিরোধকামী সংগঠন কাতাইব হিজবুল্লাহ বলেছে, ইরাক থেকে যদি মার্কিন সরকার তাদের সেনা প্রত্যাহার করে নিতে ব্যর্থ হয় তাহলে আমেরিকার সেনাদের ওপরে তারা হামলা চালাবে। সে ক্ষেত্রে কাতাইব হিজবুল্লাহর হাতে যত ধরনের অস্ত্র আছে তার সবই মার্কিন সেনাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে প্রতিরোধকামী এ সংগঠনটি।
-
উত্তর কোরিয়ার নয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখে ট্রাম্পের হতাশা প্রকাশ
অক্টোবর ১২, ২০২০ ০২:৪৫মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার পক্ষ থেকে নয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন।
-
বর্বর ও নিকৃষ্ট জীবদের কাছে ইরান নতিস্বীকার করবে না: প্রতিরক্ষামন্ত্রী
অক্টোবর ১২, ২০২০ ০২:২৩ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার দেশকে দুর্বল করে ফেলার জন্য আমেরিকা অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালানোর যে নোংরামি ও পাশবিকতা দেখিয়েছে তা এদেশের জনগণ ভুলে যাবে না।
-
সিরিয়া থেকে আরো তেল চুরি করল আমেরিকা
অক্টোবর ১১, ২০২০ ১৬:৫০আমেরিকা আরো ২০টি ট্রাকের একটি বহরের মাধ্যমে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে তেল চুরি করেছে। সিরিয়ার খনি থেকে তেল উত্তোলন করে এই বহরের মাধ্যমে তা ইরাকে নিয়ে যাওয়া হয়েছে।
-
মার্কিন মোতায়েনযোগ্য যুদ্ধজাহাজের তিনভাগের দুই ভাগই করোনায় আক্রান্ত
অক্টোবর ১১, ২০২০ ১১:১৬আমেরিকার ১৯০টি যুদ্ধজাহাজে এ পর্যন্ত করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। দেশটির হাতে মোট ২৯৬টি মোতায়েনযোগ্য যুদ্ধজাহাজ রয়েছে। সেই হিসাবে শতকরা ৬৫ ভাগ জাহাজ করোনাভাইরাস কবলিত হয়েছে।
-
শর্তসাপেক্ষে বিদেশি সেনাদের ওপর হামলা বন্ধের ঘোষণা ইরাকি প্রতিরোধকামীদের
অক্টোবর ১১, ২০২০ ০৮:৫৪ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলো আমেরিকাসহ বিদেশি সেনাদের ওপর হামলা বন্ধের ঘোষণা দিয়েছে। প্রতিরোধকামী সংগঠনগুলো বলেছে, ইরাকের মাটি থেকে বিদেশি সেনা প্রত্যাহার করে নেয়ার সুযোগ দিতে তারা হামলা এ বন্ধের ঘোষণা দিচ্ছে।