-
মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত জনগণ; "আমরা ইরানিদের পাশে রয়েছি": মাইক পেন্স
নভেম্বর ২১, ২০১৯ ১৬:০৫মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে আমেরিকার ইরান বিদ্বেষ কয়েকগুণ বেড়েছে। তেহরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করে ওয়াশিংটনের অন্যায্য দাবি মেনে নিতে বাধ্য করার চেষ্টা করছেন মার্কিন কর্মকর্তারা। এ কারণে আমেরিকা সুযোগ পেলেই বিভিন্ন ইস্যুতে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পাশাপাশি দেশটির জনগণের বন্ধু সাজার ভান করে।
-
আগামী বছর পর্যন্ত মার্কিন-চীন বাণিজ্য চুক্তির প্রথম ধাপ স্থগিত থাকবে
নভেম্বর ২১, ২০১৯ ১৩:১৮আমেরিকা এবং চীনের মধ্যে বাণিজ্য চুক্তির প্রথম ধাপ আগামী বছর পর্যন্ত স্থগিত থাকতে পারে। চুক্তি সইয়ের আগে বেইজিং চাইছে চীনা পণ্যের ওপর থেকে আমেরিকাকে আরো বাড়তি শূল্ক প্রত্যাহার করে নিতে হবে। আমেরিকার পক্ষ থেকেও চীনের প্রতি একই রকমের দাবি রয়েছে।
-
এনআরসিকে মুসলিম নাগরিকদের বৈষম্য সৃষ্টির জন্য ব্যবহার করা হচ্ছে: মার্কিন কমিশন
নভেম্বর ২১, ২০১৯ ১১:৩২ভারতে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসিকে মুসলিম নাগরিকদের বৈষম্য সৃষ্টির জন্য ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছে মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন ইউএসসিআইআরএফ। এনআরসিতে মুসলিম ধর্মাবলম্বীদের টার্গেট করা হয়েছে বলে তারা জানিয়েছে।
-
ইরানের ফোরদো স্থাপনা: মার্কিন সিদ্ধান্তের প্রতিবাদ জানাল রাশিয়া ও ফ্রান্স
নভেম্বর ২১, ২০১৯ ০৪:৩৩মার্কিন সরকার ইরানের ফোরদো পরমাণু স্থাপনার ওপর আরোপিত নিষেধাজ্ঞায় দেয়া ছাড় প্রত্যাহার করে নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে অসন্তোষ প্রকাশ করেছে রাশিয়া ও ফ্রান্স। ফোরদো পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে ইরান এবং ২০১৫ সালে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভিত্তিতে ওই স্থাপনার ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত রেখেছিল আমেরিকা।এর ফলে ফোরদো’তে রাশিয়া ও চীনসহ কয়েকটি ইউরোপীয় কোম্পানির কাজ করার সুযোগ তৈরি হয়।
-
ইসরাইলি বসতি স্থাপন সম্পর্কিত নীতি থেকে সরে যাওয়ায় আমেরিকার নিন্দা
নভেম্বর ২০, ২০১৯ ১১:৪৬ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি স্থাপন সম্পর্কিত দীর্ঘদিনের অনুসৃত নীতি থেকে সরে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ। ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, মার্কিন সরকারের অবস্থান পরিবর্তন আন্তর্জাতিক আইনের জন্য আরেকটি বড় ধরনের বিপর্যয়।
-
মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র শক্তি হচ্ছে ইরান: পেন্টাগন
নভেম্বর ২০, ২০১৯ ১১:১৫প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন বলেছে, কয়েক দশকের মার্কিন অবরোধ সত্ত্বেও ইরান মধ্যপ্রাচ্যের প্রধান ক্ষেপণাস্ত্র শক্তিতে পরিণত হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যের যেকোনো দেশের চেয়ে বড়। পেন্টাগনের এক গবেষণা রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। এতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ইতিবাচক অর্জন সম্পর্কেও মন্তব্য করা হয়েছে।
-
মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত করার পথে প্রধান বাধা আমেরিকা ও ইসরাইল: ইরান
নভেম্বর ১৯, ২০১৯ ১২:১৫মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে ইরান বলেছে, এ ধরনের অঞ্চল গঠনের পথে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল প্রধান প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি গতকাল (সোমবার) নিউ ইয়র্কে এক সম্মেলনে দেয়া ভাষণে এ আহ্বান জানান। মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রসহ সব ধরনের গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করার উপায় নিয়ে আলোচনা করতে ওই সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
-
আমেরিকার সঙ্গে ‘অর্থহীন’ আলোচনায় আর আগ্রহী নয় উত্তর কোরিয়া
নভেম্বর ১৯, ২০১৯ ১২:১০উত্তর কোরিয়া বলেছে, দেশটি আর আমেরিকার সঙ্গে ‘অর্থহীন’ আলোচনা করতে আগ্রহী নয়। পিয়ংইয়ংয়ের সঙ্গে সংলাপে বসতে চাইলে ওয়াশিংটনকে বিদ্বেষী আচরণ পরিহার করতে হবে বলেও জানিয়েছে উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট যখন আবার উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন তখন পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে একথা জানানো হলো।
-
ইরানের ইন্টারনেট পরিসেবা নিয়ে কথা আমেরিকার মুখে মানায় না: মন্ত্রী
নভেম্বর ১৯, ২০১৯ ১১:৩৩ইরানে ইন্টারনেট পরিসেবা বন্ধ থাকার সমালোচনা করে একজন সিনিয়র মার্কিন কূটনীতিক যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি। তিনি বলেছেন, ইরানি জনগণের জন্য অবাধ ইন্টারনেট সেবা চালু রাখার ব্যাপারে মার্কিনীদের মুখে যে উৎকণ্ঠা শোনা যায় তা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়।
-
ইরানে অস্থিতিশীলতা ছাড়া আর কিছুই চাইছে না আমেরিকা: লারিজানি
নভেম্বর ১৮, ২০১৯ ১৬:৪৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, তার দেশে সম্প্রতি যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে তার পিছনে আমেরিকার পরিপূর্ণ উসকানি রয়েছে। তিনি বলেন, অস্থিতিশীলতা সৃষ্টি, নিরাপত্তা বিঘ্নিত করা এবং ইরানের জনগণের স্বার্থে আগুন দেয়াই হচ্ছে আমেরিকার আসল লক্ষ্য।