-
আমেরিকা উন্মুক্ত আকাশ চুক্তি বাতিল করলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া
নভেম্বর ০৭, ২০১৯ ১৬:৫৩রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা যদি উন্মুক্ত আকাশ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় তাহলে পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে রাশিয়া। ১৭ বছর আগে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে ওই চুক্তি হয় যার আওতায় দুই দেশ একে অপরের আকাশে নজরদারি বিমান পরিচালনা করতে পারে।
-
নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা নাকচ করল আমেরিকা তবে আটকে নেই ইরান
নভেম্বর ০৭, ২০১৯ ০৯:৫৬ইসলামি প্রজাতন্ত্র ইরান বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিশেষ দূত ব্রায়ান হুক ইরানের তেল বিক্রি উপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে জবরদস্তিমূলক পদক্ষেপের অবসান ঘটানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোনো তাড়াহুড়ো নেই।
-
সিরিয়ার তেলক্ষেত্র নিয়ন্ত্রণে আমেরিকাকে সাহায্য করবে না রাশিয়া
নভেম্বর ০৭, ২০১৯ ০৮:০৫রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন বলেছেন, সিরিয়ার তেলক্ষেত্রের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং সেখান থেকে তেল উত্তোলনের ব্যাপারে আমেরিকাকে কোনোমতেই সহযোগিতা করবে না মস্কো। কারণ এসব তেলক্ষেত্র যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার জনগণের সম্পদ।
-
পরমাণু সমঝোতার এই পরিণতির জন্য আমেরিকা দায়ী: রাশিয়া
নভেম্বর ০৭, ২০১৯ ০২:১৬পরমাণু সমঝোতার আজকের পরিণতির জন্য এই সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া দায়ী বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে এবং অন্যান্য স্বাক্ষরকারী দেশকে এটি থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে এই সমঝোতাকে বর্তমান অচলাবস্থার মধ্যে ফেলে দিয়েছে।
-
ইরাকে অস্থিরতা সৃষ্টি হওয়ায় আমেরিকা ও ইসরাইল এতো খুশী কেন?
নভেম্বর ০৬, ২০১৯ ১৫:৫২আমেরিকার প্রেসিডেন্ট এবং দখলদার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইরাকে চলমান গোলযোগ ও অস্থির পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে এ অবস্থা অব্যাহত রাখার প্রতি সমর্থন জানিয়েছেন।
-
ফোরদু পরমাণু স্থাপনায় গ্যাস ঢোকানোর প্রক্রিয়া শুরু করল ইরান
নভেম্বর ০৬, ২০১৯ ১১:৫৭ইসলামি প্রজাতন্ত্র ইরান আজ (বুধবার) থেকে 'ফোরদু' পরমাণু স্থাপনার সেন্ট্রিফিউজে গ্যাস ঢোকানোর প্রক্রিয়া শুরু করেছে। ইরানের জাতীয় আনবিক শক্তি সংস্থা আজ এক বিবৃতিতে জানিয়েছে, জাতীয় নিরাপত্তা পরিষদের সভাপতি ও প্রেসিডেন্ট ড. হাসান রুহানির নির্দেশে দুই হাজার কেজি ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড বা ইউএফসিক্স গ্যাসের একটি সিলিন্ডার 'ফোরদু' ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
-
এবার ইরানের সর্বোচ্চ নেতার অতি ঘনিষ্ঠদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল আমেরিকা
নভেম্বর ০৫, ২০১৯ ১৫:১৩ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে। গতকাল (সোমবার) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পররাষ্ট্র সম্পদ নিয়ন্ত্রণ অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইরানের একটি প্রতিষ্ঠান ও নয় ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
-
নতুন নিষেধাজ্ঞা ইরান সম্পর্কে আমেরিকার হতাশার বহিঃপ্রকাশ: মুখপাত্র
নভেম্বর ০৫, ২০১৯ ১১:৩৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন সরকার নতুন করে তেহরানের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা ওয়াশিংটনের হতাশারই বহিঃপ্রকাশ।
-
ইরানকে মোকাবেলার ক্ষমতা আমেরিকার নৌ বাহিনীর নেই: মার্কিন 'ফরেন পলিসি'
নভেম্বর ০৪, ২০১৯ ১৭:২৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি পানির তলদেশ থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার প্রযুক্তি অর্জন এবং ব্যাপক পরিমাণে এ ক্ষেপণাস্ত্র উৎপাদনের খবর দিয়েছেন। তিনি তেহরানের বেহেশতি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিভাগ পরিদর্শনে গিয়ে এ বিষয়ে বক্তব্য রাখেন।
-
২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের জন্য বিরাট পরাজয় অপেক্ষা করছে: জরিপ
নভেম্বর ০৪, ২০১৯ ১৫:৩৪আগামী ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধরনের পরাজয় অপেক্ষা করছে। ট্রাম্পের বিরুদ্ধে যখন বিরোধী ডেমোক্র্যাট দলের কংগ্রেস সদস্যরা ইমপিচমেন্টের তদন্ত চালাচ্ছেন তখন এক জনমত জরিপে এ ফলাফল উঠে এসেছে।