-
নিউইয়র্ক বিমানবন্দরের রুশ নারী সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদ: মস্কোর প্রতিবাদ
অক্টোবর ০৭, ২০১৯ ১৪:২৬আমেরিকার নিউইয়র্ক বিমানবন্দরের রাশিয়ার একজন নারী সংসদ সদস্যকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন জিজ্ঞাসাবাদ করার প্রতিবাদ জানিয়েছে মস্কো।
-
‘শত্রুতা বন্ধ না করলে আমেরিকার সঙ্গে আর কোনো আলোচনা নয়’
অক্টোবর ০৭, ২০১৯ ০৩:৫০উত্তর কোরিয়া সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছে, মার্কিন সরকার বিদ্বেষী নীতি পরিহার না করা পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে আর কোনো আলোচনায় বসবে না পিয়ংইয়ং। সুইডেনের রাজধানী স্টকহোমে আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যকার বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা ভেঙে যাওয়ার একদিন পর এ ঘোষণ দিল পিয়ংইয়ং।
-
মাদুরোর প্রতি সমর্থন অব্যাহত থাকবে: রাশিয়া
অক্টোবর ০৬, ২০১৯ ১৪:০০ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করতে আজ কারাকাস সফরে গেছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি বোরিসভ। ক্ষমতা থেকে সরে যেতে পাশ্চাত্যের পক্ষ থেকে মাদুরোর ওপর ব্যাপক চাপ সত্ত্বেও রাশিয়ার সমর্থনে এখনো ক্ষমতায় টিকে আছেন তিনি।
-
নিউ ইয়র্কে ৪ গৃহহীনকে লাঠির আঘাতে হত্যা
অক্টোবর ০৬, ২০১৯ ০৯:৪৭যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাস্তুহারা চার ব্যক্তিকে মাথায় আঘাত করে হত্যা করেছে এক ব্যক্তি। ধাতব লাঠি দিয়ে মাথায় আঘাত করে তাদের হত্যা করা হয়েছে।
-
শুরুর একদিন পরই ভেঙে গেল আমেরিকা-উত্তর কোরিয়া আলোচনা
অক্টোবর ০৬, ২০১৯ ০৩:০৩উত্তর কোরিয়ার প্রধান আলোচক কিম মিয়ং গিল বলেছেন, কয়েক মাস বিরতির পর স্টকহোমে আমেরিকার সঙ্গে তার দেশের বিশেষজ্ঞ পর্যায়ের যে আলোচনা শুরু হয়েছিল তা ভেঙে গেছে।সংলাপে এই ব্যর্থতার জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে দায়ী করেছেন।
-
তালেবান ও আমেরিকার মধ্যকার অচলাবস্থা ভাঙার চেষ্টা করছে পাকিস্তান
অক্টোবর ০৫, ২০১৯ ১৭:০৪আফগানিস্তানের তালেবান এবং মার্কিন সরকারের মধ্যে কথিত শান্তি আলোচনায় যে অচলাবস্থা দেখা দিয়েছে তা ভাঙার চেষ্টা করছে পাকিস্তান।
-
জাতিসংঘ পরিদর্শকদের ইরান সহযোগিতা করায় আইএইএ’র সন্তোষ প্রকাশ
অক্টোবর ০৫, ২০১৯ ০৩:৫১জাতিসংঘের পরমাণু তদারকি বিষয় সংস্থা- আইএইএ’র ভারপ্রাপ্ত মহাপরিচালক কোরনেল ফেরুতা ইরানের পক্ষ থেকে তার সংস্থার পরিদর্শকদের প্রয়োজনীয় সহযোগিতা করায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি খুঁটিনাটি উল্লেখ না করে বলেছেন, ইরানের পক্ষ থেকে সহযোগিতা বাড়ানো হয়েছে এবং অমীমাংসিত কিছু বিষয় থাকলেও সেগুলো সঠিক সমাধানের পথে এগুচ্ছে।
-
মার্কিন শুল্ক বৃদ্ধির জবাব দেবে ইউরোপীয় ইউনিয়ন: জার্মানি
অক্টোবর ০৪, ২০১৯ ১৪:৪৮জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিভিন্ন পণ্যের ওপর আমেরিকা যে বাড়তি শুল্ক আরোপ করেছে তার বিরুদ্ধে ইউরোপের দেশগুলো প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে। ইইউ যদি এই ঘোষণা বাস্তবায়ন করে তাহলে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্যিক সংঘাত আরো বাড়বে।
-
চীনের সঙ্গে পাল্লা : প্রশান্ত মহাসাগরে নতুন অস্ত্রের মহড়া চালাল আমেরিকা
অক্টোবর ০৪, ২০১৯ ১৪:৩৯মার্কিন নৌবাহিনী প্রশান্ত মহাসাগরে নতুন ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির ক্ষমতা গ্রহণের ৭০তম বার্ষিকী উপলক্ষে দেশটির ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে ডংফেং-৪১ নামের বিশাল পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রসহ নানা ধরনের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সামরিক সরঞ্জাম প্রদর্শন করেছে। একই দিনে এ মহড়া চালায় আমেরিকা।
-
সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা নিশ্চিত করল উ. কোরিয়া
অক্টোবর ০৩, ২০১৯ ১২:৫৮উত্তর কোরিয়া নিশ্চিত করেছে যে, তারা গতকাল (বুধবার) সাবমেরিন থেকে একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে। আমেরিকার সঙ্গে নতুন করে পরমাণু আলোচনা শুরুর আগ মুহূর্তে দেশটি এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে।