-
আমাদের মধ্যপ্রাচ্যের তেলের দরকার নেই- ট্রাম্প, বিশেষজ্ঞদের ভিন্নমত
সেপ্টেম্বর ১৭, ২০১৯ ১৩:১০মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে তার দেশের জন্য তেল নেয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি বলেছেন, আমেরিকা এখন তেল রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। তবে বিশেষজ্ঞরা তার এই বক্তব্যকে মিথ্যা দাবি বলে উল্লেখ করেছেন।
-
আমেরিকার সঙ্গে সংলাপের ভবিষ্যৎ নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য
সেপ্টেম্বর ১৭, ২০১৯ ১২:১৭ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, "তেহরানের ওপর 'সর্বোচ্চ চাপ' প্রয়োগের যে নীতি ওয়াশিংটন গ্রহণ করেছে তা ব্যর্থ হয়েছে এবং ইরানের সব কর্মকর্তা এ ব্যাপারে একমত যে আমেরিকার সঙ্গে কোনো পর্যায়েই আলোচনা হবে না।" তেহরানে আলেমদের উচ্চতর ডিগ্রি অর্জনের ক্লাস নিতে গিয়ে এ কথা বলেন।
-
সৌদিতে ড্রোন হামলা: ‘জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা’
সেপ্টেম্বর ১৭, ২০১৯ ১০:৩৪আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এস্পার বলেছেন, সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় সম্প্রতি ইয়েমেন থেকে যে ড্রোন হামলা হয়েছে তার জবাব দেয়ার জন্য আমেরিকার সেনারা প্রস্তুতি নিচ্ছে।
-
আমেরিকার সঙ্গে ‘কোনো লেভেলে’ আলোচনা হবে না: সর্বোচ্চ নেতা
সেপ্টেম্বর ১৭, ২০১৯ ১০:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের ‘কোনো লেভেলেই’ আলোচনা হবে না। এ ছাড়া, তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের যে নীতি ওয়াশিংটন গ্রহণ করেছে তাও ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।
-
আমেরিকার অভিযোগ সর্বোচ্চ পর্যায়ের প্রতারণা: ইরান
সেপ্টেম্বর ১৬, ২০১৯ ১৩:৩০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেছেন, সৌদি আরবের আরামকো তেল স্থাপনার ওপর হামলায় ইরান জড়িত বলে আমেরিকা যে অভিযোগ করেছে তা সর্বোচ্চ পর্যায়ে মিথ্যা ও প্রতারণা। আমেরিকার কথিত সর্বোচ্চ পর্যায়ের চাপ সৃষ্টির ব্যর্থতা ঢাকতে ইরানের বিরুদ্ধে তারা এই অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
-
মার্কিন ষড়যন্ত্র এবং ভুল পরিকল্পনার কারণে আঞ্চলিক এই সংকট: রুহানি
সেপ্টেম্বর ১৬, ২০১৯ ১১:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকট মূলত আমেরিকার ষড়যন্ত্র এবং তাদের ভুল পরিকল্পনার কারণে তৈরি হয়েছে। তিনি আঞ্চলিক এই সংকট সমাধানের জন্য মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।
-
এটি সৌদি আরবের গভীরে আমাদের বাহিনীর সবচেয়ে বড় হামলা: ইয়েমেন
সেপ্টেম্বর ১৫, ২০১৯ ১৩:৩৪ইয়েমেনের সেনাবাহিনী ও গণকমিটি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আরামকো কোম্পানির দু'টি তেল স্থাপনায় হামলার দায়িত্ব স্বীকার করেছে। মার্কিন সরকার এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া না দেখালেও এ ঘটনার জন্য কোনো প্রমাণ ছাড়াই ইরানকে অভিযুক্ত করেছে এবং সৌদি তেলের ঘাটতি পূরণের জন্য ওয়াশিংটনের প্রস্তুতির কথা জানিয়েছে।
-
মার্কিন সর্বোচ্চ চাপ এখন সর্বোচ্চ মিথ্যাচারে রূপ নিয়েছে: ইরান
সেপ্টেম্বর ১৫, ২০১৯ ১৩:১০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, আমেরিকার সর্বোচ্চ চাপ এখন সর্বোচ্চ মিথ্যাচারে পরিণত হয়েছে। সৌদি আরবে ইয়েমেনিদের ড্রোন হামলার সঙ্গে ইরানকে জড়িয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে বিবৃতি দিয়েছেন তার প্রতিক্রিয়ায় তিনি আজ (রোববার) এ কথা বললেন।
-
'ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামাতে পারে নি আমেরিকা'
সেপ্টেম্বর ১৪, ২০১৯ ১৫:০৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেছেন, মার্কিন হুমকি ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল রপ্তানি বন্ধ হয় নি। ইরানের বেলাল গ্যাস ফিল্ড উন্নয়ন বিষয়ক চুক্তি সই অনুষ্ঠানের অবকাশে তিনি আজ (শনিবার) এ কথা বলেছেন।
-
আমেরিকার সঙ্গে আলোচনা ভঙ্গ: রাশিয়ায় গেল তালেবান প্রতিনিধি দল
সেপ্টেম্বর ১৪, ২০১৯ ১৪:৪১আফগানিস্তানে মার্কিন দখলদারিত্ব অবসানের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাতারের রাজধানী দোহায় চলে আসা শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর তালেবানের একটি প্রতিনিধিদল রাশিয়া সফরে গেছে।