-
যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ইরান প্রস্তুত: ব্রিটেনে ইরানি রাষ্ট্রদূত
মে ১৬, ২০১৯ ১২:২৩ব্রিটেনে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ সতর্ক করে বলেছেন, পরমাণু ইস্যুতে আমেরিকার সঙ্গে যুদ্ধসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তার দেশ প্রস্তুত রয়েছে।
-
‘আমেরিকার জনগণ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না’
মে ১৬, ২০১৯ ১১:৩৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধ চায় না আমেরিকার জনগণ। ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে গতকাল একথা বলেছেন আমেরিকার প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক ই. মাইকেল জোন্স।
-
রেখার শেষ প্রান্তে পৌঁছেছে ইরানের শত্রুতা: আইআরজিসি কমান্ডার
মে ১৬, ২০১৯ ১০:৫৯ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশের শত্রুরা যদিও জাকজমকপূর্ণ অবস্থায় রয়েছে কিন্তু তারা রেখার শেষ সীমায় পৌঁছে গেছে; তারা ভঙ্গুর অবস্থার মধ্যে রয়েছে।
-
ইরানে হামলার জন্য ইরাকি ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না: বাগদাদ
মে ১৬, ২০১৯ ১০:১১রাশিয়ায় নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত হায়দার মানসুর হাদি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে হামলার জন্য আমেরিকাকে তার দেশের ভূখণ্ডকে ব্যবহার করতে দেয়া হবে না। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে যখন মারাত্মক সামরিক উত্তেজনা বিরাজ করছে তখন ইরাকি রাষ্ট্রদূত এ কথা বললেন।
-
হুমকি মোকাবেলায় ইরানের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে: প্রতিরক্ষামন্ত্রী
মে ১৬, ২০১৯ ০৯:৪৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, শত্রুর যেকোনো হুমকি মোকাবেলায় তার দেশের সামরিক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
-
ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ‘মানবতা বিরোধী অপরাধ’: রুহানি
মে ১৬, ২০১৯ ০৫:২৯ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমেরিকা তার দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ‘মানবতা বিরোধী অপরাধ’ করছে। এর কারণ হিসেবে তিনি বলেন, এ নিষেধাজ্ঞায় ইরানের সাধারণ জনগণের খাদ্য ও ওষুধকে টার্গেট করা হয়েছে।
-
"আমেরিকার মোকাবিলায় ইরানি জনগণ সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে"
মে ১৫, ২০১৯ ১৪:০১ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আমেরিকার ইরান বিরোধী নানা তৎপরতা ও ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেছেন, আমেরিকার মোকাবিলায় ইরানি জনগণ সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। তিনি ইরানের প্রেসিডেন্ট ও তিন বাহিনীর প্রধানগণসহ দেশের শীর্ষ কর্মকর্তাদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে একথা বলেন।
-
ইরান-আমেরিকা সংকট: ইরাক থেকে লোকজন সরিয়ে নিচ্ছে আমেরিকা
মে ১৫, ২০১৯ ১২:৪৯ইরাকে নিযুক্ত বেসামরিক ও বেশি জরুরি নয় -এমন লোকজনকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ইরান ও তার মিত্রদের পক্ষ থেকে মার্কিন নাগরিকরা মারাত্মক হুমকির মুখে রয়েছে বলে আমেরিকা উদ্বেগ প্রকাশ করার পর ওয়াশিংটন এ ব্যবস্থা নিল।
-
‘আফগানিস্তানে চূড়ান্তভাবে পরাজিত হতে চলেছে আমেরিকা’
মে ১৫, ২০১৯ ১১:৩৭তালেবানের প্রধান আলোচক শের মোহাম্মদ আব্বাস স্তানেকেজাই বলেছেন, চূড়ান্তভাবে পরাজিত হতে চলেছে আমেরিকা এবং শিগগিরই তারা আফগানিস্তান ছাড়তে বাধ্য হবে। আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
-
এক লাখ ২০ হাজার সেনা পাঠানোর কথা অস্বীকার করলেন ট্রাম্প
মে ১৫, ২০১৯ ১১:৩১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে যেকোনো ধরনের হুমকি মোকাবেলার জন্য মার্কিন কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে এক লাখ ২০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন বলে নিউ ইয়র্ক টাইমস যে প্রতিবেদন প্রকাশ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অস্বীকার করেছেন।