-
মারজিয়া হাশেমি’র অপরাধ তিনি কৃষ্ণাঙ্গ ও মুসলমান: ওয়ায়েজি
জানুয়ারি ২৪, ২০১৯ ০৩:৪০ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির দপ্তর প্রধান মাহমুদ ওয়ায়েজি বলেছেন, তার দেশের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভির সাংবাদিক মারজিয়া হাশেমি ‘মুসলমান ও কৃষ্ণাঙ্গ’ হওয়ার কারণে তাকে আটক করেছে আমেরিকা। তিনি আরো বলেছেন, কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী ও মুসলমানদের সঙ্গে মার্কিন সরকার বহুকাল ধরে যে দুর্ব্যবহার করছে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে মারজিয়াকে আটক করা হয়েছে।
-
ইরান-বিরোধী সম্মেলনে যোগ দেবে না রাশিয়া; কড়া সমালোচনা
জানুয়ারি ২৩, ২০১৯ ১৮:০০ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে মার্কিন উদ্যোগে যে সম্মেলন হতে যাচ্ছে তাতে রাশিয়া যোগ দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। সম্মেলনের নিন্দা ও বিরোধিতা করে মস্কো বলেছে, কথিত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিষয়ক সম্মেলন উসকানিমূলক এবং এ অঞ্চলের সত্যিকারের সমস্যা থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার জন্য আমেরিকা এ পদক্ষেপ নিয়েছে।
-
‘সীমান্ত দেয়াল নির্মাণের দাবিতে অনড় থাকবেন ট্রাম্প’
জানুয়ারি ২৩, ২০১৯ ১৩:৪৩মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশের দক্ষিণ সীমান্তে দেয়াল নির্মাণের দাবিতে তিনি অনড় অবস্থানে থাকবেন এবং ডেমোক্র্যাটদের চাপের কাছে নতিস্বীকার করবেন না।
-
প্রেস টিভির সাংবাদিক আটক: সুইস রাষ্ট্রদূতকে তলব করল ইরান
জানুয়ারি ২৩, ২০১৯ ০২:১৯আমেরিকায় ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি’র সাংবাদিক ও উপস্থাপক মারজিয়া হাশেমিকে অবৈধভাবে আটকের প্রতিবাদে তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত মার্কোস লাইটনারকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
-
ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসে আমেরিকার দাবি নাকচ করল রাশিয়া
জানুয়ারি ২২, ২০১৯ ১৪:৩০রাশিয়া যে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করেছে তা ধ্বংস করতে হবে বলে আমেরিকার তোলা দাবি নাকচ করে দিয়েছে মস্কো। আমেরিকা দাবি করছে, ১৯৮৭ সালে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে যে ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস বা আইএনএফ চুক্তি হয়েছিল ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করে রাশিয়া তা লঙ্ঘন করছে।
-
অনুষ্ঠিত হওয়ার আগেই ইরান-বিরোধী সম্মেলন নিয়ে হতাশায় আয়োজক দেশ
জানুয়ারি ২২, ২০১৯ ১৩:৪০মার্কিন সরকার তার ইরান-বিদ্বেষী নীতি বাস্তবায়নের লক্ষ্যে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’তে আগামী মাসে ‘মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা’ শীর্ষক একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। ওয়াশিংটন যদিও ঘোষণা করেছে ওয়ারশ’ সম্মেলনে বিশ্বের বহু দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অঙশ নেবেন কিন্তু রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ এরইমধ্যে জানিয়ে দিয়েছে, তারা এ সম্মেলনে অংশ নেবে না।
-
ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ জানাল সিরিয়া
জানুয়ারি ২২, ২০১৯ ০৬:৪৩সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের কাছে অভিযোগ জানিয়েছে দামেস্ক। জাতিসংঘকে লেখা এক চিঠিতে সিরিয়া সরকার দেশটিতে ধারাবাহিক ইসরাইলি হামলা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।
-
আমেরিকা এখনো কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর অধিকার লঙ্ঘন করছে: ইরান
জানুয়ারি ২২, ২০১৯ ০৩:৪৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকায় তার দেশের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভির নারী সাংবাদিক মারজিয়া হাশেমির আটকের ঘটনা প্রমাণ করে, আমেরিকা এখনো কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর অধিকার লঙ্ঘন করে যাচ্ছে।
-
মারজিয়া হাশেমি আটক: পাকিস্তানে প্রতিবাদ
জানুয়ারি ২১, ২০১৯ ১৭:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির নারী সাংবাদিক ও নিউজ প্রেজেন্টার মারজিয়া হাশেমির আটকের প্রতিবাদে পাকিস্তানের করাচি শহরে সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা বিক্ষোভ করেছেন।
-
রুশ উপকূল থেকে দূরে থাকুন: মার্কিন রণতরির প্রতি মস্কোর হুঁশিয়ারি
জানুয়ারি ২১, ২০১৯ ০৭:৪৮রাশিয়া কৃষ্ণসাগরে মোতায়েন মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুকের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এতে, রুশ উপকূল থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেছে, ডোনাল্ড কুকের গতিবিধির ওপর কঠোর নজর রাখছে রাশিয়া।