• আমেরিকাকে ষড়যন্ত্র ত্যাগ করে আত্মসমর্পনে বাধ্য করবে ইরান: রুহানি

    আমেরিকাকে ষড়যন্ত্র ত্যাগ করে আত্মসমর্পনে বাধ্য করবে ইরান: রুহানি

    অক্টোবর ২৮, ২০১৮ ০২:৫৭

    ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের বিরুদ্ধে মার্কিন ষড়যন্ত্রের প্রতি ইঙ্গিত করে বলেছেন, তার সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আমেরিকাকে আত্মসমর্পনে বাধ্য করবে। তিনি শনিবার ইরানের পার্লামেন্টে চার মন্ত্রীর আস্থাভোট অনুষ্ঠানের আগে এক বক্তৃতায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

  • আমেরিকার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের সিনাগগে গুলিবর্ষণ: নিহত ১১

    আমেরিকার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের সিনাগগে গুলিবর্ষণ: নিহত ১১

    অক্টোবর ২৮, ২০১৮ ০২:৪২

    মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি সিনাগগে গুলিবর্ষণের ঘটনায় ১১জন নিহত ও ১২ জন আহত হয়েছে। পুলিশ বলেছে, অঙ্গরাজ্যের পিট্‌সবার্গ শহরে স্থানীয় সময় শনিবার সকালে ইহুদিদের প্রার্থনার সময় এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।

  • পুতিনকে হোয়াইট হাউজে দাওয়াত দিলেন ট্রাম্প

    পুতিনকে হোয়াইট হাউজে দাওয়াত দিলেন ট্রাম্প

    অক্টোবর ২৭, ২০১৮ ১৫:৫৩

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ২০১৯ সালের প্রথম দিকে আমেরিকা সফরের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন। গত জুলাই মাসে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে বৈঠকের সময় ট্রাম্প প্রথম পুতিনকে দাওয়াত দেন কিন্তু তখন আমেরিকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখে সে দাওয়াত স্থগিত করা হয়।

  • মার্কিন ঘাঁটি ইস্যুতে ওকিনাওয়াতে গণভোটের সিদ্ধান্ত; উদ্বেগে আমেরিকা

    মার্কিন ঘাঁটি ইস্যুতে ওকিনাওয়াতে গণভোটের সিদ্ধান্ত; উদ্বেগে আমেরিকা

    অক্টোবর ২৬, ২০১৮ ১৪:৪৪

    জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ইস্যুতে গণভোটের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সংসদ। আজ (শুক্রবার) ওকিনাওয়ার স্থানীয় সংসদের অধিকাংশ সদস্য গণভোট আয়োজনের পক্ষে ভোট দেয়। ওকিনাওয়ার জনগণ ঘাঁটিটি ওই দ্বীপের অন্যত্র স্থানান্তরের বিরোধিতা করে বলছে, এই দ্বীপে মার্কিন ঘাঁটি রাখতে দেওয়া হবে না।

  • ১৫ বছরের মধ্যে চীনের সঙ্গে আমেরিকার যুদ্ধ হবে: মার্কিন জেনারেল

    ১৫ বছরের মধ্যে চীনের সঙ্গে আমেরিকার যুদ্ধ হবে: মার্কিন জেনারেল

    অক্টোবর ২৬, ২০১৮ ১৩:০৬

    ইউরোপে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল বেন হজেস সতর্ক করে বলেছেন, আগামী ১৫ বছরের মধ্যে চীনের সঙ্গে আমেরিকার যুদ্ধ বাধার আশংকা রয়েছে।

  • একতরফা মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করলেন ইরাকের নয়া প্রধানমন্ত্রী

    একতরফা মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করলেন ইরাকের নয়া প্রধানমন্ত্রী

    অক্টোবর ২৬, ২০১৮ ১১:০১

    ইরাকের নয়া প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, কোনো দেশের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা আরোপের পক্ষে নয় তার দেশ। ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করেন তিনি। গতকাল (বৃহস্পতিবার) নয়া মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ অবস্থান ঘোষণা করেন। আব্দুল মাহদি আরও বলেছেন, ইরাক নিজেও নিষেধাজ্ঞার কারণে অনেক ক্ষতির শিকার হয়েছে। ইরাক চায় অন্য কোনো দেশ নিষেধাজ্ঞার শিকার না হোক।

  • মার্কিন অনুরোধে তালেবানের শীর্ষ কমান্ডারকে মুক্তি দিয়েছে পাকিস্তান

    মার্কিন অনুরোধে তালেবানের শীর্ষ কমান্ডারকে মুক্তি দিয়েছে পাকিস্তান

    অক্টোবর ২৬, ২০১৮ ০৫:২৬

    মার্কিন সরকারের অনুরোধে তালেবানের শীর্ষ কমান্ডার মোল্লা বারাদারকে মুক্তি দিয়েছে পাকিস্তান। বলা হচ্ছে- কথিত শান্তি আলোচনার ক্ষেত্রে ‘আস্থার পরিবেশ’ গড়ে তোলার জন্য এই ব্যবস্থা নিয়েছে আমেরিকা ও পাকিস্তান।

  • সাংবাদিক হত্যার কেলেঙ্কারি ঢাকতে সৌদি-মার্কিন নয়া কৌশল: ইরানকে টার্গেট

    সাংবাদিক হত্যার কেলেঙ্কারি ঢাকতে সৌদি-মার্কিন নয়া কৌশল: ইরানকে টার্গেট

    অক্টোবর ২৫, ২০১৮ ১৩:১১

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তালেবানের প্রতি সমর্থন দেয়ার মিথ্যা অভিযোগ তুলে তার দেশের বিরুদ্ধে মার্কিন অর্থমন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সৌদি সরকারবিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনা ম্লান করে দিতে এবং বিশ্ব জনমতকে ভিন্নখাতে প্রবাহিত করতেই ইরানের বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয়েছে।

  • মার্কিন ড্রোন রুশ ঘাঁটিতে হামলা চালিয়েছে: জেনারেল

    মার্কিন ড্রোন রুশ ঘাঁটিতে হামলা চালিয়েছে: জেনারেল

    অক্টোবর ২৫, ২০১৮ ১২:৫০

    রাশিয়া বলেছে, সিরিয়ার হেমেইমিম বিমানঘাঁটির ওপর আমেরিকার এক ডজনের বেশি ড্রোন একবার হামলা চালিয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে আজ (বৃহস্পতিবার) সিয়াংশান ফোরামে দেয়া বক্তৃতায় রুশ সামরিক কর্মকর্তা কর্নেল জেনারেল আলেকজান্ডার ফোমিন এ তথ্য জানিয়েছেন।

  • মার্কিন সমর্থন ছাড়া খাশোগিকে হত্যা করা সম্ভব হয় নি: রুহানি

    মার্কিন সমর্থন ছাড়া খাশোগিকে হত্যা করা সম্ভব হয় নি: রুহানি

    অক্টোবর ২৪, ২০১৮ ১৫:১৬

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের নিন্দা করে বলেছেন, মার্কিন সরকারের সমর্থন ছাড়া এই নিকৃষ্টতম হত্যাকাণ্ড সম্ভব হয় নি।