• আমেরিকার বিরুদ্ধে ইরানের মামলা নিশ্চিত করল আদালত

    আমেরিকার বিরুদ্ধে ইরানের মামলা নিশ্চিত করল আদালত

    জুলাই ১৮, ২০১৮ ০৩:৪৯

    আন্তর্জাতিক বিচার আদালত আমেরিকার বিরুদ্ধে ইরানের মামলা দায়েরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য জবাবদিহি করতেই এ মামলা দায়ের করা হয়েছে বলে আদালত জানিয়েছে। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুখপাত্র দাবি করেছেন, ইরানের এ মামলার কোনো গুরুত্ব নেই। আমেরিকা আদালতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে তিনি জানিয়েছেন।

  • ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ইউরোপের নতুন পদক্ষেপ

    ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ইউরোপের নতুন পদক্ষেপ

    জুলাই ১৭, ২০১৮ ১৪:৩৮

    ইউরোপের রাষ্ট্রগুলো নিষেধাজ্ঞা বিষয়ক একটি আইন আবারো চালু করতে সম্মত হয়েছে। এর ফলে ইউরোপের কোম্পানিগুলো মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ইরানের সঙ্গে ব্যবসা করতে পারবে।

  • আমেরিকা থেকে তেল কেনা বন্ধ করেছে চীনা কোম্পানি

    আমেরিকা থেকে তেল কেনা বন্ধ করেছে চীনা কোম্পানি

    জুলাই ১৭, ২০১৮ ১২:৪২

    চীনের সবচেয়ে বড় বেসরকারি তেল কোম্পানি শানমং ডংমিং পেট্রোকেমিক্যাল কোম্পানি আমেরিকা থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দিয়েছে। কোম্পানিটি আমেরিকার পরিবর্তে ইরান থেকে তেল কেনার পরিকল্পনা নিয়েছে।

  • এস-৪০০’র পরিবর্তে তুরস্কের কাছে পেট্রিয়ট বেচতে চায় আমেরিকা

    এস-৪০০’র পরিবর্তে তুরস্কের কাছে পেট্রিয়ট বেচতে চায় আমেরিকা

    জুলাই ১৭, ২০১৮ ১২:২৬

    রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরিবর্তে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির জন্য তুরস্ককে প্রভাবিত করার চেষ্টা করছে আমেরিকা। আমেরিকার রাজনৈতিক ও সামরিক বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী কাইদিয়ানভ এ তথ্য জানিয়েছেন।

  • ইরানের তেল বিক্রি ঠেকানোর ষড়যন্ত্র সফল হবে না: ভাইস প্রেসিডেন্ট

    ইরানের তেল বিক্রি ঠেকানোর ষড়যন্ত্র সফল হবে না: ভাইস প্রেসিডেন্ট

    জুলাই ১৭, ২০১৮ ১২:১৩

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, ইরানের তেল বিক্রি বন্ধের মার্কিন ষড়যন্ত্র সফল হবে না। গতরাতে তেহরানে দেশি-বিদেশি ব্যবসায়ীদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।

  • আমেরিকার বিরুদ্ধে মামলা করেছে ইরান

    আমেরিকার বিরুদ্ধে মামলা করেছে ইরান

    জুলাই ১৬, ২০১৮ ১৫:৫১

    আন্তর্জাতিক বিচার আদালতে আমেরিকার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরানের বিরুদ্ধে নতুন করে একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার কারণে ইরান এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

  • যতদিন ইরান থাকবে ততদিন আমেরিকাও সিরিয়ায় থাকবে: জন বোল্টন

    যতদিন ইরান থাকবে ততদিন আমেরিকাও সিরিয়ায় থাকবে: জন বোল্টন

    জুলাই ১৬, ২০১৮ ১২:২৭

    আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ভূখণ্ড থেকে তার দেশের সেনাদের ফিরিয়ে নেয়ার যে ঘোষণা দিয়েছিলেন তা জন বল্টনের বক্তব্যের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে।

  • কুয়েতে বিশাল সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করবে আমেরিকা

    কুয়েতে বিশাল সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করবে আমেরিকা

    জুলাই ১৪, ২০১৮ ১৪:৩৪

    ইরাক ও কুয়েতে আরো সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করবে আমেরিকা। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতির প্রচণ্ড বিরোধিতা উপেক্ষা করেই আমেরিকা এসব সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করছে।

  • মার্কিন আইন মানবে না বিশ্বের অধিকাংশ দেশ: ড. রুহানি

    মার্কিন আইন মানবে না বিশ্বের অধিকাংশ দেশ: ড. রুহানি

    জুলাই ১৪, ২০১৮ ১২:১৪

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, বিশ্বের অধিকাংশ দেশ আমেরিকার নিজস্ব আইন মেনে চলবে না বলে ঘোষণা করেছে। আজ (শনিবার) ইরানের আইন ও বিচার বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

  • জাতিসংঘকে মার্কিন হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান সিরিয়ার

    জাতিসংঘকে মার্কিন হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান সিরিয়ার

    জুলাই ১৪, ২০১৮ ০২:২৬

    সিরিয়ার দেইর আজ-যোর প্রদেশের বুকামাল শহরের উপকণ্ঠে ভয়াবহ মার্কিন বিমান হামলার প্রতিবাদ জানিয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে দামেস্ক। জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এ চিঠিতে শুক্রবারের ওই বিমান হামলার তদন্ত করে ওয়াশিংটনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।