-
প্রেসিডেন্ট ট্রাম্পের গল্ফ খেলা উচিত: সাবেক স্ত্রী
এপ্রিল ২২, ২০১৮ ০৬:১৮মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক স্ত্রী ইভানা ট্রাম্প বলেছেন, আগামী নির্বাচনে প্রার্থী হওয়া ট্রাম্পের উচিত হবে না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বাদ দিয়ে ট্রাম্পর উচিত গল্ফ খেলা এবং জীবনকে উপভোগ করা। ২০২০ সালে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
-
কেন নিকি হ্যালি রাশিয়ার সঙ্গে যুদ্ধ চান?
এপ্রিল ২২, ২০১৮ ০৫:১৮আমেরিকার প্রভাবশালী ও নীতি নির্ধারণী মহলের অত্যন্ত কাছের প্রতিনিধি হচ্ছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি এবং এই মহল রাশিয়ার সঙ্গে আমেরিকার যুদ্ধ চায়। নিকি হ্যালি মূলত তাদেরই প্রতিনিধিত্ব করছেন।
-
পরমাণু সমঝোতার নিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত: রুহানি
এপ্রিল ২১, ২০১৮ ১২:২৮ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার যেকোনো সিদ্ধান্তের মোকাবেলায় তার দেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একইসঙ্গে ওয়াশিংটন এ সমঝোতা থেকে বেরিয়ে গেলে তেহরানের পক্ষ থেকে তৎক্ষণাৎভাবে উপযুক্ত জবাব দেয়া হবে বলেও জানান তিনি।
-
ইয়েমেনে আগ্রাসন: সিনেট কমিটিতে নাস্তানাবুদ ট্রাম্পের লোকজন
এপ্রিল ১৯, ২০১৮ ০৭:৩৫ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক আগ্রাসনের প্রতি অন্ধ সমর্থন দেয়ার জন্য মার্কিন প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন সরকারি ও বিরোধীদলের সিনেটররা। তারা বলেছেন, ইয়েমেন ইস্যুতে মার্কিন সরকারের কৌশলের মারাত্মক ঘাটতি রয়েছে।
-
হুথি হামলায় মার্কিন ড্রোন ভূপাতিত; আমিরাতি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর হামলা
এপ্রিল ১৯, ২০১৮ ০৬:১৬ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে হুথি আনসারুল্লাহ সমর্থিত বিমান প্রতিরক্ষা ইউনিট। আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক এ খবর দিয়েছে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয় নি।
-
‘পরমাণু সমঝোতা নিয়ে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান’
এপ্রিল ১৯, ২০১৮ ০৫:৩৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ পর্যায়ের পরমাণু আলোচক আব্বকাস আরাকচি বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে ভবিষ্যতে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে তেহরান।
-
কোনো আরব দেশে আগ্রাসনকে আমরা সমর্থন করি না: লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ১৯, ২০১৮ ০৫:২২লেবানন যেকোনো আরব দেশের ওপর আগ্রাসনের বিরোধী। এ কথা বলেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল। তিনি মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভান ও ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী এলিস্টার বার্টের সঙ্গে ফোনালাপে বলেছেন, লেবানন কোনো আরব দেশের ওপর অন্যায়ভাবে হামলার বিরোধী। সিরিয়ায় হামলার জন্য ইহুদিবাদী ইসরাইল লেবাননের আকাশসীমা লঙ্ঘন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
-
সিরিয়া ইস্যুতে মার্কিনীদের মধ্যে তীব্র মতবিরোধ: আতঙ্কিত ওয়াশিংটনের মিত্ররা
এপ্রিল ১৮, ২০১৮ ১২:৫৪বেআইনিভাবে সিরিয়ায় হামলার ঘটনাকে কেন্দ্র করে এখন মার্কিন কর্মকর্তাদের মধ্যে তীব্র মতপার্থক্য শুরু হয়েছে।
-
বিশ্বকে ক্ষেপিয়ে তুলতে রাসায়নিক হামলার অভিযোগ: মার্কিন সিনেটর
এপ্রিল ১৮, ২০১৮ ০৭:৫২সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে সারা বিশ্বকে ক্ষেপিয়ে তুলতে রাসায়নিক হামলার অভিযোগ তোলা হয়েছে। একথা বলেছেন আমেরিকার ক্ষমতাসীন রিপাবলিকান দলের সিনেটর র্যান্ড পল।
-
ইউরোপের জন্যই পরমাণু সমঝোতা টিকিয়ে রাখা জরুরি: মোগেরিনি
এপ্রিল ১৭, ২০১৮ ১৪:৩৬ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা টিকিয়ে রাখা ইউরোপের জন্যই জরুরি এবং এই চুক্তি পুরোপুরি বাস্তবায়নে ইউরোপ তার অবস্থানে অটল থাকবে। এই জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরুর আগে মোগেরিনি এ কথা বলেছেন। তিনি বলেন, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করেছে এবং আইএইএ'র ১১টি প্রতিবেদনেও বিষয়টি স্বীকার করা হয়েছে।