-
ইসরাইলি গণহত্যা: নিরাপত্তা পরিষদে প্রস্তাব আটকে দিয়েছে আমেরিকা
এপ্রিল ০১, ২০১৮ ১৫:২৪ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সীমান্তে ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার বিষয়ে তদন্ত চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা একটি খসড়া প্রস্তাব আটকে দিয়েছে আমেরিকা। গাজার নিরস্ত্র জনগণের ওপর ইহুদিবাদী সেনাদের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তের জন্য কুয়েত এ প্রস্তাব তুলেছিল।
-
মুসলিম দেশে ইসরাইলি দূতাবাস বন্ধ করে দেয়া উচিত: বোরুজের্দি
এপ্রিল ০১, ২০১৮ ১২:১২ইরানের সংসদের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান বলেছেন, ভূমি দিবসে ফিলিস্তিনীদের মিছিলে ইসরাইলি হামলার জন্য প্রধানত দায়ী আমেরিকা।
-
হোয়াইট হাউজের হাস্যকর দাবী: মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ইরান দায়ী
মার্চ ৩১, ২০১৮ ১২:১৭মার্কিন সার্বিক পৃষ্ঠপোষকতায় সৌদি আরব ইয়েমেনের নিরীহ জনগণের ওপর আগ্রাসন চালালেও ওয়াশিংটন ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ইরানকে দায়ী করেছে। বার্তা সংস্থা মেহর জানিয়েছে, হোয়াইট হাউজ এক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে ওই অভিযোগ করেছে।
-
সিরিয়ায় ব্রিটেন-আমেরিকার ২ সেনা নিহত
মার্চ ৩১, ২০১৮ ০৭:০৫সিরিয়ার মানবিজ শহরে বোমা হামলায় আমেরিকা ও ব্রিটেনের দুই সেনা নিহত হয়েছে। এসব সেনা আন্তর্জাতিক জোটের সদস্য হিসেবে সিরিয়ায় কথিত সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে তৎপর ছিল। হামলায় আরো পাঁচ সেনা আহত হয়েছে।
-
ইরান এখন বিশ্ব শক্তি: আইআরজিসি
মার্চ ৩০, ২০১৮ ১০:৪৬ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি'র উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, চার দশকের অবরোধের পরও ইরানি জাতি দৃঢ়তার সঙ্গে শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আল্লাহর ওপর নির্ভরশীলতা এবং আল্লাহর শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমেই ইরানিরা সাফল্য অর্জন করছে বলে তিনি জানান।
-
৬০ মার্কিন কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া
মার্চ ২৯, ২০১৮ ২১:৩১এবার আমেরিকার ৬০ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। একই সঙ্গে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মার্কিন কনস্যুলেট বন্ধ করে দেওয়া হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই বহিষ্কার ও কনস্যুলেট বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছেন।
-
রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও পোল্যান্ডে বসছে মার্কিন প্যাট্রিয়ট
মার্চ ২৯, ২০১৮ ০৪:৫০আমেরিকার কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে ৪৭৫ কোটি ডলারের চুক্তি সই করেছে ন্যাটো জোটের সদস্যদেশ পোল্যান্ড। রাশিয়ার সীমান্তবর্তী পূর্ব ইউরোপের দেশগুলোতে এ ধরনের ব্যবস্থা মোতায়েনের বিরুদ্ধে মস্কোর হুঁশিয়ারি সত্ত্বেও পোল্যান্ড এ পদক্ষেপ নিল।
-
‘ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টায় তিন ইউরোপীয় দেশ’
মার্চ ২৯, ২০১৮ ০৪:১৫ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এটি বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তেহরানের কথিত হস্তক্ষেপের অজুহাতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র কাছে ইরান বিরোধী নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে ওই তিন দেশ।
-
ওয়াহাবি মতবাদ বিস্তারে আমেরিকার হাত থাকার কথা স্বীকার করল সৌদি আরব
মার্চ ২৭, ২০১৮ ১৪:১১সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাতকারে স্বীকার করেছেন, "আমেরিকার আহ্বানে সাড়া দিয়ে রিয়াদ বিশ্বব্যাপী উগ্র ওয়াহাবি মতবাদ বিস্তারের কাজ করছে।" তিনি বলেন, " শীতল যুদ্ধকালীন সময়ের প্রাচ্য ব্লককে মোকাবেলা করা ছিল ওয়াহাবি মতবাদ বিস্তারের উদ্দেশ্য।"
-
তুরস্ক ও কাতারের ঘাঁটি ছাড়বে না আমেরিকা
মার্চ ২৭, ২০১৮ ১২:৫৭আমেরিকার সেন্ট্রাল কমান্ড বলেছে, তারা তুরস্ক ও কাতারে অবস্থিত বিমানঘাঁটি ছাড়বে না। বিমানঘাঁটি ছাড়ার খবর ভিত্তিহীন। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, তুরস্কের ইনজার্লিক ও কাতারের আল-উদিয়াদ বিমানঘাঁটি ত্যাগের প্রস্তুতি নিয়েছে মার্কিন বাহিনী।