-
কাতারের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয় সৌদি আরব: টিলারসন
অক্টোবর ২৩, ২০১৭ ১৪:১৭মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, পারস্য উপসাগরে সৌদি আরব এবং কাতারের মধ্যে চলমান সংকট নিরসনে তিনি কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তবে সৌদি আরব তার মধ্যস্ততায় এখনো কোনো সাড়া দিচ্ছে না।
-
আমন্ত্রণ পেলেন কিন্তু আমেরিকায় ঢুকতে পারলেন না ইন্দোনেশিয়ার সেনাপ্রধান
অক্টোবর ২৩, ২০১৭ ০৯:৪৮মার্কিন যুক্তরাষ্ট্রে সেনাপ্রধানের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পরও দেশটিতে ঢুকতে পারেননি ইন্দোনেশিয়ার সেনাপ্রধান জেনারেল গাতোত নুরমানটিও। রাজধানী জার্কাতা থেকে ওয়াশিংটনের বিমানে ওঠার ঠিক আগের মুহূর্তে তিনি জানতে পারেন যে তার আমেরিকায় ঢোকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
-
আফগানিস্তানে গোপন তৎপরতা বাড়াচ্ছে সিআইএ, হয়ে উঠবে আরো আগ্রাসী
অক্টোবর ২৩, ২০১৭ ০৮:৪২মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে গোপন তৎপরতা বাড়াচ্ছে । মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের বিরুদ্ধে অভিযান জোরদার করতে সিআইএ’র অভিজ্ঞ কর্মকর্তা এবং ঠিকাদারদের দেশটিতে মোতায়েনের পদক্ষেপ নেয়া হয়েছে।
-
‘ইরান-বিরোধী মার্কিন নীতির প্রতি সৌদি রাজা জোরালো সমর্থন দিয়েছেন’
অক্টোবর ২২, ২০১৭ ২৩:০৩আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ ইরান-বিরোধী মার্কিন নীতির প্রতি জোরালো সমর্থন দিয়েছেন। রিয়াদে সৌদি রাজা সালমানের সঙ্গে বৈঠকের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে টিলারসন এ কথা বলেন।
-
দ. কোরিয়ায় গেল মার্কিন সর্ববৃহৎ বিমানবাহী রণতরী: উত্তেজনা বাড়ল একধাপ
অক্টোবর ২২, ২০১৭ ২০:৪৬এশিয়ায় মোতায়েন মার্কিন সর্ববৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে ভিড়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সপ্তাহব্যাপী বড় ধরণের যৌথ সামরিক মহড়া শেষে বুশানে ভিড়ল পরমাণু শক্তিচালিত এক লাখ টনেরও বেশি ওজনের রণতরীটি।
-
পৃথিবীর বুক থেকে রাকাকে মুছে দিয়েছে আমেরিকা: রাশিয়া
অক্টোবর ২২, ২০১৭ ১৫:২৬রাশিয়া বলেছে, কার্পেট বোম্বিংয়ের মাধ্যমে পৃথিবীর বুক থেকে সিরিয়ার রাকা শহরকে মুছে ফেলেছে আমেরিকা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (রোববার) এক বিবৃতিতে বলেছে, ১৯৪৫ সালে জার্মানির ড্রেসডেনে যেভাবে কার্পেট বোম্বিং করেছিল আমেরিকা ও ব্রিটেন, ঠিক সেভাবে রাকা শহরে বোমা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী ও তার মিত্ররা।
-
সিরিয়ার সর্ববৃহৎ তেলক্ষেত্র দখল করেছে মার্কিন মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠী এসডিএফ
অক্টোবর ২২, ২০১৭ ১৪:৩২মার্কিন মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ আজ(রোববার) বলেছে, তারা সিরিয়ার সর্ববৃহৎ তেল ক্ষেত্র আল-ওমরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে তেলক্ষেত্রটি অবস্থিত।
-
সন্ত্রাস বিরোধী অভিযানে বাধা দিতে পারে আমেরিকা এবং ইসরাইল: শামখানি
অক্টোবর ২২, ২০১৭ ০৯:১৮ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বা এসএনএসসি’র সচিব আলী শামখানি বলেছেন, মধ্যপ্রাচ্যে সন্ত্রাস বিরোধী চলমান অভিযানে ভিত্তিহীন অজুহাত তুলে বাধা দিতে পারে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইল। ফিলিস্তিনের সংগ্রামের প্রতি ইরানের সমর্থন ঘোষণা করে এ কথা বলেন তিনি।
-
ওয়াশিংটন-পিয়ংইয়ং টানাপড়েনের মধ্যে অবসরপ্রাপ্ত পাইলট তলব করবে আমেরিকা
অক্টোবর ২২, ২০১৭ ০৮:৩৫মার্কিন বিমানবাহিনী অবসরপ্রাপ্ত এক হাজার সামরিক পাইলটকে পুনরায় চাকরিতে তলব করার বিষয়ে ভাবনা-চিন্তা করছে। মার্কিন বিমানবাহিনীতে পাইলটের মারাত্মক ঘাটতিকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেয়ার পদক্ষেপ নেয়া হচ্ছে। পাইলট ঘাটতিকে মার্কিন জাতীয় সংকটের অংশ হিসেবে মনে করা হচ্ছে। পিয়ংইয়ংয়ের সঙ্গে চলমান প্রচণ্ড টানাপড়েনের মধ্যে এ পদক্ষেপের দিকে এগিয়ে চলেছে ওয়াশিংটন।
-
পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার আচরণ গ্রহনযোগ্য নয়: আরাকচি
অক্টোবর ২১, ২০১৭ ১৩:০৬তেহরানের শান্তিপূর্ণ পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতার বিষয়ে আমেরিকার আচরণ কিছুতেই গ্রহনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।