আমন্ত্রণ পেলেন কিন্তু আমেরিকায় ঢুকতে পারলেন না ইন্দোনেশিয়ার সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/world-i47775-আমন্ত্রণ_পেলেন_কিন্তু_আমেরিকায়_ঢুকতে_পারলেন_না_ইন্দোনেশিয়ার_সেনাপ্রধান
মার্কিন যুক্তরাষ্ট্রে সেনাপ্রধানের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পরও দেশটিতে ঢুকতে পারেননি ইন্দোনেশিয়ার সেনাপ্রধান জেনারেল গাতোত নুরমানটিও। রাজধানী জার্কাতা থেকে ওয়াশিংটনের বিমানে ওঠার ঠিক আগের মুহূর্তে তিনি জানতে পারেন যে তার আমেরিকায় ঢোকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৩, ২০১৭ ০৯:৪৮ Asia/Dhaka
  • ইন্দোনেশিয়ার সেনাপ্রধান জেনারেল গাতোত নুরমানটিও
    ইন্দোনেশিয়ার সেনাপ্রধান জেনারেল গাতোত নুরমানটিও

মার্কিন যুক্তরাষ্ট্রে সেনাপ্রধানের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পরও দেশটিতে ঢুকতে পারেননি ইন্দোনেশিয়ার সেনাপ্রধান জেনারেল গাতোত নুরমানটিও। রাজধানী জার্কাতা থেকে ওয়াশিংটনের বিমানে ওঠার ঠিক আগের মুহূর্তে তিনি জানতে পারেন যে তার আমেরিকায় ঢোকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের পক্ষ থেকে জেনারেল গাতোত এবং তার স্ত্রীর বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সাথে সাথেই আমেরিকা সফর স্থগিত করে দেন তিনি। 

উগ্রবাদ বিরোধী প্রতিরক্ষা সম্মেলনে যোগ দেয়ার জন্য তার ওয়াশিংটনে যাওয়ার কথা ছিল। এ সম্মেলনে যোগ দেয়ার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন সেনাবাহিনীর চেয়ারম্যান অব স্টাফ জেনারেল জোসেফ ডানফোর্ড।

মার্কিন উপ রাষ্ট্রদূতকে আজ(সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দাবি করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেন্টিনো মারসুদি। এদিকে, ইন্দোনেশিয়ার মার্কিন দূতাবাস এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছে।

জাকার্তার মার্কিন দূতাবাস

এদিকে, গত বছরও একই সম্মেলন আয়োজন করেছিলেন জেনারেল ডানফোর্ড। তাতে ইন্দোনেশিয়াসহ ৪৩ দেশ যোগ দিয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২৩