• ‘দেইর আয-যোরে সিরিয় বাহিনীর বিরুদ্ধে লড়ছে মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীরা’

    ‘দেইর আয-যোরে সিরিয় বাহিনীর বিরুদ্ধে লড়ছে মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীরা’

    সেপ্টেম্বর ২০, ২০১৭ ০৭:০১

    সিরিয়ার সরকারি বাহিনী দেইর আয-যোরে প্রচণ্ড বাধার মুখে পড়েছে। দেইর আয-যোরের যেসব এলাকায় মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে সেসব এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রচণ্ড বাধা মোকাবেলা করছে সিরিয় সরকারি বাহিনী। এতে ধারণা করা হচ্ছে, কেবল তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ নয়, মার্কিন মদদপুষ্ট বিরোধীরাও সিরিয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে।

  • আমেরিকার বিরুদ্ধে ‘কঠোর নীতি’ নিচ্ছে পাকিস্তান

    আমেরিকার বিরুদ্ধে ‘কঠোর নীতি’ নিচ্ছে পাকিস্তান

    সেপ্টেম্বর ১৯, ২০১৭ ২০:০২

    পাকিস্তানের বিরুদ্ধে যদি আমেরিকা কোনো নিষেধাজ্ঞা আরোপ করে কিংবা ঘনিষ্ঠ মিত্রদেশের মর্যাদা কমিয়ে দেয় তাহলে ওয়াশিংটনের বিরুদ্ধে কঠিন ‘কূটনৈতিক নীতি’ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। এ প্রেক্ষাপটে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ‘কঠোর কূটনৈতিক নীতি’র ক্ষেত্রে তিনটি বিষয়ে প্রস্তুতি নিয়েছে।

  • উ. কোরিয় সংকট: হুমকিমূলক সমাধান নাকচ করল চীন

    উ. কোরিয় সংকট: হুমকিমূলক সমাধান নাকচ করল চীন

    সেপ্টেম্বর ১৯, ২০১৭ ১৮:৩২

    উত্তর কোরিয়ার পরমাণু সংকট নিয়ে যেকোনো হুমকিমূলক সমাধানের কথা নাকচ করে দিয়েছে চীন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সামরিক ব্যবস্থার নেয়ার সম্ভাবনার ইঙ্গিত দেয়ার পর বেইজিং তা নাকচ করল।

  • পরমাণু সমঝোতাকে আমেরিকার জন্য 'বিব্রতকর' বললেন ট্রাম্প

    পরমাণু সমঝোতাকে আমেরিকার জন্য 'বিব্রতকর' বললেন ট্রাম্প

    সেপ্টেম্বর ১৯, ২০১৭ ১৬:৪৯

    জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা বা জেসিপিওএ-কে আমেরিকার জন্য 'বিব্রতকর' বলে মন্তব্য করেছেন।

  • মার্কিন মারণাস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেনে কোনো শান্তি আসবে না: রাশিয়া

    মার্কিন মারণাস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেনে কোনো শান্তি আসবে না: রাশিয়া

    সেপ্টেম্বর ১৯, ২০১৭ ১৪:৪২

    রাশিয়া বলেছে, ইউক্রেনের কাছে আমেরিকার সম্ভাব্য মারণাস্ত্র সরবরাহের পরিকল্পনা দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কোনো অবদান রাখবে না। আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ মন্তব্য করেন।

  • ইসরাইলি  বিমান ঘাঁটির ভেতরে স্থায়ী সামরিক ঘাঁটি বসাল আমেরিকা

    ইসরাইলি বিমান ঘাঁটির ভেতরে স্থায়ী সামরিক ঘাঁটি বসাল আমেরিকা

    সেপ্টেম্বর ১৯, ২০১৭ ০৫:২১

    আমেরিকা ইহুদিবাদী ইসরাইলে স্থায়ী সামরিক ঘাঁটি উদ্বোধন করেছে। ইসরাইলি বিমান বাহিনীর একটি ঘাঁটির ভেতরে মার্কিন এই সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার হুমকির বিরুদ্ধে তেলআবিবকে বাড়তি নিরাপত্তা মার্কিন স্থায়ী এ ঘাঁটি দেবে বলেও দাবি করা হয়েছে।

  • কোরিয় উপদ্বীপে বোমা হামলার মহড়া চালাল কৌশলগত মার্কিন বোমারু বিমান

    কোরিয় উপদ্বীপে বোমা হামলার মহড়া চালাল কৌশলগত মার্কিন বোমারু বিমান

    সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১৭:৩১

    মার্কিন বিমান বাহিনী আজ(সোমবার) দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর সঙ্গে যৌথ বোমা হামলার মহড়া চালিয়েছে। কোরিয় উপদ্বীপে চালানো যৌথ মহড়ায় অংশ নিয়েছে মার্কিন কৌশলগত দুই বোমারু বিমান বি-১বি এবং অত্যাধুনিক স্টিলথ জঙ্গিবিমান এফ-৩৫বি ।

  • কিউবায় মার্কিন কূটনীতিকরা অজ্ঞাত রোগে আক্রান্ত; কেউ কেউ জ্ঞান হারাচ্ছেন

    কিউবায় মার্কিন কূটনীতিকরা অজ্ঞাত রোগে আক্রান্ত; কেউ কেউ জ্ঞান হারাচ্ছেন

    সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১৪:৫১

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসেন জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিউবায় আমেরিকার দূতাবাস বন্ধ করে দেয়ার বিষয়টি বিবেচনা করছে। হাভানায় নিযুক্ত কয়েকজন মার্কিন কূটনীতিক স্বাস্থ্যগত নানা জটিলতায় ভুগছেন এবং এ কারণেই দূতাবাস বন্ধের চিন্তা করা হচ্ছে। তবে এসব কূটনীতিক কী ধরনের সমস্যায় ভুগছেন তা পরিষ্কার করেন নি।

  • ‘হামলার জন্য ক্যালিফোর্নিয়াকেই বেছে নেবে উত্তর কোরিয়া’

    ‘হামলার জন্য ক্যালিফোর্নিয়াকেই বেছে নেবে উত্তর কোরিয়া’

    সেপ্টেম্বর ১৮, ২০১৭ ০৮:৫৪

    মার্কিন ভূখণ্ডে পরমাণু ক্ষেপণাস্ত্র হামলা চালাতে হলে ক্যালিফোর্নিয়াকেই উত্তর কোরিয়া বেছে নেবে বলে দাবি করেছেন সাবেক মার্কিন বিশ্লেষক হ্যাল ক্যাম্পফার। পাশাপাশি সম্ভাব্য পরমাণু হামলার পর গোটা ক্যালিফোর্নিয়ায় কি ভয়াবহ পরিস্থিতি নেমে আসবে হবে তারও রোমহর্ষক বর্ণনা দেন তিনি। বর্তমানে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএসে সন্ত্রাসবাদ ও গোয়েন্দা প্রশিক্ষণ বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন তিনি।

  • দ. কোরিয়া- আমেরিকা মহড়ায় নামবে, অংশ নেবে মার্কিন রণতরি

    দ. কোরিয়া- আমেরিকা মহড়ায় নামবে, অংশ নেবে মার্কিন রণতরি

    সেপ্টেম্বর ১৮, ২০১৭ ০৬:৪৩

    আমেরিকা ও দক্ষিণ কোরিয়া যৌথ নৌমহড়ায় নামবে এবং মহড়ায় মার্কিন একটি রণতরিও অংশ নেবে। দক্ষিণ কোরিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম আজ(সোমবার) এ খবর দিয়েছে।