-
কাবুলে ‘গ্রিন জোনের’ পরিধি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে মার্কিন সেনাবাহিনী
সেপ্টেম্বর ১৭, ২০১৭ ০৭:৫৬আফগানিস্তানের রাজধানী কাবুলে কঠোর নিরাপত্তাবেষ্ঠিত অঞ্চল কথিত ‘গ্রিন জোনের’ পরিধি বাড়ানোর পরিকল্পনা করেছে মার্কিন সেনাবাহিনী। এতে দেশটির ন্যাটো এবং মার্কিন সেনা সদর দফতর এর আওতায় এসে যাবে। পাশাপাশি ২০২০ সাল পর্যন্ত দেশটিতে মার্কিন সেনা উপস্থিতি দীর্ঘায়িত করার প্রস্তুতি হিসেবে এ তৎপরতা চালানো হচ্ছে।
-
গেরিলা যুদ্ধের যৌথ মহড়া চালাচ্ছে ভারত ও আমেরিকার সেনারা
সেপ্টেম্বর ১৭, ২০১৭ ০৬:৪৩ভারত এবং আমেরিকার সেনাবাহিনী যৌথ সামরিক মহড়া শুরু করেছে। ‘যুদ্ধ অভ্যাস ২০১৭’ নামের দু সপ্তাহের এ মহড়া গতকাল (শনিবার) থেকে ওয়াশিংটনের একটি সামরিক ঘাঁটিতে শুরু হয়েছে।
-
আসাদ ক্ষমতা না ছাড়া পর্যন্ত আমেরিকা খুশি হবে না: নিকি হ্যালি
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ১২:৫২জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতা থেকে না সরে যাওয়া পর্যন্ত আমেরিকা সন্তুষ্ট হবে না। তিনি তার ভাষায় বলেন, প্রেসিডেন্ট আসাদ ক্ষমতা থেকে সরলেই সিরিয়া স্থিতিশীল হবে।
-
মার্কিন-আমিরাত স্থলবাহিনী আবুধাবিতে সামরিক মহড়ায় নামছে
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ১২:৪২আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরাতের স্থলবাহিনী সামরিক মহড়া শুরু করবে। দেশদু'টি যৌথ সামরিক মহড়া আবুধাবিতে আজ(শনিবার) আরো পরে শুরু হওয়ার কথা রয়েছে।
-
আমেরিকার নিষেধাজ্ঞা ইরানকে স্বনির্ভর করেছে: মার্কিন লেখক
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ১২:২১ইরানের বিরুদ্ধে কয়েক দশক ধরে আরোপিত নিষেধাজ্ঞা ইসলামী প্রজাতন্ত্রকে বৃহত্তর স্ব-নির্ভরতা অর্জনে এবং বিদেশ নির্ভরতা কমিয়ে আনতে সহায়তা করেছে। ইরানের প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন মার্কিন লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক কেভিন ব্যারেট।
-
পিয়ংইয়ংয়ের পরমাণু পরীক্ষা বন্ধ না হলে সামরিক ব্যবস্থা নেয়া হবে: আমেরিকা
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ১১:২৬মার্কিন যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, নতুন নিষেধাজ্ঞা যদি উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে ব্যর্থ হয় তবে সামরিক পদক্ষেপ নেয়ার কথা ভাববে ওয়াশিংটন। দু'সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা জাপানের উপর দিয়ে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।
-
‘মার্কিন মদদপুষ্ট জঙ্গিসহ যেকোনো সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়বে সিরিয়া’
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ০৮:৪৪সিরিয়াকে পুরোপুরি সন্ত্রাসবাদ মুক্ত করার জন্য দেশটির সরকারি বাহিনী এবং জনপ্রিয় মিত্র যোদ্ধারা মার্কিন মদদপুষ্ট জঙ্গিসহ যেকোনো সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করবে বলে ঘোষণা করেছে দামেস্ক।
-
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় মার্কিন ড্রোন হামলা: নিহত ৩
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ০৭:০৯মার্কিন চালকহীন বিমান বা ড্রোন হামলায় পাকিস্তানের অন্তত ৩ ব্যক্তি নিহত হয়েছে। দেশটির উপজাতি অধ্যুষিত খুরররম এজেন্সিতে এ হামলা চালানো হয়। পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার পর এই প্রথম হামলা হলো।
-
সামরিক শক্তিতে আমেরিকার সমান হতে চাই: কিম জং-উন
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ০২:৫৫উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তার দেশের সামরিক শক্তিকে আমেরিকার সম অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কঠোর নিন্দা জানানোর পরপরই এ অঙ্গীকার ঘোষণা করেন কিম।
-
ফিলিপাইনে মার্কিন বিরোধী বিক্ষোভ: ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ
সেপ্টেম্বর ১৫, ২০১৭ ১২:২৪ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আজ(শুক্রবার) দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।