-
'এবারে গুয়ামের মার্কিন ঘাঁটিতে হামলার সক্ষমতার প্রমাণ দিল পিয়ংইয়ং'
সেপ্টেম্বর ১৫, ২০১৭ ১১:৩৮উত্তর কোরিয়া আজ(শুক্রবার) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে দ্বীপ গুয়ামে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার সক্ষমতার প্রমাণ দিয়েছে বলে পশ্চিমা কোনো কোনো সংবাদ মাধ্যম বলছে।
-
পাকিস্তান-বিরোধী নিষেধাজ্ঞায় ভেটো দেবে চীন ও রাশিয়া
সেপ্টেম্বর ১৫, ২০১৭ ০৮:১৫পাকিস্তানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার আনা যেকোনো নিষেধাজ্ঞা প্রস্তাবে ভেটো দেয়ার আশ্বাস দিয়েছে চীন ও রাশিয়া। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।
-
বিস্ফোরক সংক্রান্ত প্রশিক্ষণে বিস্ফোরণ: মার্কিন ১ কমান্ডো নিহত, আহত ৭
সেপ্টেম্বর ১৫, ২০১৭ ০৬:৪৭আমেরিকার ফোর্ট ব্রাগ সামরিক কেন্দ্রে বিস্ফোরক সংক্রান্ত প্রশিক্ষণ চলাকালে অন্তত এক মার্কিন কমান্ডো নিহত এবং অপর সাতজন আহত হয়েছে। আহতের সংখ্যা প্রথমে ১৫ বলা হলেও পরে তা কমিয়ে আটে নিয়ে আসা হয়েছে।
-
ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা চাপাল আমেরিকা
সেপ্টেম্বর ১৫, ২০১৭ ০৬:১৪ইরানের ১১ সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সঙ্গে সম্পর্ক থাকার বা মার্কিন ব্যাংকগুলোর বিরুদ্ধে সাইবার হামলার কথিত অভিযোগে এ নিষেধাজ্ঞা চাপান হয়। অবশ্য পরমাণু সংক্রান্ত যে সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল তা অব্যাহত থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।
-
সিরিয়ায় আবার মার্কিন বিমান হামলা: ২২ বেসামরিক ব্যক্তি নিহত
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ১৪:৩৭সিরিয়ার রাকা ও দেইর আয-যোর শহরে মার্কিন বিমান হামলায় অন্তত ২২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।
-
এবার জাপানকে ডুবিয়ে দেওয়ার হুমকি দিল উ. কোরিয়া
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ১৩:৩৬পরমাণু অস্ত্র ব্যবহারের মাধ্যমে জাপানকে ডুবিয়ে দেয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। কোরিয়া এশিয়া-প্যাসিফিক পিস কমিটির একটি বিবৃতি উদ্ধৃত করে জাপানকে দেওয়া হুমকির বিষয়টি উত্তর কোরিয়ার রাষ্ট্র-পরিচালিত সংবাদ সংস্থা কেসিএনএ আজ প্রচার করেছে। কমিটি উত্তর কোরিয়ার বৈদেশিক সম্পর্ক ও প্রচারণার বিষয়টি দেখাশোনা করে।
-
ইরানের কাছে বিমান বিক্রি বন্ধের জন্য মার্কিন কংগ্রেসে ভোটাভুটি
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ১৩:২৬আমেরিকার ক্ষমতাসীন রিপাবলিকান দল নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছে যাত্রীবাহী বিমান বিক্রি বন্ধের জন্য একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ফলে মার্কিন সরকার ইরানের কাছে যাত্রীবাহী বিমান বিক্রি করতে পারবে না। অবশ্য, এ প্রস্তাব পাসের বিরুদ্ধে কয়েকজন কংগ্রেসম্যান সতর্ক করে বলেছেন, এ পদক্ষেপের ফলে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা দুর্বল হয়ে পড়বে।
-
আফগানিস্তানে বোমাবর্ষণ দ্বিগুণ করেও পরিস্থিতি অনুকূলে আনতে ব্যর্থ আমেরিকা
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ০৭:১৩আফগানিস্তানে মার্কিন বিমান বাহিনীর বোমা বর্ষণের হার একমাসে দ্বিগুণের বেশি বেড়েছে। গত মাসে দেশটিতে গড়ে দৈনিক ১৬টি করে বোমা ফেলা হয়েছে। অথচ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশটিতে গড়ে দৈনিক ৭টি করে বোমা ফেলা হয়েছিল। দেশটিতে পাঠানো পেন্টাগনের গোলাবারুদের তথ্য থেকে এটি উঠে এসেছে।
-
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর হোটেলে থাকা নিয়ে প্রশ্ন!
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ০৮:১২আমেরিকা সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাককে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলে থাকার জন্য মার্কিন প্রেসিডেন্ট নিজেই ব্যবস্থা করেছেন বলে যে খবর বের হয়েছে তা অস্বীকার করেছে হোয়াইট হাউজ।
-
রুশ এসইউ-৩০ পরীক্ষামূলক চালানোর সময়ে নিহত হয়েছেন মার্কিন পাইলট!
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ০৭:৪৫মার্কিন বিমান বাহিনীর অন্যতম মেধাবী পাইলট লে. কর্নেল এরিন শুলজ গত মঙ্গলবার একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। নেভাদার উড্ডয়ন পরীক্ষা কেন্দ্রে নিহত হন তিনি। অবশ্য, তিনি কি ধরণের বিমান নিয়ে আকাশে উঠেছিলেন সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছে মার্কিন বিমান বাহিনী। কিন্তু সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন, পরীক্ষামূলক উড্ডয়নের সময়ে রুশ অত্যাধুনিক যু্দ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন তিনি।