-
'অবিলম্বে সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন'
ডিসেম্বর ০২, ২০১৬ ১২:৫০দারিদ্র্যপীড়িত ইয়েমেনে বর্বরোচিত আগ্রাসন চালিয়ে আসা সৌদি আরবের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য ওয়াশিংটনের প্রতি আবারো আহ্বান জানিয়েছে আন্তার্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ। সেই সঙ্গে ইয়েমেনের বিরুদ্ধে রিয়াদের 'বেআইনি' বিমান হামলায় অংশ নেয়ার ব্যাপারে মার্কিন কর্মকর্তাদেরকে পুর্নবিবেচনার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।
-
যুক্তরাষ্ট্রের টেনেসিতে দাবানলে ১০ জনের প্রাণহানি
ডিসেম্বর ০২, ২০১৬ ০৪:৩৫মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে অন্তত ১০ জন নিহত ও ৮০ জনের বেশি লোক আহত হয়েছে। টেনেসির গভর্নর বিল হাসলাম এ দাবানলকে তার অঙ্গরাজ্যের প্রায় ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করেছেন।
-
আবার ১০ বছরের জন্য ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা
ডিসেম্বর ০১, ২০১৬ ২২:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আরো ১০ বছরের জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। আজ (বৃহস্পতিবার) সিনেট সর্বসম্মতভাবে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ানোর পক্ষে ভোট দেয়। বিলটির পক্ষে ভোট পড়েছে ৯৯টি।
-
মার্কিন পতাকায় আবারও আগুন দিয়ে ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান
নভেম্বর ৩০, ২০১৬ ১৬:৩৩আমেরিকার পতাকা পোড়ানোর বিরুদ্ধে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে প্রত্যাখ্যান করে পুনরায় আরও বহু পতাকায় আগুন দিয়েছে নিউ ইয়র্কের প্রতিবাদী জনতা।
-
পরমাণু সমঝোতা বাতিল করা হবে 'বিপর্যয়কর': সিআইএ প্রধান
নভেম্বর ৩০, ২০১৬ ১৪:০৪মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান জন ব্রেনান বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে সই হওয়া সমঝোতা বাতিল করলে তা হবে আমেরিকার জন্য বিপর্যয়কর। তিনি আরো বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় গিয়ে পরমাণু সমঝোতা বাতিল করেন তাহলে সেটি সত্যিই অন্তর্ঘাতমূলক কাজ বলে বিবেচিত হবে।
-
প্রথম বারের মতো রকেট পাঠানোয় আমেরিকা ও চীনের থেকে পিছিয়ে পড়ল রাশিয়া
নভেম্বর ৩০, ২০১৬ ১০:২৩রাশিয়ার মহাকাশ সংস্থা রসকোসমোস জানিয়েছে, চলতি বছরে দেশটি প্রথমবারের মতো মহাকাশে রকেট পাঠানোর ক্ষেত্রে আমেরিকা এবং চীনের চেয়ে পিছিয়ে পড়েছে। ।
-
মার্কিন সিনেটে আসছে ইরান-বিরোধী বিল; কী করবেন ওবামা?
নভেম্বর ৩০, ২০১৬ ০৯:৩৭পরমাণু সমঝোতা সত্ত্বেও ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো ১০ বছরের জন্য নবায়ন করার বিল নিয়ে মার্কিন সিনেটে ভোটাভুটি হতে চলেছে। চলতি সপ্তাহে এ ভোটাভুটি হবে বলে জানিয়েছেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাকনেল।
-
মার্কিন পতাকায় আগুন দেয়ায় দুঃখ পেয়েছেন ট্রাম্প!
নভেম্বর ৩০, ২০১৬ ০৩:৪৪আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন পতাকায় অগ্নিসংযোগকারীদের কঠোর শাস্তি দেয়া হবে। তিনি মঙ্গলবার নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, যদি কেউ মার্কিন পতাকায় আগুন দেয় তাকে হয় কারাগারে পাঠানো হবে অথবা তার নাগরিকত্ব বাতিল করে আমেরিকা থেকে বের করে দেয়া হবে।
-
গুড়া রক্ত, তরল দেহত্বক-আগ্রাসনে মার্কিন সেনাকে সহায়তা করবে নতুন প্রযুক্তি
নভেম্বর ২৯, ২০১৬ ২০:৫৪মার্কিন সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে আহত সেনার চিকিৎসার জন্য গুড়া রক্ত এবং তরল দেহত্বক উদ্ভাবন করেছে। বিশ্বজুড়ে আগ্রাসী তৎপরতা বাড়ানোর অংশ হিসেবে যুদ্ধক্ষেত্রে চিকিৎসা সেবার ব্যাপক উন্নয়ন ঘটাতে তৎপর হয়ে উঠেছে মার্কিন সেনাবাহিনী।
-
আমেরিকায় মুসলিম নারীদের দুর্বিষহ জীবনযাপন
নভেম্বর ২৯, ২০১৬ ১৬:১৬আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর মুসলিম নারীদের ওপর নির্যাতনের মাত্রা ব্যাপক বেড়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী উগ্র বক্তব্যের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে।